উত্তর : পূর্বে কৃত আমলের নেকী ফিরে পাওয়া যাবে ইনশাআল্লাহ। হাকীম বিন হিযাম (রাঃ) ইসলাম গ্রহণের পর তার মুশরিক অবস্থায় কৃত ছাদাক্বা, দাসমুক্তি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ইত্যাদি সৎকর্ম সমূহের পুরস্কার পাওয়া যাবে কি-না এমন প্রশ্নের উত্তরে রাসূল (ছাঃ) বলেন, তুমি যেসব সৎকর্ম করেছ, তা নিয়েই তুমি ইসলাম কবুল করেছ’ (বুখারী হা/১৪৩৬; মুসলিম হা/১২৩)। হাদীছটির ব্যাখ্যায় ইবনু রজব হাম্বলী (রহঃ) বলেন, কারো যদি এমন সৎকর্ম থাকে এবং পাপকর্মের কারণে তা বিনষ্ট হয়ে যায়। পরবর্তীতে তওবা করলে উক্ত সৎকর্মের নেকী সে পুনরায় ফিরে পাবে (ইবনু রজব, ফাৎহুল বারী ১/১৪৫-৪৬)।






প্রশ্ন (২৫/৩৮৫) : দ্বিতল বিশিষ্ট মসজিদে উপরের তলায় মেয়েরা পুরুষদের থেকে এক কাতার সামনে কাতার হয়ে দাঁড়াতে পারবে কি? - -হাজী আব্দুস সাত্তার, দারুশা, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩২/৩৫২) : সমকামিতা কিরূপ গোনাহের কাজ? এর শাস্তি কি?
প্রশ্ন (২৬/৪৬৬) : অবৈধ কর্মে লিপ্ত হওয়ার কারণে সমাজ কর্তৃক জরিমানা হিসাবে আদায়কৃত টাকা মসজিদ বা কবরস্থানের উন্নতিকল্পে লাগানোয় শরী‘আতে কোন বাধা আছে কি? - -পারভেয আলম, আন্ধুয়া, ফারাক্কা, ভারত।
প্রশ্ন (১৯/৪৫৯) : কুরবানীর পশু যবেহ করার শারঈ নির্দেশনা কি? যবহের সময় যদি শ্বাসনালীতে ছুরি দিয়ে খুঁচাখুঁচি করায় কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (২৯/১৪৯) : মহিষ, ঘোড়া ও গাধার দুধ ও গোশত হালাল কি?
প্রশ্ন (৩৯/২৭৯) : আমানতের খেয়ানত বলতে কী বুঝায়? কারো নিকট কোন কথা বললে ও তা অন্যের নিকট প্রকাশ করে দিলে তা কি আমানতের খেয়ানত হবে?
প্রশ্ন (২০/৪২০) : জুম‘আর দিন খুৎবা শ্রবণ করা ওয়াজিব এবং ২ রাক‘আত ছালাত আদায় করা সুন্নাত। এক্ষণে ওয়াজিব বাদ দিয়ে ২ রাক‘আত ছালাত আদায় না করে খুৎবার পর ২ রাক‘আত ছালাত আদায়ের সুযোগ দেওয়াই কি সুন্নাত সম্মত হবে না?
প্রশ্ন (২৫/১০৫) : যেকোন পাপের জন্য ছালাত ব্যতীত সাধারণভাবে সিজদায় গিয়ে ক্ষমা প্রার্থনা করা যাবে কি? যেভাবে শুকরিয়া আদায়ের জন্য সিজদা করা যায়?
প্রশ্ন (৩৪/১১৪) : আমরা দু’ভাই একই সাথে বসবাস করি, একই সাথে রান্না হয়। এক্ষণে সে যদি হারাম উপার্জন করে তাহ’লে একই সাথে বসবাস ও খাওয়া-দাওয়া করা যাবে কি?
প্রশ্ন (২১/২৬১) : কোন কোন সাবান কোম্পানী শূকরের চর্বিকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে। জেনেশুনে উক্ত সাবান ব্যবহার করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/১০৪) : আমি একটা সরকারী কলেজে শিক্ষকতা করি। শিক্ষকগণ সকালে আসেন এবং দুপুর দুইটায় ক্লাস শেষ করে চলে যান। কিন্তু সরকারী নির্দেশনা হ’ল, সকাল ৯-টা থেকে বিকেল ৫-টা পর্যন্ত অফিস করা। তাদের যুক্তি হ’ল তারা ক্লাস নিয়েছেন তাদের কাজ শেষ। তারা খাতা দেখা সহ অন্যান্য কাজ বাসায় রাতেও করেন। এমনকি ছুটির দিনেও প্রয়োজনে কাজ করেন। তাদের অফিস টাইমের বাইরে বাসায় পড়াশোনাও করতে হয়, যা সরকারী অন্যান্য অফিসাররা করেন না। তাই তারা সরকারী অফিস টাইমের নিয়ম মানেন না। তাদের এ কাজে প্রিন্সিপালেরও মত আছে। তিনি বাধা দেন না। এমতাবস্থায় আমার করণীয় কি? আমি কি চলে যাবো, না চাকুরীবিধি অনুযায়ী অফিসে ৫-টা পর্যন্ত কাজ করব?
প্রশ্ন (৬/২৮৬) : জনৈক ব্যক্তি একটি কঠিন পাপকর্ম থেকে তওবা করার পর শয়তানের ধোঁকায় পড়ে পুনরায় উক্ত গোনাহে লিপ্ত হয়েছে। এক্ষণে উক্ত ব্যক্তির করণীয় কি?
আরও
আরও
.