উত্তর : বাড়িতে জামা‘আতে ছালাত আদায় অপেক্ষা ওয়াক্তিয়া মসজিদে ছালাত আদায়ে অধিক ছওয়াব রয়েছে (ইবনু হাজার, ফাৎহুল বারী ২/১৩৫; মিরকাত ২/৫৯৪)। কেননা প্রথমতঃ রাসূল (ছাঃ) মসজিদেই জামাআ‘তে ছালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, যা ওয়াজিব (বুখারী হা/৬৪৪; মুসলিম হা/৬৫৩; ইবনু মাজাহ হা/৭৯৩)। তাছাড়া ইবনু মাসঊদের হাদীছে বলা হয়েছে, যেখান থেকে আযান দেওয়া হয় (মুসলিম হা/৬৫৪; মিশকাত হা/১০৭২)। আর আযান মসজিদ থেকেই দেওয়া হয়। কোন বাড়ি বা দোকান থেকে নয়। দ্বিতীয়তঃ রাসূল (ছাঃ) মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায়ে অধিকতর ছওয়াব প্রাপ্তির কথা বলেছেন (বুখারী হা/৬৪৭; মিশকাত হা/৭০২)। তৃতীয়তঃ হাদীছে মসজিদে হেঁটে গেলে বহুগুণ ছওয়াবের সুসংবাদ দেয়া হয়েছে। এমনকি পূর্ণ হজ্জ ও ওমরাহর নেকীর কথাও এসেছে (আবুদাউদ হা/৫৫৮; মিশকাত হা/৭২৮)। আর ওয়াক্তিয়া মসজিদ অপেক্ষা জুম‘আ মসজিদে মুছল্লী সংখ্যা বেশী হ’লে সেখানেও ছওয়াবের তারতম্য রয়েছে। রাসূল (ছাঃ) বলেন, ‘দু’জনে জামা‘আতে ছালাত আদায় করা উত্তম একাকী ছালাত আদায়ের চেয়ে। বহুসংখ্যক লোকের জামা‘আতে ছালাত আদায় করা উত্তম দু’জনে ছালাত আদায় করার চেয়ে উত্তম। আর এটা আল্লাহর নিকট অতীব প্রিয়’ (আবুদাউদ হা/৫৫৪; মিশকাত হা/১০৬৬; ছহীহুত তারগীব হা/৪১১)। তবে কেউ শারঈ ওযরের কারণে বাড়িতে জামা‘আতের সাথে ছালাত আদায় করলে মসজিদে ছালাত আদায়ের সমতুল্য ছওয়াব পাবে ইনশাআল্লাহ (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/৩২৩)। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘মানুষ রোগে অসুস্থ হ’লে অথবা সফরে থাকলে তার আমলনামায় তা-ই লেখা হয়, যা সে সুস্থ অবস্থায় বা বাড়ীতে থাকলে লেখা হ’ত’ (বুখারী হা/২৯৯৬; মিশকাত হা/১৫৪৪)।

প্রশ্নকারী : আযীযুল হক সরকার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।







প্রশ্ন (১৫/৫৫) : সুন্নাত ছালাত আদায় করার সময় দেখা যায়, মুছল্লীরা সামনে দিয়ে যাতায়াত করে। এমন অবস্থায় সুৎরা রেখে অতিক্রম করলে শরী‘আত সম্মত হবে কি? - -আমীরুল ইসলাম, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (১৫/২১৫) : জনৈক আলেম দো‘আয় ‘আল্লাহুম্মা আমীন’-এর পরিবর্তে কেবল আমীন বলার পক্ষে জোরালো বক্তব্য রাখেন। তার দাবী ইহূদী খৃষ্টানরা যেমন ইমামের পিছনে মুক্তাদীর সূরা ফাতিহা না পড়ার জন্য চক্রান্ত করেছে, ঠিক তেমনি ‘আমীন’ না বলে ‘আল্লাহুম্মা আমীন’ বলা তাদেরই চক্রান্তের অংশ। এটি তারাই চালু করেছে। আলেমের উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৪/১৪) : জনৈক ব্যক্তি বলেন, নবী-রাসূলগণের দেহ মাটি হয় না বরং অক্ষত থাকে। এ বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন। এছাড়া নবী-রাসূলগণের কবরের অবস্থান সম্পর্কে কিছু জানা যায় কি?
প্রশ্ন (০৭/৪০৭) : মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক এক বিঘা জমি নেওয়া হয়েছে পঞ্চাশ হাযার টাকার বিনিময়ে। যতদিন টাকা পরিশোধ না হবে ততদিন কর্তৃপক্ষ উক্ত জমি অন্যের কাছে লীজ দিয়ে লাভবান হচ্ছে। এরূপ লেনদেন কি বৈধ? - নাম প্রকাশে অনিচ্ছুক ঘোড়াঘাট পূর্বপাড়া, দিনাজপুর।
প্রশ্নঃ (৯/৪৯) : ছালাতের মধ্যে আঙ্গুল ফুটানো যায় না এ মর্মে ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (২৬/২৬৬) : বদরী ছাহাবীগণ কি যুদ্ধের ময়দানে প্রথম ছিয়াম পালন করেছিলেন?
প্রশ্ন (২৪/২৬৪) : যে ব্যক্তি প্রত্যেক জুম‘আর দিন নিজের পিতা-মাতার অথবা তাঁদের একজনের কবর যিয়ারত করবে তাকে ক্ষমা করা হবে এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহারকারী ব্যক্তি বলে গণ্য হবে (বায়হাক্বী)। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৯/১৩৯) : পারিবারিকভাবে ফ্ল্যাট নির্মাণ করতে গিয়ে আমার স্বামী প্রচুর পরিমাণ ঋণী হয়ে পড়েছেন। ফ্ল্যাট বিক্রি না হওয়ায় তার ঋণ পরিশোধ করাও সম্ভব হচ্ছে না। শুনেছি বায়তুল্লাহ গিয়ে দো‘আ করলে দো‘আ কবুল হয়। এক্ষণে এ মহা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের করণীয় কি? বায়তুল্লাহ গমন বা মানত করা না কি সাধারণভাবে দো‘আ করা উচিৎ হবে? - -রোকেয়া বেগম, নাযিরাবাজার, ঢাকা।
প্রশ্ন (১৩/১৩) : সরকারী চাকুরীর কারণে নির্বাচনের সময় সহযোগিতা করতে হয়। অথচ রাষ্ট্র আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করে না। এক্ষণে বাধ্যগত কারণে এ দায়িত্ব পালন করলে কি কুফরী কাজে সহযোগিতার নামান্তর হবে? এজন্য ঢালাওভাবে কাউকে কাফের বলা যাবে কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : তামাক আবাদ করা জায়েয হবে কি? যারা হারাম জিনিস বেচা-কেনা করে তাদের ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (১৪/১৪) : ছালাতের সময় মুওয়াযযিন বা যিনি ইক্বামত দিবেন তাকে ইমামের পিছনে দাঁড়ানো আবশ্যক কি?
প্রশ্ন (৯/১৬৯) : রাসূল (ছাঃ)-এর প্রশংসায় বাড়াবাড়ি করার ক্ষেত্রে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.