উত্তর : কারো মধ্যে স্পষ্ট কুফরী দেখা গেলে এবং তাকে সতর্ক করার পরও কুফরীর উপর অটল থাকলে তাকে কাফের বলা যাবে (বুখারী হা/৩০০৭, ২৬৬১, ৬১০৬; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/৩০৬)। তবে একজন নিরপরাধ মুমিনকে কুফরীর অপবাদ দেওয়া তাকে হত্যার সমতুল্য গুনাহের কাজ। রাসূল (ছাঃ) বলেন, আর কোন মুমিনকে কুফরীর অপবাদ দেওয়া তাকে হত্যা করার সমতুল্য (বুখারী হা/৬১০৫)। এজন্য সর্বাবস্থায় এ জাতীয় ভাষা প্রয়োগের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা কর্তব্য। রাসূল (ছাঃ) বলেন, ‘যখন কেউ তার মুসলিম ভাইকে কাফের বলে, তখন তাদের উভয়ের মধ্যে একজনের উপর তা বর্তায়, যা বলেছে তা যদি সঠিক হয়, তাহ’লে তো যথার্থ। নচেৎ (যে বলেছে) তার উপর ঐ কথা ফিরে যায় (বুখারী হা/৬১০৪; মিশকাত হা/৪৮১৫)। অতএব সর্বাবস্থায় জিহবা নিয়ন্ত্রণে রাখতে হবে।

প্রশ্নকারী : আতীকুল ইসলাম

নতুনহাট, চাঁপাই নবাবগঞ্জ।







বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৯/১২৯) : ছেলের বয়স কত বছর হ’লে সে যেকোন সফরের ক্ষেত্রে মায়ের মাহরাম হিসাবে গণ্য হবে? - -মুহাম্মাদ রুবেল আমীনপ্রাইম ব্যাংক, এলিফ্যান্ট রোড, ঢাকা।[(রূবেল নামটি বাদ দিয়ে আরবীতে সুন্দর নাম রাখুন (স.স.)]
প্রশ্ন (৩৭/১৫৭) : মাসবূক ব্যক্তি ইমাম হ’তে পারবে কি?
প্রশ্ন (৮/৩২৮) : বাজার থেকে পণ্য কিনে অন্যের কাছে বেশী দামে বিক্রয় করলে তা বৈধ হবে কি?
প্রশ্ন (১৪/২৫৪) : কোন এক বাসায় মহিলারা একত্রিত হয়ে জুম‘আর খুৎবা প্রদান ও নিজেরা জামা‘আত করে ছালাত আদায় করতে পারে কি? - আব্দুল হামীদ, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩২/৭২) : জনৈক মহিলার সার্বিক সক্ষমতা থাকা সত্ত্বেও মাহরাম নেই। এক্ষণে তার উপর হজ্জ ফরয না হ’লেও বদলী হজ্জ করানো ফরয হবে কি? - -ইয়াকূব আব্দুল্লাহ হারূণ, বাঁশদহা, সাতক্ষীরা।
প্রশ্ন (৮/৪০৮) : পৃথিবীতে সর্বপ্রথম কোন্ জাতির আগমন ঘটে? শয়তানের উৎপত্তি কোথা থেকে এবং সে কোন্ জাতির অন্তর্ভুক্ত?
প্রশ্ন (১৮/৪১৮) : একাকী ঘরের মধ্যে কোন ব্যক্তি কিংবা স্বামী-স্ত্রী দীর্ঘ সময় সতর উন্মুক্ত অবস্থায় যদি থাকে তবে তা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : দ্বিতীয় বিবাহ করার কারণে আমার মা আমার পিতাকে তালাক দেন। বর্তমানে আমি মায়ের সাথে থাকি এবং তাকে দেখাশোনা করি। এক্ষণে আমি সামর্থ্যবান হই বা না হই, পিতাকে দেখাশোনা করার কোন দায়িত্ব আমার আছে কি?
প্রশ্ন (১৪/৪১৪) : এক মেয়ে পরিবারের অমতে বিবাহ করার প্রস্ত্ততি নেয়। বিবাহের পূর্বমুহূর্তে পিতা উপায়ান্তর না দেখে তাকে মোবাইলে বিবাহ করার অনুমতি প্রদান করে। এক্ষণে উক্ত বিবাহ কি অলীর অনুমতি সাপেক্ষে হয়েছে বলে ধরে নেয়া যাবে, না কি নতুনভাবে বিয়ে পড়াতে হবে? - -আব্দুল খালেক, সোনাবাড়িয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২২/৪৬২) : তাবীয ঝুলানো, হাড়ি পড়া ইত্যাদি কুফরী বস্ত্ত যে ঘরে ঝুলানো থাকে সেখানে ছালাত পড়লে কবুল হবে কি?
প্রশ্ন (২২/৩৮২) : চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই-বোনদের মধ্যে দেখা হারাম হ’লে তাদের সাথে আত্মীয়তা কিভাবে বজায় থাকবে? পর্দা মানতে গিয়ে যদি সম্পর্ক আন্তরিক না হয়, তবে কি গুনাহ হবে?
প্রশ্ন (৩৮/৪৩৮) : বাড়িতে মসজিদ হিসাবে একটি ঘরকে ছালাতের স্থান হিসাবে নির্দিষ্ট রেখে নিয়মিতভাবে সেখানে আযান দিয়ে পরিবারের সকলকে নিয়ে জামা‘আতে ছালাত আদায় করলে মসজিদে ছালাত আদায়ের ছওয়াব পাওয়া যাবে কি?
আরও
আরও
.