দূরারোগ্য ব্যাধি ক্যান্সার সম্পর্কে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৫ বছরের মধ্যেই ক্যান্সার আরও মারাত্মক আকার নিতে চলেছে। ২০৫০ সালের মধ্যে নতুন করে ক্যান্সার আক্রান্তের হার ৭৭ শতাংশ বৃদ্ধি পাবে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে আনুমানিক ২০ মিলিয়ন নতুন ক্যান্সারের ঘটনা ঘটেছে। ২০৫০ সালের মধ্যে ৩৫ মিলিয়নেরও অধিক মানুষ নতুন করে ক্যান্সার আক্রান্ত হবে বলে অনুমান করা হয়েছে। তাদের পরিচালিত একটি সমীক্ষায় দেখা যায়, ২০২২ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হয়েছে। ১৮৫টি দেশে ৩৬ ধরনের ক্যান্সারের অস্তিত্ব পাওয়া গেছে। যার প্রভাবে এত অধিক মানুষের মৃত্যু হয়েছে।

গবেষকেরা বলছেন, ক্যানসার আক্রান্ত হওয়ার ক্ষেত্রে জিনগত বিষয়গুলো কারণ। তবে গরু-ছাগলের গোশত অধিক পরিমাণে খাওয়া, ফল ও দুধ কম খাওয়া এবং মদ ও তামাক অতিরিক্ত সেবন করা ৫০ বছরের কম বয়সী ব্যক্তিদের ক্যানসারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। এর পাশাপাশি শারীরিক কর্মকান্ড কম করা, অতিরিক্ত ওযন এবং উচ্চমাত্রার ডায়াবেটিসও কারণ হিসাবে আছে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন এবং বাইরের কাজকর্ম বাড়ানো হ’লে এই রোগে আক্রান্তের সংখ্যা কমতে পারে।







ধর্মীয় অসহিষ্ণুতার শীর্ষ তালিকায় ভারত
রাসূলুল্লাহ (ছা.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ কার্টুনিস্ট-এর আগুনে পুড়ে মৃত্যু
আগামী বছর ভারতের বড় শহরগুলোয় পানি শুকিয়ে যাবে!
পায়রার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়াবে বায়ু দূষণ ও মৃত্যুঝুঁকি
দেশে মুখ গহবরের ক্যান্সারে আক্রান্তদের ৯০ শতাংশ ধূমপায়ী
ইউরোপে কাঠের তৈরি প্রথম দৃষ্টিনন্দন মসজিদ
স্বদেশ-বিদেশ
আসামে মুসলমানদের উপর চাপানো হ’ল শর্ত সর্বোচ্চ দুই সন্তান, বহুবিবাহে ও সন্তান মাদ্রাসায় পড়ানোয় নিষেধাজ্ঞা
বায়ু দূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
সংসদ অধিবেশন নিয়ে টিআইবির রিপোর্ট : প্রশংসার খরচ শতকোটি টাকা
সুপার সাইক্লোন আম্ফানে বিধ্বস্ত দেশের দক্ষিণাঞ্চল
গরুর হৃৎপিন্ডের ভালভে বাঁচল মানুষের জীবন
আরও
আরও
.