উত্তর : সপ্তাহে দু’টি ছিয়াম পালন এবং মাসের আইয়ামে বীযের ছিয়াম উভয়ই উত্তম আমল। দু’টির মধ্যে ছওয়াবের দিক দিয়ে উত্তম-অনুত্তম ভাগ করার অধিকার বান্দার নেই। তবে স্বাস্থ্যগত দিক বিবেচনায় সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে দু’দিন ছিয়াম রাখা উত্তম। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ছিয়াম পালনের ফযীলত বর্ণনায় রাসূল (ছাঃ) এরশাদ করেন, ‘প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা হয় এবং এমন সব বান্দাকে মাফ করে দেওয়া হয়, যারা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করে না (মুসলিম হা/২৫৬৫; মিশকাত হা/৫০২৯)। অন্য বর্ণনায় এসেছে, ‘সপ্তাহে এই দু’দিন মানুষের আমলনামা আল্লাহ তা‘আলার দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করা হয় (মুসলিম হা/২৫৬৫; মিশকাত হা/৫০৩০)। অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, ‘সোমবার ও বৃহস্পতিবার আমল সমূহ পেশ করা হয়। তাই আমি পসন্দ করি ছিয়াম অবস্থায় আমার আমল পেশ করা হোক’ (তিরমিযী হা/৭৪৭, ছহীহ আত-তারগীব হা/১০৪১; মিশকাত হা/২০৫৬)। এছাড়া এ দু’দিন ছিয়াম পালনের জন্য রাসূল (ছাঃ) অধীর আগ্রহে অপেক্ষা করতেন’ (তিরমিযী হা/৭৪৫; ছহীহ আত-তারগীব হা/১০৪৪)।

অপরদিকে আইয়ামে বীযে চাঁদের ১৩, ১৪ ও ১৫ তিনদিন  ছিয়াম পালনের ফযীলত সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘প্রতি চান্দ্র মাসে তিনটি করে ছিয়াম, সারা বছর ধরে ছিয়াম পালনের শামিল’ (বুখারী হা/১১৭৮;  মুসলিম হা/১১৫৯; মিশকাত হা/২০৫৪)। এছাড়া আবুদ্দারদা (রাঃ) বলেন, আমার দোস্ত রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে তিনটি বিষয়ে অছিয়ত করে গেছেন, যা আমি যতদিন বাঁচি, কখনো ছাড়ব না। তার একটি হ’ল মাসে তিনটি করে নফল ছিয়াম পালন করা (মুসলিম হা/৭২২; ছহীহ আত-তারগীব হা/১০২৮)।






প্রশ্ন (২৮/৪৬৮) : আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ছালাত ক্বছর করতে চাচ্ছি। কিন্তু কোন ব্যস্ততা না থাকায় এবং পাশেই মসজিদ থাকায় প্রতি ওয়াক্ত ছালাত জামা‘আতে পড়েছি এবং সাথে সুন্নাত ছালাতগুলোও পড়েছি। এক্ষণে ক্বছর করা এবং জামা‘আতে ছালাত আদায় কোনটি যরূরী? আর সুন্নাত আদায় করলে গুনাহ হবে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : শরী‘আতে ফরয, ওয়াজিব, সুন্নাত, মাকরূহ প্রভৃতি পরিভাষা কি গ্রহণযোগ্য? এসকল বিধানের হুকুম ও তারতম্য সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১৫/৫৫) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ একবার বলবে, তার ৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। যতবার বলবে ততবার ৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। তার পাপ না থাকলে তার স্ত্রীর, তারপর তার মেয়ের পাপ মাফ হবে। উক্ত কথা কি সঠিক?
প্রশ্ন (২/২) : যদি কোন ব্যবসায়ী বাকীতে গরুর ভুষি বিক্রয় করে এই শর্তে যে, তুমি অমুক দিন পর্যন্ত বাকীতে নিবে এবং কম হোক বা বেশী হোক সেদিন ভুষির যে বাজারদর থাকবে সে অনুযায়ী মূল্য পরিশোধ করবে। এরূপ লেনদেন বৈধ হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুকআলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (৩৫/৩১৫) : উটের গোশত ভক্ষণ করলে ওযূ নষ্ট হওয়ার কারণ কি?
প্রশ্ন (২৬/২২৬) : স্বামী স্ত্রীকে মোহরানা হিসাবে ৫ বিঘা জমি দান করে। কিন্তু পরবর্তীতে স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা যায়। এখন স্ত্রীর রেখে যাওয়া সেই ৫ বিঘা জমি থেকে স্বামী মীরাছ হিসাবে কিছু পাবে কি? পেলে কতটুকু পাবে? - -আব্দুল খালেক, বগুড়া।
প্রশ্ন (৩৬/৩১৬) : জন্মের কয়েক ঘন্টা পর বাচ্চা মৃত্যুবরণ করলে তার আক্বীক্বা দিতে হবে কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নে‘মত না পাপের ফল? এটা বুঝার উপায় কি?
প্রশ্ন (৩/৩) :কিছু ইসলামী সংগঠনে কর্মীদের নিজেদের আমল-আখলাকের হিসাব সংরক্ষণের জন্য দৈনন্দিন রিপোর্ট বই লিপিবদ্ধ করতে হয় এবং তা নিয়মিত ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নিকট জমা দিতে হয়। এক্ষেত্রে নিজের আমল অন্যের কাছে প্রকাশ করার কারণে তা কি রিয়ার অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (৫/১৬৫) : যেনার মাধ্যমে জন্ম নেওয়া সন্তানকে অপমানসূচক কোন কথা বললে বা তার জন্ম নিয়ে কোন সমালোচনা করলে গোনাহ হবে কী?
প্রশ্ন (৯/৪০৯) : আমার স্বামী ৩-৪ বছর পরপর ৩৫০ থেকে ৪০০ আত্বীয়-স্বজন নিয়ে মিলনমেলার আয়োজন করে থাকেন। সেখানে অধিকাংশ মহিলা আত্মীয়রা সঠিকভাবে পর্দা করেন না। সেখানে স্টেজে পরিচয়পর্ব থাকে। তাকে পর্দার বিষয়টি বললে তিনি বলেন, রক্তের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এভাবে আয়োজন করা প্রয়োজন। এটা সঠিক হচ্ছে কি?
প্রশ্ন (২২/১০২) : একদিন গভীর রাতে ওমর (রাঃ) বাড়ী ফিরার সময় শুনতে পেল জঙ্গলের মধ্যে ছোট্ট কুঠিরে এক মহিলা বিরহের গান বলছে। তখন তিনি রেগে বাড়ীর ভিতরে ঢুকে বললেন তুমি এ গান গেয়ে অপরাধ করেছ। প্রতি উত্তরে মহিলা বলল আপনি দু’টি অপরাধ করেছেন। ১টি হ’ল আমার বেড়ার বাড়ী ভেঙ্গেছেন, অপরটি হ’ল বিনা অনুমতিতে আমার বাড়ীর ভিতরে প্রবেশ করেছেন। এ সময় ওমর (রাঃ) কি বলেছিলেন তা জানতে চাই।
আরও
আরও
.