উত্তর : করোনা ভাইরাসে মৃত ব্যক্তির জানাযার ছালাত আদায় করতে হবে। ওমর (রাঃ)-এর আমলে ভাইরাসে বহু মানুষ মারা যায়, যাদের জানাযার ছালাত আদায় করা হয়েছিল (বুখারী হা/২৬৪৩; আহমাদ হা/১৩৯; ইবনু হিববান হা/৩০২৮)। ইবনু কুদামা বলেন, যে সকল লোক হত্যা ব্যতীত শহীদ হয়, যেমন মহামারীতে মৃত... ব্যক্তিদের গোসল দেওয়াতে হবে এবং তাদের জানাযার ছালাত আদায় করতে হবে (মুগনী ২/৩৯৯; ফাৎহুল বারী ৬/৪৩; আলবানী, আহকামুল জানায়েয ৫১ পৃ.)। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনা মোতাবেক যদি গোসল দেওয়াতে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তবে তায়াম্মুম করাবে এবং সাধ্যমত নিয়মানুগভাবে কাফন ও দাফনকার্য সমাধা করবে। আল্লাহ বলেন, ‘আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না’ (বাক্বারাহ ২/২৮৬)।






প্রশ্ন (৩১/২৩১) : মহিলারা জানাযার ছালাতে অংশ গ্রহণ করতে পারে কি? - -রফীকুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩/২৪৩) : সূরা ‘আলাক্ব ছালাতে তেলাওয়াত করলে শেষ আয়াতে তেলাওয়াতের সিজদা ও ছালাতের সিজদার মধ্যে কিভাবে পার্থক্য করা হবে?
প্রশ্ন (১৭/১৭৭) : ছালাত আদায়কালীন সময়ে কলিংবেল বাজলে করণীয় কি? - -হাফীযুর রহমান, রামরায়পুর, নওগাঁ।
প্রশ্ন (২২/১৮২) : পবিত্র কুরআনে বর্ণিত ইরাম দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে?
প্রশ্ন (২/২৮২) : এক রাক‘আত বিতর ছালাত জামা‘আতের সাথে আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : নরমাল ডেলিভারীর জন্য কোন দো‘আ বা তদবীর বর্ণিত হয়েছে কী?
প্রশ্ন (২৫/৪৬৫) : দেশে কিছু গরু-ছাগল-মুরগীর ফীড তৈরীর ফ্যাক্টরীতে শূকরের চর্বি, চামড়া, গোশত মিক্স করা হচ্ছে। এই ফীড পশুকে খাওয়ানো ঠিক হবে কি? ঐ পশুর গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : রাসূল (ছাঃ) জনৈক ছাহাবীর দাফন শেষে ফিরে আসছিলেন। পথিমধ্যে মাইয়েতের স্ত্রী বাসায় দাওয়াত দিলে তিনি সেখানে উপস্থিত লোকজন সহ খাওয়া-দাওয়া করলেন। হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৩/১৯৩) : জনৈক বক্তা বলেন, দো‘আর পর মুখমন্ডল মাসাহ করা সুন্নাত। এর বিশুদ্ধতা জানতে চাই। - -আযহারুল ইসলামনিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৬/২৩৬) : আমাদের অনেক বইয়ের ভিতরের অংশে অনেক ছবি থাকে যেগুলোর জীবন আছে। এসব ছবির কারণে ফেরেশতাগণ ঘরে প্রবেশ করতে পারবে কি?
প্রশ্ন (৩৮/৩৮) : অমুসলিম-কাফের-মুশরিকদের বাড়িতে এবং যে সকল মুসলিম ছালাত আদায় করে না, ছিয়াম রাখে না, তাদের বাড়িতে খাওয়া যাবে কি? তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে কি?
প্রশ্ন (১০/৩৭০) : সরকারকে ট্যাক্স না দিয়ে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা করা বৈধ হবে কি?
আরও
আরও
.