উত্তর : অবশ্যই আছে। যেমন (১) লায়লাতুল ক্বদরের রাত্রি। আল্লাহ বলেন, ক্বদরের রাত্রি হাযার মাস অপেক্ষা উত্তম’ (ক্বদর ৯৭/০৩)। অর্থাৎ হাযার মাস ইবাদত অপেক্ষা উত্তম। এতদ্ব্যতীত তাহাজ্জুদের ফযীলত বিষয়ক হাদীছ দ্রষ্টব্য (ইবনু মাজাহ, মিশকাত হা/১৯৬৪)। (২) তিনি বলেন, যে ব্যক্তি এশার ছালাত জামা‘আতে পড়ল, সে যেন অর্ধরাত্রি ছালাতে কাটাল এবং যে ব্যক্তি ফজরের ছালাত জামা‘আতে পড়ল, সে যেন সমস্ত রাত্রি ছালাতে অতিবাহিত করল’ (মুসলিম হা/৬৫৬; মিশকাত হা/৬৩০)। (৩) তারাবীহর জামা‘আতে শেষ পর্যন্ত থাকা : রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি ছালাত শেষ করা পর্যন্ত ইমামের সাথে তারাবীহ পড়ে, সে সারা রাত্রি ক্বিয়ামের নেকী পায়’ (তিরমিযী হা/৮০৬ প্রভৃতি; মিশকাত হা/১২৯৮)। (৪) বিধবা ও মিসকীনের অভাব দূর করা : রাসূল (ছাঃ) বলেন, বিধবা ও মিসকীনদের অভাব দূর করার জন্য সচেষ্ট ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর ন্যায়। (অথবা) সে রাতভর দাঁড়ানো ব্যক্তির মত যে (ইবাদতে) ক্লান্ত হয় না এবং এমন ছিয়াম পালনকারীর মত যে, ছিয়াম ভঙ্গ করে না (বুখারী হা/৬০০৭)।

বড় কথা হ’ল গভীর মনোযোগের সাথে ছালাত আদায় করা। যেটি রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের ছালাতের মধ্যে ছিল। যেমন আল্লাহ বলেন, ‘তোমার পালনকর্তা জানেন যে, তুমি (তাহাজ্জুদে) রাত্রি জাগরণ করে থাক কমপক্ষে রাত্রির দুই তৃতীয়াংশ, কখনো অর্ধেক, কখনো এক তৃতীয়াংশ এবং তোমার সাথীদেরও একটি দল’ (মুযযাম্মিল ৭৩/২০)। আয়েশা, মুগীরা প্রমুখ ছাহাবীগণ বলেন, দীর্ঘক্ষণ রাত্রিতে ছালাতে দাঁড়িয়ে থাকার ফলে রাসূল (ছাঃ)-এর দু’পা ফুলে যেত। তাকে বলা হ’ল আপনার তো আগে-পিছের সকল গোনাহ মাফ। জওয়াবে রাসূল (ছাঃ) বলেন, ‘আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবো না’ (বুঃ মুঃ মিশকাত হা/১২২০; মুসলিম হা/২৮২০)।

প্রশ্নকারী : ওয়াসিক বিল্লাহ, বরগুনা।








বিষয়সমূহ: আমল
প্রশ্ন (২৫/২৫) : আমি একটি ছাত্রাবাসে থাকি এবং পাশের একটি হানাফী মসজিদে ছালাত আদায় করি। মাঝে মাঝে ফজরের ছালাত ওয়াক্তের শেষ দিকে আদায় করতে গেলে কয়েকজন তাবলীগের ভাই ছালাতরত অবস্থায় এসে বলেন, ছালাতের নিয়ত ছেড়ে দিন, এখন আর ছালাত হবে না। তাদের এ কথা এবং এভাবে ছালাত ছেড়ে দিতে বলা কি সঠিক?
প্রশ্ন (১৪/২১৪) : কোন মুছল্লী জেহরী ছালাতের কিছু অংশ পাওয়ার পর বাকী অংশে সরবে না নীরবে ক্বিরাআত করবে? - একরামুল হক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (২৮/৬৮) : আমি দু’বছর ধরে সালাফী মানহাজ অনুসরণ করছি। এলাকার একজন ছোট ভাই আমার প্রভাবে এখন ছহীহ আক্বীদা-আমলের অনুসারী ও ধার্মিক হয়ে উঠেছে। সে সব সময় যিকির, দো‘আ, মসজিদে পাঁচ ওয়াক্ত জামা‘আতে ছালাত, নফল ছালাত এবং প্রতিদিন আযান দেয়। তার এতো ভালো কাজ আমি সহ্য করতে পারছি না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৯/২৯৯) : স্বামী-স্ত্রী জামা‘আতবদ্ধভাবে ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : কত বছর বয়সে প্রাপ্ত বয়স্ক ধরা হয়? কখন থেকে একজন ব্যক্তির পাপ লিপিবদ্ধ হয়?
প্রশ্ন (২৪/৩৮৪) : এক বছর পূর্বে ছেলে বিদেশে থাকা অবস্থায় মা মৃত্যুবরণ করেছেন। দেশে আসার পর ছেলে মায়ের কবরে গিয়ে জানাযার ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (৩৩/৭৩) : ঈদের তাকবীর হিসাবে যে দো‘আগুলি পাঠ করা হয় তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৪/৮৪) : আমার বয়স ২৯। একটি মেয়েকে আমি পসন্দ করি। সে ও তার পরিবার, আমার মা এবং আত্মীয়-স্বজনও রাযী। কিন্তু আমার পিতা কোনভাবেই রাযী নন। তিনি তার নিজ পসন্দ মোতাবেক বিবাহ দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। অনেক বুঝানোর পরও কোন কাজ হয়নি। এক্ষণে ছেলেকে এভাবে বাধ্য করা পিতার জন্য যুলুম নয় কি? পিতার অমতে আমি বিবাহ করতে পারব কি?
প্রশ্ন (২২/২২) : ছালাতে সালাম ফিরানোর পূর্বে বা পরে আল্লাহর কাছে কিছু চাইতে বাংলা ভাষায় দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : হাফহাতা বা স্যান্ডো গেঞ্জি পরে ছালাত আদায় করা যাবে কি? - রফীক আহমাদ - বিরামপুর, দিনাজপুর
প্রশ্ন (১/১৬১) : ‘ক্বিয়ামতের দিন সূর্য সোয়া হাত নীচে নেমে আসবে’ হাদীছের এই বাণীটির যৌক্তিকতা ও ওলামায়ে কেরামের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৪০/৪৪০) : কোন ব্যক্তি যদি পবিত্র কুরআন ও সুন্নাহ্‌ অনুযায়ী ছালাত, ছিয়াম, যাকাত, হজ্জ এবং হালাল রুযি ভক্ষণ করে। কিন্তু সে যদি কুরআন-সুন্নাহর তাবলীগ না করে বা দ্বীনের দাওয়াত মানুষের মাঝে প্রচার না করে, তা হলে এর জন্য কি তাকে জাহান্নামে যেতে হবে?
আরও
আরও
.