সাইকেল চালালে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমে প্রায় অর্ধেক। এক গবেষণায় এসব কথা বলেছেন বিজ্ঞানীরা। ৫ বছর ধরে এ বিষয়ে গবেষণা করেছেন আমেরিকার ইউনিভার্সিটি অব গ্লাসগো’র বিশেষজ্ঞরা। গবেষকরা বলেছেন, যেসব মানুষ নিয়মিত তার কর্মক্ষেত্রে সাইকেল চালিয়ে যান তাদের ক্যান্সার ও হার্টের অসুখের ঝুঁকি কমে যায় অর্ধেক। গবেষকরা প্রায় আড়াই লাখ মানুষের ওপর তাদের গবেষণা করেছেন। তাতে দেখা গেছে যারা তাদের বিভিন্ন কাজে সাইকেল চালিয়ে যাওয়া আসা করেন তাদের হৃদরোগের ঝুঁকি কমে যায় শতকরা ৪৬ ভাগ। এতে আরো দেখা গেছে, সাইকেল চালানো মানুষের যেকোনো রোগে আক্রান্ত হয়ে অসময়ে মৃত্যুর ঝুঁকিও কমে যায় শতকরা ৪১ ভাগ। এছাড়া যেসব মানুষ হেঁটে যাতায়াত করেন তাদেরও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। তবে সাইকেল চালালে যে পরিমাণ সুবিধা পাওয়া যায় ততটা হাঁটায় নয়।

এর কারণ হ’ল সাইক্লিস্টদের চেয়ে পায়ে হাঁটা মানুষ কম পথ হাঁটেন। তারা স্বল্পতম দূরত্ব বেছে নেন। এক্ষেত্রে একজন মানুষ সপ্তাহে ৬ মাইলের মতো হাঁটেন। কিন্তু সাইকেল চালক সপ্তাহে ৩০ মাইলের মতো দূরত্ব অতিক্রম করেন।







অ্যান্টার্কটিকার বরফের নীচে সুন্দরবনের চেয়ে তিন গুণ বড় ভূখন্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
বিজ্ঞান ও বিস্ময়
পানিবিহীন টয়লেট উদ্ভাবন : মলকে বানাবে ছাই, মূত্রকে বিশুদ্ধ পানিতে রূপান্তর
বিশ্বে প্রথম এআই হাসপাতাল চালু করছে চীন
সূর্যের চেয়ে ৭০ গুণ অতিকায় কৃষ্ণগহবর!
দুবাইয়ের আকাশে উড়বে চালকবিহীন যাত্রীবাহী ড্রোন
চরম সংকটকালে বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার!
হীরা দিয়ে পৃথিবীকে মুড়িয়ে দেওয়া যাবে!
সৌরজগতের বাইরে নতুন দুই ‘পানির পৃথিবী’
আসছে রাশিয়ার যুদ্ধরোবট
২২ কোটি টাকার ইনজেকশন বিনামূল্যে পেল রায়হান (দেশে জিন থেরাপি চিকিৎসার দ্বার উন্মোচন)
বিজ্ঞান ও বিস্ময়
আরও
আরও
.