উত্তর : ছালাতে কাতারের ডানে দাঁড়ানোর ফযীলতে বর্ণিত হাদীছগুলি যঈফ (তামামুল মিন্নাহ ১/২৮৮; যঈফ আবুদাউদ হা/১০৪; সিলসিলাতুল হুদা ওয়ান নূর, টেপ নং ১৬৯)। ইবনু হাজার (রহঃ) বলেন, একাধিক মুছল্লী থাকা অবস্থায় ইমামের ডানে দাঁড়ালে বিশেষ ফযীলতের কোন দলীল নেই (ফাৎহুল বারী ২/২১৩; বিস্তারিত: মারবিয়াতু ফী ফাযলে মায়মানাতিছ ছাফ গ্রন্থ)। তবে একজন মুক্তাদী হলে তাকে ইমামের ডান পাশে দাঁড়াতে হয় (বুঃ মুঃ মিশকাত হা/১১০৬)। সে হিসাবে পিছনের কাতার ইমাম বরাবর ডানে-বামে সোজা রেখে ডান দিকে কিছুটা বেশী রাখা যায়।

প্রশ্নকারী : মীযানুর রহমান, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২১/৩৮১) : শবেবরাত সহ বিভিন্ন বিদ‘আতী অনুষ্ঠান উপলক্ষে প্রতিবেশীর প্রদত্ত খাবার খাওয়া যাবে কি? খাওয়া না গেলে কি করতে হবে? - -তাহের আলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (১৯/৪৫৯) : পার্টনারশীপ পোলট্রি ব্যবসায় প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। সর্বসম্মতিতে শর্ত রয়েছে যে, বিনিয়োগকারী অর্জিত মুনাফার ৪০ শতাংশ পাবে, কিন্তু কোন লোকসান বহন করবে না। আর ব্যবসা পরিচালনাকারী ৬০% মুনাফা পাবে ও লোকসান বহন করবে। এরূপ ব্যবসা জায়েয হবে কি?
প্রশ্ন (২৬/২৬) : ঈদুল আযহার দিন ছিয়াম পালনে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১/১২১) : আমাদের মাদ্রাসায় শিক্ষকগণ ক্লাসে উপস্থিত হ’লে শিক্ষার্থীরা সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে সালাম প্রদান করে। এছাড়া বিভিন্ন সম্মেলনে দেখা যায় প্রধান অতিথির আগমনে স্টেজে বসা মানুষেরা দাঁড়িয়ে তাকে গ্রহণ করেন এবং সালাম বিনিময় করেন। এটা জায়েয কি?
প্রশ্ন (১৪/২৯৪) : কুরআন-হাদীছ থেকে দো‘আ পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই পানি খাওয়া বা তা দিয়ে গোসল করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩২/১৫২): কতক্ষণ পর্যন্ত মুসলিম শাসকের আনুগত্য করতে হবে? কখন তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? শাসক লোক দেখানোর উদ্দেশ্যে ছালাত আদায় করে তাহ’লে কি তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে?
প্রশ্ন (১৪/৪১৪) : কোন কারণ ছাড়া পরিবার পরিকল্পনা করা যাবে কি? কারণগুলো বিস্তারিত জানাবেন।
প্রশ্ন (৯/৩২৯) : একজন গৃহ শিক্ষকের কাছে মাসে ৬০০ টাকার চুক্তিতে ২৪ দিন প্রাইভেট পড়ি। তিনি তার নিজের বিভিন্ন ব্যস্ততার কারণে ১৮ দিন প্রাইভেট পড়িয়েছেন। এক্ষণে ৬০০ টাকা নেয়া তার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (১৭/৩৭৭) : মহিলারা গৃহাভ্যন্তরে ছালাতের সময় সুগন্ধি মেখে থাকলে ছালাতের কোন ক্ষতি হবে কি? - রিযওয়ান হোসাইন, বাসাবো, ঢাকা।
প্রশ্ন (২৮/৩৪৮) : আমি একটি আইটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে চাকরি করি। আমি কোম্পানীর প্রোডাক্ট সেল করি। সেলের পরিমাণ অনুযায়ী কমিশন পেয়ে থাকি। এটা আমার জন্য জায়েয হচ্ছে কি?
প্রশ্ন (৪০/৩৪০) : আমি কুরআন মাথায় নিয়ে একটি বিষয়ে ওয়াদা করেছিলাম। কিন্তু তা ভঙ্গ হয়ে গেছে। এক্ষণে আমার করণীয় কি? - -আরশাদ, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৩/১১৩) : আমার কবরপূজারী জনৈক আত্মীয় জীবনের শেষ দিন পর্যন্ত এক পীরের মুরীদ হিসাবে কবরপূজায় লিপ্ত ছিলেন। এক্ষণে তার জানাযা পড়া বা তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েয হবে কি? - -জালালুদ্দীন, ধুনট, বগুড়া।
আরও
আরও
.