(১) আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী :

জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) : ২০১৭ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অত্র মাদরাসার বালক ও বালিকা শাখা মিলে ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবারও শতভাগ পাস করেছে। তন্মধ্যে বালক শাখার ৩২ জনের মধ্যে ১৩ জন জিপি ৫ (A+) ও ১৯ জন জিপিএ ৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে। বালিকা শাখা থেকে ১৭ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ (A+) ও ১৬ জন জিপিএ ৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে। উল্লেখ্য যে, তাদের মধ্যে ২ জন গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তারা হ’ল মাহমূদুল হাসান (রাজশাহী) ও সুমাইয়া আখতার (গাইবান্ধা)।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষা : ২০১৭ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অত্র মাদরাসার বালক ও বালিকা শাখা মিলে ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। তন্মধ্যে বালক শাখার ৫৪ জনের মধ্যে ১৬ জন জিপিএ ৫ (A+), ৩৩ জন জিপিএ ৪ (A) ও ২ জন জিপিএ ৩.৫০ (A-) এবং বাকী ৩ জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। আর বালিকা শাখা থেকে ৩০ জনের মধ্যে ৫ জন জিপিএ ৫ (A+), ২৩ জন জিপিএ ৪ (A) ও ১ জন জিপিএ ৩.৫০ (A-) এবং ১ জন জিপিএ ৩.০০ (B) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

(২) দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা :  অত্র মাদরাসা থেকে ২০১৭ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় ৩৩ জন ছাত্র অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে ৫ জন জিপিএ ৫ (A+), ২৩ জন জিপিএ ৪ (A), ৪ জন জিপিএ ৩.৫০ (A-), ১ জন জিপিএ ৩.০০ (B) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

একই বছরের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪ জন জিপিএ ৪ (A) এবং ৮ জন জিপিএ ৩.৫০ (A-), ১১ জন জিপিএ ৩.০০ (B) এবং ৮ জন জিপিএ ২.৫০ (C) পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ।






সোনামণি’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
যেলা সম্মেলন : মেহেরপুর (জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে কাজ করুন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
তাখাছ্ছুছ বিভাগের ৩য় ব্যাচ উদ্বোধন (মারকায সংবাদ)
সোনামণি
ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনা রুখে দিন! - -আমীরে জামা‘আত
কেন্দ্রীয় দাঈর সফর
মাসিক ইজতেমা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
রাসূলুল্লাহ (ছাঃ)-কে অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ান! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যে কোন মূল্যে আল্লাহর নৈকট্য হাছিল করুন! (যেলা সম্মেলন : নওগাঁ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
দায়িত্বশীল বৈঠক
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
আরও
আরও
.