উত্তর : আযানের পর সরবে ডাকাডাকি করা যাবে না। একে ইবনু ওমর (রাঃ) বিদ‘আত বলেছেন (আবুদাউদ হা/৫৩৮; ইরওয়া হা/২৩৬, সনদ হাসান)। তবে ব্যক্তিগতভাবে একে অপরকে ডেকে দেওয়ায় কোন বাধা নেই। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে ছালাতের আদেশ দাও এবং তুমি এর উপর অবিচল থাক’ (ত্বাহা ২০/১৩২)। রাসূল (ছাঃ) ফাতেমা ও আলী (রাঃ) কে তাহাজ্জুদের ছালাতের জন্য ডেকে দিয়েছেন (নাসাঈ হা/১৬১২, সনদ ছহীহ)। এছাড়া তিনি প্রত্যহ ফজরের পূর্বে আয়েশা (রাঃ)-কে ডেকে দিতেন বিতর ছালাত আদায়ের জন্য (বুখারী হা/৯৯৭)। ইবনু হাজার (রহঃ) বলেন, এ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, ছালাত পাওয়ার জন্য ঘুমন্ত ব্যক্তিকে ডেকে দেওয়া মুস্তাহাব। এটা শুধু ফরয ছালাত বা ওয়াক্ত ফউত হয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নয়। বরং এটা জামা‘আত পাওয়া এবং প্রথম ওয়াক্তে ছালাত আদায় ও অন্যান্য মানদূব কাজ সমূহ করার জন্যও শরী‘আতসম্মত। ইমাম কুরতুবী (রহঃ) বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে এটা ওয়াজিব সমূহের মধ্যে একটি ওয়াজিব। কেননা ঘুমন্ত ব্যক্তি যদিও মুকাল্লাফ নয়, কিন্তু সে গাফেল-এর ন্যায়। আর গাফেল ব্যক্তিকে সতর্ক করা ওয়াজিব (ফাৎহুলবারী, ঐ হাদীছের ব্যাখ্যা দ্রঃ)। 






বিষয়সমূহ: তাওহীদ
প্রশ্ন (১১/৩৩১) : শ্বশুর ছূফীবাদে বিশ্বাসী। তাছাড়া শ্বশুরবাড়ীর লোকজন ছেলে-মেয়েদের মাঝে চরম বৈষম্য করে এবং শাশুড়ী অশালীন ভাষায় গালি-গালাজ করে। এই ধরনের আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করা কতটুকু আবশ্যক?
প্রশ্ন (৩৫/১১৫) : ইসলামের দৃষ্টিতে ফরেক্স ব্যবসা শরী‘আতসম্মত হবে কি? - -মরিয়ম, কুমিল্লা।
প্রশ্ন (২২/২২) : ইয়াতীম শিশুর পিতার পক্ষ থেকে প্রাপ্ত সম্পদ কার যিম্মায় থাকবে? মায়ের যিম্মায় থাকবে না দাদা, চাচা বা নানার কাছে?
প্রশ্ন (৩৯/২৩৯) : ‘তাওহীদ’ নামে আমাদের এখানে একটি দল কুরআন পড়িয়ে, ইমামতি করে, সরকারী চাকুরী করে বেতন নেওয়া হারাম বলে। একথার কোন সত্যতা আছে কি? - মশীউর রহমান, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৩২/৩৫২) : কুরবানীর জন্য ক্রয়কৃত বা উক্ত উদ্দেশ্যে পোষা পশুর চাইতে উত্তম বিকল্প পেলে তা পরিবর্তন করা যাবে কি?
প্রশ্ন (৬/১৬৬) : ঈদুল আযহার ছালাত শেষে খুৎবা না শুনে বাড়িতে এসে কুরবানী করলে উক্ত কুরবানী গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (১৪/৩৭৪) : আমার নিজস্ব দোকান থেকে মাল নিয়ে আমি ৫টি ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে বাজারের চেয়ে কিছুটা বেশী মূল্যে কিস্তিতে মাল বিক্রি করি। কারণ ভ্যানচালকদের বেতন ও বাকি টাকা উঠাতে অনেক সময় ও অর্থ ব্যয় হয়। এরূপ ব্যবসা জায়েয হবে কি? - -হাবীবুর রহমান, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৩১৪) : ইমাম ও মুক্তাদী একই কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে ইমামকে কি এক বা অর্ধ হাত এগিয়ে দাঁড়াতে হবে, না একই কাতারে পায়ে পা লাগিয়ে দাঁড়াবে?
প্রশ্ন (৪/২০৪) : আলী (রাঃ) রাতে দায়িত্ব পালন করায় তিনি ফজরের ছালাত দেরীতে পড়তেন। এ ব্যাপারে রাসূল (ছাঃ)-এর নিকট অভিযোগ করা হ’লে তিনি তাকে দেরীতে ছালাত আদায়ের অনুমতি দেন। ঘটনাটির সত্যতা জানতে চাই। - -নাজমুল হুদা, রাজশাহী কলেজ, রাজশাহী।
প্রশ্ন (২০/১০০) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমাকে প্রতি মাসে ট্যাক্স ফ্রি সিগারেট দেয় খাওয়ার জন্য। কিন্তু আমি সিগারেট খাই না। অন্যকেও দেই না। এমতাবস্থায় তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারব কি?
প্রশ্ন (৫/৩৬৫) : মৃতব্যক্তির কবরে কয়েকজন মিলে হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (১৮/৩৩৮) : জুম‘আর দিনে দুই আযান দেওয়া কি বিদ‘আত? এটা হযরত ওছমান (রাঃ) প্রবর্তিত সুন্নাত নয় কি? যদি বিদ‘আত হয়ে থাকে তবে দুই হারামে এটি অনুসৃত হওয়ার কারণ কি?
আরও
আরও
.