উত্তর : ঘটনাটি সঠিক (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৭১৩)। এভাবে আঘাত করার কারণ ব্যাখ্যা করে ইমাম আবু হাতেম ইবনু হিববান (রহঃ) বলেন, অপরিচিত চেহারায় বিনা অনুমতিতে মালাকুল মউত হযরত মূসা (আঃ)-এর ঘরের মধ্যে প্রবেশ করেছিল। মূসা (আঃ) ছিলেন অত্যন্ত আত্মসম্মান বোধসম্পন্ন মানুষ। এজন্য তিনি তাকে সজোরে থাপ্পড় মারেন। যাতে তার চোখ বেরিয়ে যায়। এটি ছিল মূসা (আঃ)-এর জন্য পরীক্ষাস্বরূপ। যেমন ইতিপূর্বে জিব্রীল অচেনা চেহারায় ইবরাহীম (আঃ)-এর বাড়ীতে মেহমান হ’লোতান ভয় পেয়েছিলেন। দ্বিতীয়বার পরিচিত চেহারায় গেলে মুসা (আঃ) মালাকুল মউতকে চিনতে পারেন এবং মৃত্যুর জন্য প্রস্ত্তত হয়ে যান (ছহীহ ইবনু হিববান হা/৬২২৩-এর আলোচনা দ্রঃ; আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ ১/৩১৭)।






প্রশ্ন (১৫/৩৭৫) : রোগ-বালাই থেকে বাঁচার জন্য মাস্ক পরিধান কি তাবীযের উপর নির্ভরশীলতার সাথে তুলনীয় নয়? এটা শিরকের পর্যায়ভুক্ত হবে কি?
প্রশ্ন (৭/৪৪৭) : কোন মুসলমানের ঘর হিন্দু ব্যক্তিকে ভাড়া দেওয়া এবং প্রাপ্ত ভাড়ার টাকা মুসলিম ব্যক্তি সংসারের ব্যয় নির্বাহের জন্য খরচ করতে পারবে কি-না?
প্রশ্ন (৯/৩২৯) : আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ঐ বছর রামাযানে আমি ছিয়াম রাখিনি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৪/৪২৪) : আমি একজন ছাত্রকে তার বাসায় পড়াই। তার পিতা ব্যাংকে চাকরী করে। এমতাবস্থায় তার সন্তানকে পড়ানো এবং তার পিতার কাছ থেকে সম্মানী নেয়া আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (২৮/১৮৮) : নখ কাটার পর তা মাটিতে পুঁতে ফেলতে হয়, নইলে পরকালে শাস্তি পেতে হয়। কথাটা কি ঠিক?
প্রশ্ন (৩৫/২৩৫) : জেহরী ছালাত একাকী ক্বাযা আদায়ের ক্ষেত্রে সশব্দে কিরাআত করতে হবে কি?
প্রশ্ন (২৮/২২৮) : মেমোরী কার্ডে গান, ভিডিও, ইসলামী বক্তব্য ইত্যাদি লোড দেওয়ার ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩০/৩৫০) : কোন মুছল্লী মাগরিবের ছালাতে গিয়ে যদি দেখে ইমাম ২য় রাক‘আতে সূরা ফাতেহা শেষ করে অন্য সূরা পাঠ করছেন। উক্ত অবস্থায় ঐ মুছল্লী কি শুধু সূরা ফাতেহা পড়বে? না ছানা পাঠ করে সূরা ফাতেহা পড়বে? অথবা সে শেষ রাক‘আত পেয়েছে। ইমামের সালামের পর সে এক রাক‘আত করে পড়বে, নাকি দু’রাক‘আত এক সাথে পড়বে?
প্রশ্ন (২২/২২) : নিজস্ব জমিতে মায়ের কবর রয়েছে। এখন সন্তানেরা উক্ত কবর সরিয়ে সরকারী কবরস্থানে দাফন করতে এবং উক্ত জমি বিক্রয় করতে চায়। এটা জায়েয হবে কি? - -আদিল, কোরপাই, কুমিল্লা।
প্রশ্ন (১৮/৯৮) : ক্বিবলার দিকে মুখ করে ওযূ করা বা থুথু ফেলা জায়েয হবে কি?
প্রশ্ন (১৮/১৮) : ছালাতের সময় হাত কোথায় বাঁধতে হবে? নাভির নীচে হাত বাঁধা যাবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : প্রচলিত আছে যে, আরশের নীচে রাসূল (ছাঃ)-এর নাম লেখা ছিল। আদম (আঃ) ঐ নামের অসীলায় ক্ষমা পেয়েছিলেন। এ বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
আরও
আরও
.