উত্তর : ইমাম ছাহেবের সহো সিজদা প্রদান সঠিক হয়েছে। কারণ সহো সিজদা ফরয-নফল সকল ছালাতের ক্ষেত্রে প্রযোজ্য। রাসূল (ছাঃ) বলেন, তোমাদের কারো ছালাতের মাঝে ভুল হয়ে গেলে সে যেন দু’টি সিজদা করে (মুসলিম হা/৫৭২)। এ হাদীছে ফরয বা নফলের মধ্যে পার্থক্য করা হয়নি। ইবনু আববাস (রাঃ) বিতর ছালাতের পর দু’টি সিজদা দিয়েছেন (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৬৭৮৪, বুখারী, তারজুমাতুল বাব হা/১২৩২)। উছায়মীন বলেন, ফরয-নফল উভয় ছালাতে কারণ পাওয়া গেলে সহো সিজদা দেওয়া যাবে (মাজমূ‘ ফাতাওয়া ১৪/৬৪)। হানাফী বিদ্বান বুরহানুদ্দীন বুখারী বলেন, ঈদায়েন, জুম‘আ, ফরয ও নফল সকল ছালাতে সহো সিজদা সমানভাবে প্রযোজ্য (আল-মুহীত্ব ২/১১৪)।






প্রশ্ন (২৩/২৬৩) : মাসজিদুল আক্বছায় যদি কোন ব্যক্তি ছালাত আদায় করেন, তাহ’লে তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে’ মর্মে কোন ছহীহ হাদীছ আছে কি? - সুলতান আহমাদ মুরাদপুর, চট্টগ্রাম।
প্রশ্ন (২২/৪২২) : আমি ঈদের সময় নানা ব্যস্ততায় সুযোগ থাকা সত্ত্বেও অলসতাবশত ১-২ ওয়াক্ত ছালাত আদায় করিনি। এক্ষণে আমি এর ক্বাযা আদায় করলে আমার গুনাহ মাফ হবে কি? না পুনরায় কালেমা পাঠ করে মুসলিম হ’তে হবে?
প্রশ্ন (১৪/১৪) : একটি মিথ্যা বললে সাত হাযার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে’- এ কথার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৭/৩০৭) : জানাযার ছালাতে দাঁড়ানোর সময় পরস্পরের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে কি? এ সময়ে জুতা পায়ে দিয়ে দাঁড়ানো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৬/৩৬৬) : আমাদের এলাকায় কেউ কেউ ৪০ দিনের জন্য ই‘তিকাফে বসে। এরূপ বিধান শরী‘আতে আছে কি? - -আমীনুল ইসলাম, নালবাড়ী, আসাম, ভারত।
প্রশ্ন (৩৮/২৭৮) : রামাযান মাসে সারারাত জেগে ক্বিয়ামুল লায়ল পালন করা যাবে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : আমার পরিবার আছে। ছোট চাকুরী করি। কিন্তু কোন কারণে এখন চাকরী না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েছি এবং দারুণ আর্থিক কষ্টের মধ্যে আছি। আমি যাকাতের টাকা গ্রহণ করতে পারব কি?
প্রশ্ন (১১/৯১) : আত্মহত্যাকারীর জানাযা পড়া যাবে কি? কারু জানাযা না পড়া হ’লে এবং কবরস্থ হয়ে গেলে তার জন্য পিতা-মাতার করণীয় কি? - -যিয়াউর রহমান, চৌহালী, সিরাজগঞ্জ।
প্রশ্ন (১৩/২১৩) : কিয়ামতের পূর্বে কুরআন উঠিয়ে নেওয়া হবে মর্মে কোন বর্ণনা আছে কি? যদি তাই হয় তবে হাফেযে কুরআনের সংখ্যা দিন দিন কিভাবে বৃদ্ধি পাচ্ছে? - -খাদীজা, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (২৬/২৬) : ঈদুল আযহার দিন ছিয়াম পালনে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৩/৬৩) : আমার ভাই একসময় পাগল হয়ে যায় এবং কিছুদিন পর পাগল থাকা অবস্থায় গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করে। সেকি আল্লাহর নিকটে ক্ষমা পাবে? - -আব্দুল্লাহ, পাবনা।
প্রশ্ন (৬/২০৬) : আমি দীর্ঘদিন যাবত দুরারোগ্য চর্মরোগে ভুগছি। ওষুধ খেলে কখনও নিয়ন্ত্রণে আসে, কখনও আসে না। টাখনুর উপরে কাপড় পরিধান করলে চর্মরোগের স্থানগুলো বেরিয়ে আসে। ফলে ভীষণভাবে বিব্রত ও লজ্জা বোধ করি। এক্ষণে আমি যদি লজ্জার কারণে অন্তরে পাপ বোধ রেখে টাখনু ঢেকে পায়জামা পরি, তবে আমি গোনাহগার হব কি?
আরও
আরও
.