উত্তর : পিতার পেনশনের টাকা পরিত্যক্ত সম্পদ হিসাবে গণ্য হবে এবং উক্ত সম্পদ শারঈ বিধান অনুযায়ী ওয়ারিছদের মধ্যে বণ্টিত হবে। সন্তান থাকলে মা মৃতের স্ত্রী হিসাবে এক-অষ্টমাংশ পাবেন। আর সন্তান না থাকলে সিকি পাবেন। বাকী সম্পদ ছেলে-মেয়েরা এক পুত্র সমান দুই কন্যা হিসাবে অংশ পাবে (নিসা ৪/১১)। তবে সন্তানরা যদি পিতার পেনশনের টাকা কেবল মায়ের জন্য নির্ধারণ করে, তাহ’লে সেটি সদাচরণ হিসাবে গণ্য হবে। সর্বোপরি মায়ের সম্পদ থাক বা না থাক সন্তানদের উপর কর্তব্য হ’ল পিতা-মাতার যাবতীয় ভরণ-পোষণের ব্যবস্থা করা (ইসরা ১৭/২৩)। তবে মা যদি উক্ত টাকা এককভাবে নিজের মনে করেন এবং শিরক, বিদ‘আতসহ অন্যান্য স্বেচ্ছাচারিতা মূলক কাজে ব্যয় করেন, তাহ’লে অবশ্যই তার হক অষ্টমাংশ বাদে বাকি টাকা সন্তানরা ভাগ করে নিবে।

প্রশ্নকারী : জাফর ইকরাম, বুড়িচং, কুমিল্লা।







বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (৩৩/৩৩) : পানির পাত্র ঢেকে না রাখলে শয়তান পেশাব করে দেবে মর্মে শরী‘আতে কোন বর্ননা রয়েছে কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : টাকার যাকাত নির্ধারিত হবে কিভাবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪০/৩২০) : আমি একজন সার ব্যবসায়ী। অনেকে ভারত থেকে সার পার করে এনে বাংলাদেশের দোকানে বিক্রয় করে। আমার নিকটেও বিক্রয় করে। জনৈক আলেম বলেন, তোমার উপার্জন হারাম। তোমার কোন ইবাদত কবুল হবে না। কারণ এই সার সীমান্ত রক্ষীকে ঘুষ দিয়ে আনা হয়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩৪/৩৫৪) : জনৈক নারীর সাথে জনৈক পুরুষের অনৈতিক সম্পর্ক ছিল। এক্ষণে উক্ত নারীর মেয়েকে সে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : রামাযান মাসে ক্বদরের রাত্রে পশু-পাখি, গাছপালা, কীট-পতঙ্গ ইত্যাদি সবই আল্লাহকে সিজদা করে। একথা কি সঠিক?
প্রশ্ন (৮/৪৮) : আমি কম্পিউটার কম্পোজের কাজ করি। অনেক কাজ আছে যেগুলি হারাম না হালাল কাজে ব্যবহার হবে তা বুঝা যায় না। বিদেশী অনেক কাজ আসে যেখানে মদের মেনুর নামও থাকে। এছাড়া ফটোকপিও করি যেখানে যাচাই-বাছাই প্রায় অসম্ভব এবং অন্যের জিনিস পড়ে দেখাও ঠিক নয়। এসব কাজ হারাম হবে কি?
প্রশ্ন (১২/২১২) : আমাদের পারিবারিক একটি কবরস্থান আছে, যেখানে ২-৩টি কবর রয়েছে। সময়ের ব্যবধানে কবরগুলোর নীচু ও বাড়ির পাশে হওয়ায় সেখানে নানারকম ময়লা-আবর্জনা এমনকি গরুর মলমূত্র পড়ছে। এক্ষণে তার উপর মাটি ভরাট করে ইট দিয়ে বেঁধে দেওয়া যাবে কি? - -মাসউদ মাহমূদ, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৫/১৬৫) : পাগড়ীর ন্যায় টুপির উপরও মাসাহ করা যাবে কী? - -ইব্রাহীম হোসাইনতেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (২১/২১) : আমাদের দেশে ঔষধের গায়ে লেখা থাকে যে, ‘শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য’। এক্ষণে দারিদ্রের কারণে যেসব গরীব রোগী ডাক্তার দেখাতে সক্ষম হয় না, তাদেরকে রোগের বিবরণ শুনে ঔষধ দেওয়া দোকানদারের জন্য জায়েয হবে কি? - -আবু সাঈদ, নাটোর।
প্রশ্ন (২০/২২০) : জনৈকা নারী তিন তালাক প্রাপ্তা হওয়ার পর দ্বিতীয় স্বামী গ্রহণ করে। কিন্তু কিছুদিন পর দ্বিতীয় স্বামীকে ছেড়ে তৃতীয় স্বামী গ্রহণ করে। কিছুদিন পর তৃতীয় বিবাহও ভেঙ্গে যায়। উল্লেখ্য যে, দ্বিতীয় স্বামী আনুষ্ঠানিক কোন তালাক দেয়নি। তবে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কথা বলা হ’লে সে অস্বীকৃতি জানায় এবং অন্যত্র বিবাহ হ’লে তার কোন আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে। এক্ষণে সে প্রথম স্বামীর সাথে নতুনভাবে সংসার করতে পারবে কী?
প্রশ্ন (২৪/২২৪) : স্বাস্থ্যবীমা করার ব্যাপারে ইসলামের বিধান কি?
প্রশ্ন (১৫/৪১৫) : তিন রাক‘আত বিশিষ্ট বিতর ছালাতের দ্বিতীয় রাক‘আতে বৈঠক করা যাবে কি? - -মামূনুর রশীদ, দামপাড়া, চট্টগ্রাম।
আরও
আরও
.