উত্তর : মহিলারা পৃথকভাবে পর্দা বজায় রেখে ইমামের সাথে বা পৃথকভাবে জানাযার ছালাত আদায় করতে পারবে। আয়েশা (রাঃ) ও অন্যান্য উম্মাহাতুল মুমিনীন মসজিদে নববীর মধ্যে সা‘দ বিন আবু ওয়াকক্বাছ (রাঃ)-এর লাশ আনিয়ে নিজেরা জানাযা পড়েছিলেন (মুসলিম হা/৯৭৩, মিশকাত হা/১৬৫৬; ফিক্বহুস সুন্নাহ ১/১৮২)। অতএব অন্যান্য ছালাতের মত নারীরা আলাদা অবস্থানে থেকে পর্দার সাথে ছালাতে অংশগ্রহণ করবে। কিন্তু কোনভাবেই পুরুষদের কাতারে দাঁড়াবে না (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৯/৪৬; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৪/২২)। তবে মহিলাদের কবরে মাটি দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে (বুখারী হা/১২৭৮; মুসলিম হা/৯৩৮)। 

প্রশ্নকারী : যিল্লুর রহমান, গলাচিপা, পটুয়াখালী।








প্রশ্ন (১০/২৯০) : বিতর ছালাত জামা‘আতে চলাকালে দ্রুত শেষ করার জন্য মসজিদের পিছনে একাকী বিতর ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : ছালাত আদায় করা অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে করণীয় কী?
প্রশ্ন (২৩/২৩) : ঋতুবতী মহিলা মাইয়েতকে গোসল দিতে পারবে কি? বিশেষতঃ মাইয়েত যদি তার ব্যাপারে অছিয়ত করে যায়। - -হাবীবুর রহমান, খড়িবাড়ি, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৬/২০৬) : আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের নাম বিকৃত করে ডাকা হয়। এ ব্যাপারে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/৪৭৯) : আমাদের গ্রাম নদী ভাঙ্গনের কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। এখানে সকলেই নাভির নীচে হাত বাঁধে। আমি যখন মসজিদে যাই তখন তারা আমাকে জোর করে ওদের মতো ছালাত পড়তে বাধ্য করে। এখন আমার করণীয় কি? - -জাবের আহমাদ, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (২৮/১৮৮) : এক ভাই অর্থনৈতিক দুরবস্থা ও ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু থেকেই ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে তিনি সূদের সাথে যুক্ত থাকতে চান না। কিন্তু ঋণ ছাড়া চলা খুব কষ্টকর হচ্ছে। এমতাবস্থায় সচ্ছলতা আসা পর্যন্ত ঋণ নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া তার জন্য বৈধ হবে কি?
প্রশ্ন (৩০/৩১০) : আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী। কিন্তু রেস্টুরেন্টের খাবারে ভিনেগার মিশাতে হয়। শুনেছি এতে ১৪% এ্যালকোহল আছে। এক্ষণে আমার ভিনেগার ব্যবহার জায়েয হবে কি? - জুয়েল, ফেনী।
প্রশ্ন (২৪/৩৪৪) : বিতর ছালাতে দো‘আ কুনূত কখন, কিভাবে পড়তে হয়? - -মহীদুল হক, নওগাঁ।
প্রশ্ন (২২/৩৪২) : জনৈক ব্যক্তির পিতা জাদুটোনা করে থাকে। আর সে ঐ উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গমন করে। এই ব্যক্তি বিভিন্ন অযুহাত দেখিয়ে ছেলের কাছ থেকে টাকা নেয় এবং সে টাকা জাদু করার কাজে খরচ করে। এক্ষণে প্রশ্ন হ’ল- এগুলো জানা সত্ত্বেও পিতাকে টাকা দিয়ে সাহায্য করা বৈধ হবে কি? - -ছালাহুদ্দীন, উত্তরগাও, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।
প্রশ্ন (২৪/৬৪) : মসজিদের উপর ইয়াতীমখানা ও মাদরাসার জন্য ২য় তলা করা যাবে কি এবং সেখানে যাকাতের টাকা লাগানো যাবে কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৪/৪৫৪) : হযরত শব্দের অর্থ কি? ছাহাবীদের নামের পূর্বে হযরত লেখা হয়। এটা লেখা জায়েয কি?
প্রশ্ন (৩২/৩১২) : বিবাহের আক্দ হওয়ার পর ছেলে-মেয়ে পরস্পরের সাথে সাক্ষাৎ বা পরস্পরে একান্তে সময় কাটাতে পারবে কি?
আরও
আরও
.