উত্তর : বোনদের সম্পদ বা মীরাছ থেকে বঞ্চিত করা কবীরা গোনাহ (ইবনুল ক্বাইয়িম, ই‘লামুল মুওয়াক্কিঈন ৪/৩০৬; বিন বায, মাজমূ‘উল ফাতাওয়া ২০/২২১)। এমতাবস্থায় মায়ের নিকট থেকে লিখিত জমি ভাইয়েরা প্রাপ্য অনুযায়ী বোনদের মাঝে বণ্টন করে দিবে। রাসূল (ছাঃ) বলেন, ‘যে কেউ অন্যায়ভাবে এক বিঘত পরিমাণ জমি জবর দখল করবে, ক্বিয়ামতের দিন তার গলায় সাত তবক যমীনের বেড়ী পরানো হবে’ (বুঃ মুঃ মিশকাত হা/২৯৩৮)। তিনি আরো বলেন, ‘যদি কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি তার সম্মান বা অন্য কিছুতে কোন যুলুম ও অন্যায় করে থাকে, তাহ’লে সেদিন আসার পূর্বেই সে যেন আজই তার নিকট হ’তে (ক্ষমা চাওয়া অথবা হক পরিশোধ করার মাধ্যমে) নিজেকে মুক্ত করে নেয়; যেদিন (ক্ষতিপূরণ দেওয়ার জন্য) না দীনার থাকবে, না দিরহাম। (সেদিন) যালেমের নেক আমল থাকলে তার যুলুম অনুপাতে নেকী তার নিকট থেকে কেটে নিয়ে (মযলূমকে দেওয়া) হবে। পক্ষান্তরে যদি তার নেকী না থাকে (অথবা নিঃশেষ হয়ে যায়) তাহ’লে তার (মযলূম) বিবাদীর গোনাহ নিয়ে তার ঘাড়ে চাপানো হবে (মুসলিম হা/২৫৮১; বুখারী হা/৬৫৩৪; মিশকাত হা/৫১২৭)। অতএব কোনভাবেই বোনদের জমি জবরদখল করা যাবে না।

প্রশ্নকারী : এ্যাড. শিউলী খাতুন, জয়দেবপুর, গাযীপুর।








বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (২২/২৬২) : এক মসজিদে যোহরের ছালাত আদায় করার পর অন্য মসজিদে এসে ইমামতি করলে যেহেতু তার জন্য এটা নফল হবে, সেহেতু মুক্তাদীদের ছালাতও কি নফল হিসাবে গণ্য হবে? - কামরুল আহসান ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (২৫/৩০৫) : ছেলেদের জন্য রূপার আংটি পরিধান করা কি জায়েয?
প্রশ্ন (১/১৬১) : জানাযার ছালাতে মাসবূক কিভাবে ছুটে যাওয়া ছালাতের ক্বাযা আদায় করবে?
প্রশ্ন (৩৭/২৩৭) : যে ঔষধে এ্যালকোহল মিশানো থাকে সে ঔষধ খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/২৯) : বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজিত একটি ট্রেনিং-এ অংশগ্রহণ করতে চাই। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : সন্তান জন্মের সময় মহিলার স্বামী ধাত্রীর সাথে সহযোগিতা করতে পারবেন কি? - ডা. সালমান খন্দকার, মৌলভীবাজার, সিলেট।
প্রশ্ন (৩৩/৪৭৩) : বিভিন্ন দেশের বিমানবন্দরে সব ধর্মাবলম্বীদের জন্য যৌথ ইবাদতখানা রাখা হয়, যেখানে কোন পৃথক ব্যবস্থা থাকে না। আবার কোন কোন প্রেয়ার রুমে বাইবেল, গীতা প্রভৃতি অন্যান্য ধর্মগ্রন্থও রাখা থাকে। এ ধরনের প্রেয়ার রুমে মুসলিমদের ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২২/৩৮২) : যারা পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে না তারা মসজিদ কমিটির সদস্য হ’তে পারে কী?
প্রশ্ন (৩৬/৩১৬) : কবরবাসীকে শোনানোর জন্য কবরের পাশে কুরআন মাজীদ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : জারজ সন্তান যদি কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী ছালাত আদায় করে তাহলে তার সাথে চলাফেরা করা এবং তার মৃত্যুর পর জানাযায় শরীক হওয়া যাবে কি?
প্রশ্ন (৬/৬) : রাসূল (ছাঃ) বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ হ’লেও বিবাহের ক্ষেত্রে তিনি ১১টি স্ত্রী গ্রহণ করেছেন এবং কুরআনের মাধ্যমে উম্মতের জন্য সর্বোচ্চ ৪টি স্ত্রী গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। এর কারণ কী?
প্রশ্ন (৭/১২৭) : আমি ইসলাম গ্রহণ করেছি। আমাকে গ্রামের লোকজন বাড়ি করে দিয়েছে। আমি কি এখন আমার বিধর্মী বাবার সম্পত্তি নিতে পারব?
আরও
আরও
.