উত্তর : SPC (Super power community) ওয়ার্ল্ড এক্সপ্রেস মূলতঃ এম.এল.এম পদ্ধতিতে ব্যবসা করা একটি অনলাইন কোম্পানী। আর এম.এল.এম পদ্ধতির সকল প্রকার ব্যবসা নিষিদ্ধ। কারণ এর মধ্যে চরম প্রতারণা, ধোঁকা, জুয়া ও জনগণের সম্পদের সাথে খেল-তামাশা রয়েছে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৫/২১২-১৮ পৃ.)। এ ধরনের অনলাইন ব্যবসার উদ্দেশ্য হ’ল, নির্দিষ্ট ফী-এর বিনিময়ে কোম্পানীর নতুন নতুন সদস্য সৃষ্টি ও কোম্পানীর এ্যাড দেখার মাধ্যমে কমিশন লাভ করা। এ কারবার থেকে রেফার কমিশন, জেনারেল কমিশন, রয়্যাল কমিশনের নামে পিরামিড সিস্টেমে বহুগুণ কমিশন লাভের প্রলোভন দেখানো হয়। আর দ্রুত লাভের আশায় প্রলুব্ধ মেম্বারদের মাধ্যমে কোম্পানীগুলো এক বিরাট লাভের অংক হাতিয়ে নেয়। এক্ষণে সংক্ষেপে যেসব কারণে এ ধরনের ব্যবসা হারাম তা হ’ল- (১) সূদ (২) প্রতারণা (৩) অস্পষ্টতা (৪) বাতিল পন্থায় মানুষের সম্পদ ভক্ষণ (৫) এক চুক্তির মধ্যে অন্য চুক্তির শর্ত করা (৬) চুক্তিকে শর্তের সাথে ঝুলন্ত রাখা এবং (৭) শ্রম ও ঝুঁকিহীন বিনিময় (ফাতাওয়া লাজনা দায়েমা, ফৎওয়া নং-২২৯৩৫)। অতএব এসব প্রতারণামূলক ব্যবসা থেকে দূরে থাকা জান্নাত পিয়াসী মুমিনের জন্য আবশ্যক (বিস্তারিত দ্র. আত-তাহরীক, মার্চ ২০১২ সংখ্যা, প্রশ্নোত্তর নং ১/২০১)।

প্রশ্নকারী : আখতারুল আনাম, ইটাগাছা, সাতক্ষীরা।







বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (১৭/২৫৭) : আমাদের এলাকার শতভাগ মানুষ প্রতিবেশীর ফসল ক্ষতি করে হাঁস-মুরগী চাষ করে জীবিকা নির্বাহ করে। এরূপ অন্যের ক্ষতি করে হাঁস-মুরগী পালন করে উপার্জন করা বৈধ হবে কি? - সাইফুল ইসলাম লাকসাম, কুমিল্লা।
প্রশ্ন (২৬/২৬) : এসএসসি, এইচএসসি অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পরীক্ষার দিনগুলোতে ছিয়াম রাখা যাবে কী?
প্রশ্ন (১৪/১৪) : আরাফার দিন জিবরীল (আঃ) দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন কি? - -তারিক হাসান, পাবনা।
প্রশ্ন (১০/১০) : আমি একটি শো-রুমে চাকরী করি। মালিক সেখানে নিয়মিত বাজনাসহ গান বাজান। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২৯/১৪৯) : পরামর্শের ক্ষেত্রে মন্দের ভালো কারো ব্যাপারে আল্লাহর উপর ভরসা রেখে যদি সুফারিশ করা হয়, তারপর সে যদি দায়িত্বে এসে কোন অন্যায় করে, তাহ’লে পরামর্শদাতাকে এর জন্য গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২৯/৬৯) : আমার পিতা ১০ বছর আগে এক ব্যক্তির নিকট এক লক্ষ টাকার বিনিময়ে ১ বিঘা জমি বিক্রয় করেছিলেন। এটা আমি জানি। কিন্তু জমি রেজিষ্ট্রি করা হয়নি। ইতিমধ্যে আমার পিতা মারা গেছেন। আমার এখন করণীয় কী?
প্রশ্ন (৩২/১৯২) : সিজদা থেকে উঠে দাঁড়ানোর সময় স্বল্প সময়ের জন্য বসতে হবে না সরাসরি দাঁড়িয়ে যেতে হবে?
প্রশ্ন (৩৪/৩৯৪) : পিতা-মাতার নিকট মিথ্যা কথা বলে টাকা নিয়ে দান করা জায়েয কি?
প্রশ্ন (২০/২২০) : জনৈক ব্যক্তি তার এক নিকটাত্মীয়কে আশি হাযার টাকা ঋণ দেয় এই শর্তে যে, সে বছরে ২০ বস্তা করে ধান দিবে। যার ন্যূনতম বাজার মূল্য ৭/৮ হাযার টাকা। এভাবে টাকা ধার দিয়ে লাভ নেয়া কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৮/৯৮) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের ১ম তাশাহহুদের পর দাঁড়ানোর সময় যমীনের উপর ভর দিয়ে দাঁড়াতে হবে, না হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়াতে হবে?
প্রশ্ন (৬/২৮৬) : হালাল বা হারাম পশুর রক্ত পবিত্র কি? গায়ে লাগলে তা নিয়ে ছালাত হবে কি?
প্রশ্ন (১৬/২১৬) : আমি আমার স্ত্রীকে কিছু জমি লিখে দিতে চাই। এতে কোন বাধা আছে কি? - -মুহাম্মাদ রানু* মিয়া, কুয়েত।*[কেবল ‘মুহাম্মাদ’ নামই যথেষ্ট (স.স.)]
আরও
আরও
.