উত্তর : দো‘আ কুনূতের সাথে কুরআন ও হাদীছে বর্ণিত দো‘আ সমূহ পাঠ করা যাবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৭২)। ওমর (রাঃ)-এর যুগে ছাহাবীগণ দীর্ঘ সময় ধরে কুনূতের দো‘আ পাঠ করতেন (ছহীহ ইবনু খুযায়মাহ হা/১১০০; মিশকাত হা/১৩০১, সনদ ছহীহ)। ওছায়মীন বলেন, বর্ণিত দো‘আর সাথে মিলিয়ে অন্য দো‘আ বৃদ্ধি করাতে কোন বাধা নেই (মাজমূ‘ ফাতাওয়া ১৪/৮১, প্রশ্ন নং ৭৭৮)। তবে তা নিয়মিত করা থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূল (ছাঃ) একমাস কুনূতে নাযেলাহ পাঠ করেন, অতঃপর তা ছেড়ে দেন (আবুদাঊদ হা/১৪৪৫; মিশকাত হা/১২৯১)। আবু মালেক আল-আশজাঈ বলেন, আমি আমার আববাকে বললাম, আপনি রাসূল (ছাঃ), আবুবকর, ওমর, ওছমান এবং আলীর পিছনে এখানে কূফায় ছালাত আদায় করেছেন প্রায় পাঁচ বছর। তারা কি কখনো একটানা কুনূত পড়তেন? আববা বলেন, বেটা! এটি নব্যসৃষ্ট’ (তিরমিযী হা/৪০২; মিশকাত হা/১২৯১-৯২)।






প্রশ্ন (৩৬/৭৬) : সৌন্দর্যের জন্য পুরুষদের হাতে বা নখে মেহেদী মাখা জায়েয কি? - -হাবীবুর রহমান, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৩৪/২৭৪) : ইয়াতীম সন্তান পিতার কবরের পাশে গিয়ে কেঁদে কেঁদে দো‘আ করলে তার আযাব মাফ হবে কি?
প্রশ্ন (২৯/২২৯) : আমাদের দেশে বিবাহ পড়ানোর সময় একই গ্লাসে একই শরবত বর ও কনেকে খাওয়ানো হয়। এগুলি জায়েয হবে কি?
প্রশ্ন (৩/৩২৩) : ওযূ করার পরে বায়ু নিঃসরণ হয়েছে এরকম মনে সন্দেহ সৃষ্টি হ’লে করণীয় কি?
প্রশ্ন (১০/১০): বিতর ছালাতের পরে ‘সুবহানাল মালিকিল কুদ্দূস’ বলা যাবে কি?
প্রশ্ন (৩০/৪৭০) : আমি কর্মসূত্রে মক্কা নগরীতে অবস্থান করছি। কিন্তু এখন শুনছি যে, ইহরাম ব্যতীত মক্কা নগরীতে প্রবেশ করা গোনাহের কাজ। এক্ষণে আমার করণীয় কি? - -আবুল কালাম, মক্কা, সঊদী আরব।
প্রশ্ন (১/৩২১) : ‘সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর’ কেবল এই শ্লে­াগান দিলেই কি দ্বীন কায়েম হয়ে যাবে? না দ্বীন কায়েমের জন্য আরো কিছু করণীয় আছে? বুলেট বা ব্যালট ব্যতীত কেবল দাওয়াতের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কোন সম্ভাবনা আছে কি?
প্রশ্ন (১৭/৩৭৭) : যারা সন্তান নষ্ট করে দেয় ক্বিয়ামতের দিন তাদের কী অবস্থা হবে?
প্রশ্ন (৩০/৪৩০) : ইয়াজূজ মাজূজ সম্পর্কে সঠিক তথ্য জানতে চাই। তারা কখন পৃথিবীতে আসবে এবং কি কি কাজ করবে?
প্রশ্ন (১৫/৩৩৫) : অনেক সময় বিছানার চাদর বা কম্বলে বীর্য লেগে যায়। এটা কি ধুয়ে ফেলা আবশ্যক না শুকিয়ে গেলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৩৫/১৯৫) : জাপানের প্রায় প্রতিটি রেস্টুরেন্টে শূকরের গোশত বিক্রি হয়। সেখানে ওয়েটার হিসাবে মানুষকে তা খাওয়াতে হয়। এক্ষণে সেখানে চাকুরী করা বৈধ হবে কি? - -মাহফূযুর রহমান, টোকিও, জাপান।
প্রশ্ন (৩৬/১৫৬) : কোন প্রতিষ্ঠানের পরিচালক মহিলা হ’লে সেখানে চাকুরী করা জায়েয হবে কি? - -আরীফুল ইসলাম, তানোর, রাজশাহী।
আরও
আরও
.