উত্তর: নিকটবর্তী তথা মহল্লার মসজিদে গমনই উত্তম। রাসূল (ছাঃ) বলেছেন, ‘লোকেরা যেন তাদের নিকটতম মসজিদে ছালাত আদায় করে, একাধিক মসজিদ খুঁজে না বেড়ায় (ফাওয়ায়েদু তামাম হা/১৪১৬; ছহীহাহ হা/২২০০)। শায়খ ওছায়মীন (রহঃ) বলেন, উত্তম হচ্ছে তুমি মহল্লার মসজিদে ছালাত আদায় করবে তাতে লোক সংখ্যা বেশী হৌক বা কম হৌক। কারণ এতে নানাবিধ কল্যাণ রয়েছে (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘৪/১৫২)। আর যে সকল হাদীছে অধিক পদচারণা বা দূরত্বের ফযীলত বর্ণনা করা হয়েছে সেগুলো নিকটবর্তী কোন মসজিদ না থাকার সাথে সংশ্লিষ্ট (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/১৫২)। উল্লেখ্য যে, যদি দূরবর্তী মসজিদে তুলনামূলক তেলাওয়াত বিশুদ্ধ হয় এবং নিকটতম মসজিদে তেলাওয়াতে অনেক ভুল হয় বা নিকটতম মসজিদ শিরক-বিদ‘আতযুক্ত হয় তা’হলে দূরের মসজিদে যাওয়া উত্তম (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘৪/১৫৩)। আর মাঝে মাঝে উভয় মসজিদে ছালাত আদায় করা যেতে পারে, যাতে উভয় মসজিদের দাতারা ছওয়াবপ্রাপ্ত হয় (নববী, রওযাতুত ত্বালেবীন ১/৩৪১; ইবনু কুদামাহ, মুগনী ২/১৩২)।

প্রশ্নকারী : মুহাম্মাদ হোসাইন,

 জকিগঞ্জ, সিলেট।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩/২০৩) : ঈদগাহের মাঠে খেলাধূলা সহ বিজয় দিবস, পহেলা বৈশাখ ইত্যাদি অনুষ্ঠান করা যাবে কি? - -ইউসুফ আলী কান্তনগর পূর্বপাড়া, নাটোর।
প্রশ্ন (৩৬/৩৫৬) : দাড়ি ওঠার প্রারম্ভিক সময়ে উভয় কানের পাশ দিয়ে যে দাড়ি উঠতে শুরু করে, তা কেটে ফেলা যাবে কি? - -মশীউর রহমান, গুলশান, ঢাকা।
প্রশ্ন (১২/১৭২) : আমার নিজের বোনের বিয়ে। তারা তেমন দ্বীনদার নয়। ফলে বিবাহ অনুষ্ঠানে দ্বীনী পরিবেশ থাকবে না। এক্ষণে আমি পরিবারের বড় ছেলে হিসাবে যদি এই বিয়েতে না যাই এবং আমার স্ত্রীকেও যাওয়ার অনুমতি না দেই, তাহ’লে আমার পিতা-মাতা আমার উপর অসন্তুষ্ট হবেন। এক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (১৬/১৬) : কুরআনে আল্লাহর সৃষ্টি-সৌন্দর্য দর্শনের ব্যাপারে কোন নির্দেশনা এসেছে কি? এক্ষণে এ নির্দেশ পালনে কেউ যদি এভারেস্ট জয় করতে যায় এবং তাতে মারা যায়, তবে সেটা কি আত্মহত্যার শামিল হবে না শহীদী মৃত্যু হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (২১/১৮১) : অমুসলিমদের কবরস্থানে কোন মুসলমানকে কবরস্থ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৪/৪) : নারীদের জন্য ইসলামী জ্ঞানমূলক, শিক্ষামূলক, নারীদের স্বাস্থ্যসহায়ক ভিডিও বানিয়ে ইউটিউবে প্রচার করে উপার্জন করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৮/৬৮) : প্রভিডেন্ট ফান্ডে সরকারী নীতি অনুযায়ী প্রদত্ত সূদের টাকা গ্রহণ করে কোন ভাল কাজে দান করে দেওয়ায় কোন বাধা আছে কি? - -শাহ আলম, পাহাড়তলী, চট্টগ্রাম।
প্রশ্ন (২৮/৩০৮) : হজ্জের সময় কোন ভুল-ত্রুটির কারণে দম ওয়াজিব হ’লে তা মক্কাতেই আদায় করতে হবে কি? নাকি হজ্জের পর দেশে এসে আদায় করলেও চলবে?
প্রশ্ন (১৪/৪৫৪) : আমার পিতার দ্বিতীয়া স্ত্রী দুই সন্তানসহ ১৮ বছর যাবৎ নিজ পিতার বাড়িতে অবস্থান করেন। আমার পিতা অনেক চেষ্টা করেও তাদেরকে নিজ বাড়িতে আনতে পারেননি। অথচ ঐ স্ত্রী ও তার দুই সন্তানের ভরণপোষণ আমার পিতাই করে থাকেন। তারাও ভরণপোষণের খরচ বেশী বেশী দেওয়ার জন্য বার বার চাপ দেয়। এক্ষণে এরূপ স্ত্রীর খরচ বহন করা আমার পিতার জন্য যরূরী কি? - -সোহরাব হোসাইন, পুরান বগুড়া, রাজশাহী।
প্রশ্ন (২৪/২২৪) : নাপিতের পেশা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১/২৪১) : মানত করার হুকুম কি? জনৈকা মহিলা সন্তান সুস্থ হলে জানের ছাদাক্বা দিবেন বলে মানত করেছিলেন। তার সন্তান সুস্থ হয়েছে। এক্ষণে তিনি কিভাবে উক্ত মানত পূরণ করবেন?
প্রশ্ন (২০/১৮০) : অসুস্থতার কারণে তায়াম্মুম করলে পুরোপুরি পবিত্রতা অর্জন হয় কি? এর মাধ্যমে ছালাত-ছিয়াম আদায় ও কুরআন স্পর্শ করে পাঠ করা যাবে কি? - -নক্বীব ইমাম, ধানমন্ডি, ঢাকা।
আরও
আরও
.