উত্তর : এক্ষেত্রে কিছুই করার প্রয়োজন নেই। প্রথমতঃ সাধারণ অবস্থায় অমুসলিমদের সালাম দেওয়ার মাধ্যমে দো‘আ করা যাবে না (ছহীহাহ হা/৭০৪; মিশকাত হা/৪৬৩৫)। দ্বিতীয়তঃ কোন অমুসলিম মুসলমানকে সালাম দিলে ‘ওয়া আলাইকা’ বলে উত্তর দিবে (বুখারী হা/৬২৫৮; মিশকাত হা/৪৬৩৭)। তৃতীয়তঃ অমুসলিমদেরকে তাদের মধ্যে প্রচলিত সম্মানজনক অভিবাদন, যা ইসলামী আক্বীদাবিরোধী নয়, তা জানানো জায়েয। যেমন আদাব, গুড মর্নিং ইত্যাদি (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ২/৪২৪)। চতুর্থতঃ কোন মুসলিম ভুল করে কাফিরকে সালাম দিলে কোন কিছু বলা লাগবে না। বরং অন্তরের নিয়তই যথেষ্ট (বাক্বারাহ ২/২৮৬)

প্রশ্নকারী : রফীকুল ইসলাম, মির্জাপুর, টাংগাইল।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১৯/৪৫৯) : সূরা নাজম-এর ৩২ নং আয়াতে اَلْلَّمَمَ বলে কোন ধরনের অপরাধকে বুঝানো হয়েছে।
প্রশ্ন (৭/৪০৭) : প্রচলিত আছে, মহল্লায় কেউ মারা গেলে তার পরিবারে ৪ দিন রান্না করা যাবে না। প্রতিবেশীরা মৃত ব্যক্তির পরিবারকে ৪ দিন গোশত, বিরিয়ানী ও পানীয় ইত্যাদি খাওয়াতে হবে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৯/৩৬৯) : জনৈক আলেম বলেন, যঈফ হাদীছের বিপরীতে ছহীহ হাদীছ না থাকলে, ঐ যঈফ হাদীছের উপর আমল করা যাবে। একথা কি ঠিক?
প্রশ্ন (২০/১০০) : সূরা বাক্বারাহ ৩০ আয়াতে মানুষকে আল্লাহর খলীফা বলা হয়েছে। এর ব্যাখ্যা কি? - -তানভীর আহমাদ, আড়াইহাযার, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২/৩৬২) : ছালাতরত অবস্থায় উচ্চৈঃস্বরে ক্রন্দন করলে ছালাতের কোন ক্ষতি হয় কি? - .
প্রশ্ন (৬/২৮৬) : রাসূল (ছাঃ) কি কখনো আল্লাহকে দেখেছেন? জনৈক আলেম বলেন, তিনি তাকে স্বপ্নে সোনার জুতা পরিহিত একজন যুবকের আকৃতিতে দেখেছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৭/১৮৭) : কোন নারী কোন পুরুষকে ডিভোর্স দেওয়ার কয়েক বছর পর পুনরায় উক্ত পুরুষকে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : বাড়ি পাশের মসজিদের সামনের দেওয়ালে পৃথক ঘরে দু’টি কবর আছে এবং সেখানে প্রতিদিন আগরবাতি ও লাইট জ্বালানো হয়। অন্য মসজিদ দূরে অবস্থিত। এক্ষণে আমি ঘরে না মসজিদে ছালাত আদায় করব? - -সেলিম হাসান, বরিশাল।
প্রশ্ন (১৬/৯৬) : স্ত্রী বিদেশে অবস্থানরত তার স্বামীকে ডিভোর্স দিতে চায়, কিন্তু স্বামী তাতে ইচ্ছুক নয়। এক্ষেত্রে উক্ত স্ত্রীর করণীয় কি?
প্রশ্ন (২৩/১৮৩) : স্ত্রী যদি স্বামীকে রাগ করে বলে, আমি তোমার মা, আমার নিকট থাকবে না। এটা যিহার সাব্যস্ত হবে কি? হলে কাফফারা দিতে হবে কি? - -যিয়াউর রহমান, ঠাকুরগাঁও।
প্রশ্ন (৩৮/১১৮) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের শেষ বৈঠকে নিতম্বের উপরে বসতে হয়। এক্ষণে দু’রাক‘আত বিশিষ্ট ছালাতেও এভাবে বসতে হবে কি? - -মানছূরা, কাছনা, রংপুর।
প্রশ্ন (৩৩/৪৩৩) : আমি দৈনিক পত্রিকা বিক্রয়ের ব্যবসা করি। অধিকাংশ পত্রিকায় অশালীন কিছু ছবি থাকেই। এক্ষণে এ ব্যবসা জায়েয হবে কি? - -আব্দুল আযীয, হারাগাছ, রংপুর।
আরও
আরও
.