উত্তর : সপ্তম দিনে আক্বীক্বা করা সুন্নাত। রাসূল (ছাঃ) বলেন, ‘প্রত্যেক শিশু তার আক্বীক্বার সাথে বন্ধক থাকে। অতএব জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু যবেহ করতে হয়, নাম রাখতে হয় ও তার মাথা মুন্ডন করতে হয়’ (আবুদাঊদ হা/২৮৩৮ প্রভৃতি; ইরওয়া হা/১১৬৫)। অন্য হাদীছে এসেছে, আব্দুল্লাহ বিন ‘আমর (রাঃ) বলেন, ‘রাসূল (ছাঃ) সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে তার নাম রাখতে, মাথা মুন্ডন করতে এবং আক্বীক্বা দিতে নির্দেশ দিয়েছেন’ (তিরমিযী হা/২৮৩২)। তবে যরূরী কারণে সপ্তম দিনের পরে যেকোন দিন আক্বীক্বা করা যেতে পারে (তুহফাতুল মাওলূদ ১/৬৩; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১১/৪৩৯; মাজমূ‘ ফাতাওয়া ২৫/২১৫)।

শাফেঈ বিদ্বানগণের মতে সাত দিনে আক্বীক্বার বিষয়টি সীমা নির্দেশ মূলক নয় বরং এখতিয়ার মূলক। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, সাত দিনে আক্বীক্বার অর্থ হ’ল, ইচ্ছাকৃতভাবে কেউ সাত দিনের পরে আক্বীক্বা করবে না (নায়লুল আওত্বার ৫/১৫৮ পৃ.; ছহীহাহ হা/২৭২৬)।

প্রশ্নকারী : মেহেদী হাসান, খুলনা।








প্রশ্ন (২/২) : যদি কোন ব্যবসায়ী বাকীতে গরুর ভুষি বিক্রয় করে এই শর্তে যে, তুমি অমুক দিন পর্যন্ত বাকীতে নিবে এবং কম হোক বা বেশী হোক সেদিন ভুষির যে বাজারদর থাকবে সে অনুযায়ী মূল্য পরিশোধ করবে। এরূপ লেনদেন বৈধ হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুকআলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (৫/২৮৫) : নিয়মিত মাগরিব ছালাতের পর মসজিদে নছীহত করার আয়োজন করা যাবে কি?
প্রশ্ন (১৪/৯৪) : ‘বিকাশে’ কেউ প্রতি হাযারে ২০ টাকা খরচ সহ পাঠালে উক্ত অর্থ উত্তোলনের পর একাউন্টে ২-৩ টাকা থেকে যায়। এ অবশিষ্ট অর্থ নিজে গ্রহণ করা বৈধ হবে কি?
প্রশ্ন (১৪/৫৪) : গোয়েন্দা বিভাগে কাজ করার ক্ষেত্রে অনেক সময় কাজের প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করতে হয় এবং অনেক মিথ্যা বলতে হয়। রাষ্ট্রীয় নির্দেশনা পালনার্থে এরূপ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/৪২৪) : নারী জাতিকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। রাসূল (ছাঃ)-এর এ বাণীটির ব্যাখ্যা কি?
প্রশ্ন (১৫/৪১৫) : বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য ওয়ালীমা করা সুন্নাত। এক্ষণে মেয়ের বাড়ীতে যে ভোজের আয়োজন করা হয়, তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে পিতার বাসায় রেখে আদালতে গিয়েছিলাম তালাক দেয়ার জন্য। কিন্তু আদালত বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে স্ত্রীকে আমি না জানালেও মন থেকে আমি তালাকের নিয়ত করেছিলাম। এক্ষণে এটা তালাক হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (২০/১০০) : উষ্ট্রের যুদ্ধে কারণ, ফলাফল ও সেখানে আয়েশা ও আলী (রাঃ)-এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -ইহসান ইলাহী যহীর, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৬/১৬) : জনৈক লোকের শরীরে তাবীয থাকায় রাসূল (ছাঃ) তার বায়‘আত গ্রহণ করেননি। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : আলেমদের মুখে শুনা যায়, যারা রাসূল (ছাঃ) ও পুরুষ ও মহিলা ছাহাবীদের নামে নাম রাখে, তাদেরকে নাকি ক্বিয়ামতের দিন তাদের নামের ওয়াসীলায় আল্লাহ জান্নাত দিবেন। এ কথা কি সঠিক?
প্রশ্ন (৩১/১১১) : কোন কারণবশতঃ বিবাহের অলীমা ইজাব-কবূলের কিছুদিন পরে করা যাবে কি?
প্রশ্ন (৪/৪) : ঘুমানোর পূর্বে নিয়মিতভাবে মোবাইলে দেখে সূরা মুলক পাঠ করা বিদ‘আতের অন্তর্ভুক্ত হবে কি?
আরও
আরও
.