উত্তর : একান্ত বাধ্যগত না হ’লে প্রচলিত ময়না তদন্ত জায়েয নয়। কেননা মুসলিম মাইয়েতের প্রতি সম্মান প্রদর্শন করা অত্যাবশ্যক। রাসূল (ছাঃ) বলেন, ‘মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার ন্যায় (আবুদাউদ হা/৩২০৭; মিশকাত হা/১৭১৪)। জাবের (রাঃ) বলেন, মাইয়েতের কবর খোঁড়ার সময় বের হওয়া একটি হাড্ডি ভেঙ্গে অন্যত্র ফেলে দিতে চাইলে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, হাড্ডিটি ভেঙ্গো না। কেননা মৃত ব্যক্তির হাড্ডি ভাঙ্গা জীবিত অবস্থায় ভাঙ্গার ন্যায়। তোমরা হাড়টিকে কবরের একপাশে চাপা দাও’ (আওনুল মা‘বূদ শরহ সুনানে আবুদাঊদ হা/৩২০৭ অনুচ্ছেদ ৬৩)। ত্বীবী বলেন, উক্ত হাদীছ দ্বারা জীবিত ও মৃত উভয় অবস্থায় মানুষকে সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে (মির‘আত ৫/৪৪৯)। জনৈক ব্যক্তি কবরে হেলান দিয়ে বসে থাকলে রাসূল (ছাঃ) বলেন, তুমি কবর থেকে নেমে পড় এবং কবরবাসীকে কষ্ট দিয়ো না (হাকেম হা/৬৫০২; ছহীহুত তারগীব হা/৩৫৬৯৬)। অতএব আদালতের যরূরী নির্দেশ ব্যতীত মৃতদেহ কাটাছেঁড়া বা পোস্ট মর্টেম করা অন্যায়। আজকাল পোস্ট মর্টেমের বিষয়টি অনেকটা সস্তা হয়ে গেছে, যা থেকে সংশ্লিষ্টদের সতর্ক থাকা আবশ্যক।

প্রশ্নকারী : মিনহাজ পারভেয, কক্সবাজার।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২৮/৩৪৮) ই‘তেকাফ অবস্থায় মসজিদে কুরআন শিক্ষা বা বক্তব্য প্রদান করা যাবে কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : কত বছর বয়সে প্রাপ্ত বয়স্ক ধরা হয়? কখন থেকে একজন ব্যক্তির পাপ লিপিবদ্ধ হয়?
প্রশ্ন (৯/১৬৯) : হরতাল, ধর্মঘট, অবরোধ ইসলামের দৃষ্টিতে বৈধ কি? কিছু ইসলামী সংগঠন বলছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এরূপ জিহাদ ব্যতীত অন্য কোন পথ খোলা নেই। এক্ষেত্রে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (০৬/৪০৬) : ছিয়াম অবস্থায় চোখে, কানে বা নাকে ড্রপ দেওয়া যাবে কি? - রুকসানা ইয়াসমীন, কুমিল্লা।
প্রশ্ন (১৩/৫৩) : বর্তমানে সুন্নাত গণ্য করে আতর বা সুগন্ধি ব্যবহারে যেরূপ বাড়াবাড়ি ও অপব্যয় করা হচ্ছে, তা শরী‘আতসম্মত কি? - -আবুবকর, জেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (২/৪৪২) : কুরবানীর নিয়তে পশু কিনে রাখার পর মাঝে মাঝে অসুস্থ হওয়ায় সেটা দিয়ে আক্বীক্বা দেওয়া যাবে কি?
প্রশ্ন (২১/৪২১) : সুন্নাত ছালাতে সিজদায় গিয়ে কুরআনের আয়াত দ্বারা দো‘আ করা যাবে কি? ছালাতের মধ্যে আমি মন খুলে কিভাবে দো‘আ করব?
প্রশ্ন (৭/৪০৭) : ৫ বছরের দাম্পত্য জীবনে আমরা স্বামী-স্ত্রী অনেকবার তালাক চেয়েছি। স্বামীও কয়েকবার জবাবে বলেছে তুমি একেবারে চলে যাও। আর এসো না। জনৈক আলেম বলেছেন, নিয়ত না থাকলে এগুলো ধর্তব্য হবে না। এক্ষণে এর সঠিক সমাধান কি?
প্রশ্ন (৫/৪৫) : আইয়ামে বীযের ছিয়াম মাসের যেকোন দিন রাখতে পারবে কি? - -আহমাদুল্লাহ, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৯/১৪৯) : পরামর্শের ক্ষেত্রে মন্দের ভালো কারো ব্যাপারে আল্লাহর উপর ভরসা রেখে যদি সুফারিশ করা হয়, তারপর সে যদি দায়িত্বে এসে কোন অন্যায় করে, তাহ’লে পরামর্শদাতাকে এর জন্য গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : মানতের পশুর গোশত কিভাবে বণ্টন করতে হবে?
প্রশ্ন (৭/৭) : ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-কে রাসূলের মিম্বারে খুৎবা দিতে দেখে হুসাইন (রাঃ) বলেন, ‘আপনি আমার পিতার (নানার) মিম্বার থেকে নেমে যান’ মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানতে চাই।
আরও
আরও
.