উত্তর : নারী বা পুরুষের জন্য অপারেশনের মাধ্যমে স্থায়ী বন্ধ্যাত্ব গ্রহণ করা হারাম (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৯/৩১১; ফাতাওয়া ইসলামিয়াহ ৩/২০০; ওয়াহবাতুয যুহায়লী, আল-ফিক্বহুল ইসলামী ৪/১৯৮)। কেবল যদি নারীর জীবন ঝুঁকিপূর্ণ হয়, তাহ’লে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্থায়ী পদ্ধতি অবলম্বন করা যায়। কারণ আল্লাহ বিশেষ অবস্থায় হারাম জিনিসকে কখনো কখনো হালাল করেছেন। যেমন নিরুপায় অবস্থায় মৃত প্রাণীর গোশত হালাল (বাক্বারাহ ২/১৭৩, নাহল ১৬/১১৫; ফাতাওয়া লাজনা দায়েমা ১৯/৩১৮)। আর বড় পাপী বা কাবীরা গুনাহগার মুসলমানের জানাযা পড়াতে কোন বাধা নেই (ইবনু আব্দিল বার্র, আল-ইস্তিযকার ৩/২৯; নববী, শারহু মুসলিম ৭/৪৭)। তবে কোন বড় আলেম তার জানাযা পড়বেন না। কেননা রাসূল (ছাঃ) এরূপ লোকদের জানাযা নিজে না পড়ে অন্যকে পড়তে বলেছিলেন (আহমাদ হা/১৭০৭২ প্রভৃতি; মিশকাত হা/৪০১১; আলবানী, আহকামুল জানায়েয হা/৫৭)।  

প্রশ্নকারী : মাহবূবুর রহমান, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৩৪/৩৫৪) : ছালাতের মধ্যে প্রথম রাক‘আতে এবং তৃতীয় রাক‘আতে সিজদার পর দাঁড়ানোর জন্য তাড়াতাড়ি উঠতে হবে না একটু থেমে উঠতে হবে?
প্রশ্ন (৩৭/২৭৭) : আমাদের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পুরাতন মসজিদের পরিবর্তে তার পাশেই নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। বর্তমানে অব্যবহৃত সেই পুরাতন মসজিদ ভবনটির অবকাঠামো যদি সংস্কার করা হয়, তবে সেখানে কি কোন পরিবার নিয়ে বসবাস করা কিংবা আবাসন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া শরী‘আসম্মত হবে?
প্রশ্ন (১৭/১৩৭) : অমুসলিমদের নানা উৎসব যেমন পূজা, হ্যালোইন, ব্লাক ফ্রাইড্রে, ক্রিসমাস, নববর্ষ ইত্যাদি উপলক্ষে অনেক দোকানে বিশেষ ছাড় দেয়, এই সব ছাড় গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : দীর্ঘ এক বছর ধরে এক নারীর সাথে আমার সম্পর্ক ছিল। কিন্তু আল্লাহর ভয়ে অনেক কষ্ট করে আমি তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করি। বর্তমানে ইসলামী জীবনযাপন করছি। কিন্তু আমি শুনেছি কারো সাথে সম্পর্ক হওয়ার পর তা ত্যাগ করা গুনাহের কারণ এবং প্রতারণার শামিল। ইসলামের দৃষ্টিতে আমার সিদ্ধান্তটি সঠিক ছিল কি?
প্রশ্ন (১৮/৪৫৮) : সামর্থ্যহীন পিতা-মাতা সন্তানের নিকট থেকে অর্থ নিয়ে হজ্জব্রত পালন করতে পারবেন কি?
প্রশ্ন (১৬/২৯৬) : নারীরা সন্তান জন্মদানের কতদিন পর ছালাত শুরু করবে। কাযা ছাওম ও ছালাতগুলি কি পুনরায় আদায় করতে হবে? - -ইনসান আলী, বীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২৬/৪২৬) : জুম‘আর ছালাতের ন্যায় বিতর ছালাতে রাসূল (ছাঃ) কর্তৃক নিয়মিত পঠিতব্য কোন সূরা আছে কি? - মুতীউর রহমান, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (১৩/৪১৩) : পুরুষদের জন্য আংটি ব্যবহার করায় শরী‘আতে কোন বাধা আছে কি? রাসূল (ছাঃ) কি সোলায়মানী পাথরের আংটি ব্যবহার করতেন?
প্রশ্ন (৩৪/৪৩৪) : ঋণ করে ফিৎরা দেওয়া ও কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (২৮/২২৮) : সম্প্রতি নেকাব পরিহিত অবস্থায় নারীদের ইন্টারনেটে বিশেষত ইউটিউবে ওয়ায-নছীহত করতে দেখা যাচ্ছে। এছাড়া গ্রামীণ এলাকায় মহিলাদের পূর্ণ পর্দার মধ্যে নারী-পুরুষের মিশ্রিত মজলিসে স্টেজে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এটা জায়েয হবে কি? - -আবেদ আলীমালদহ, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৩৯/১১৯) : ওযূ করার পর কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া যাবে কি? এতে ওযূ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (৩৮/১১৮) : জনৈক মুফতী বলেছেন, কুরআনের কিছু আয়াত হাদীছ দ্বারা রহিত হয়ে গেছে। যেমন সূরা নূরের ২ নং আয়াতে আল্লাহ বলেন, ব্যভিচারিণীর শাস্তি হচ্ছে ১০০ বেত্রাঘাত এবং ১ বছর কারাদন্ড। কিন্তু ছহীহ বুখারীর হাদীছে আছে তার শাস্তি হবে পাথর মেরে হত্যা করা। উক্ত বক্তব্যের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.