উত্তর : তওবার জন্য একাকী দু’রাক‘আত ছালাত আদায়ের বিধান রয়েছে। তবে জামা‘আতবদ্ধভাবে নয়। রাসূল (ছাঃ) বলেন, কোন লোক যদি গুনাহ করার পর পবিত্রতা অর্জন করে দু’রাক‘আত ছালাত আদায় করে, তারপর আল্লাহ তা‘আলার নিকট ক্ষমা প্রার্থনা করে তবে তাকে আল্লাহ তা‘আলা অবশ্যই ক্ষমা করে দেন। তারপর তিনি এ আয়াত পড়েন- ‘যারা কখনো কোন অশ্লীল কাজ করলে কিংবা নিজের উপর কোন যুলুম করলে আল্লাহকে স্মরণ করে। অতঃপর স্বীয় পাপসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে... (আলে ইমরান ৩/১৩৫; আবুদাউদ হা/১৫২১; মিশকাত হা/১৩২৪)। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে ওযূ করে দু’রাক‘আত ছালাত আদায় করে এবং সেখানে একাগ্রতার সাথে আল্লাহকে স্মরণ করে তাঁর নিকটে ক্ষমা প্রার্থনা করে। তবে আল্লাহ তাকে ক্ষমা করেন’ (আহমাদ হা/২৭৫৮৬, ছহীহাহ হা/৩৩৯৮)। তবে জামা‘আতবদ্ধভাবে তওবার ছালাত আদায় করা শরী‘আত সম্মত নয়। বরং শরী‘আতের নির্দেশনা ব্যতীত কোন ছালাত জামা‘আতে আদায় করা বিদ‘আত (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ২৩/৪১৪; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/৩৩৪)।






বিষয়সমূহ: সমাজ-সংস্কার
প্রশ্ন (২৬/১৪৬) : ‘মুমিনের ক্বলবই আল্লাহর আরশ’। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৪/৩২৪) : তাশাহহুদ কি রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে আল্লাহর জন্য মি‘রাজের বিশেষ তোহফা ছিল?
প্রশ্ন (৯/১৬৯) : মানুষকে মাটি না পানি থেকে সৃষ্টি করা হয়েছে? এছাড়া অন্যান্য পশু-পাখি কোন বস্ত্ত থেকে সৃষ্টি করা হয়েছে? - -ছাকিব, ধূরইল, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (২৩/৩৪৩) : পবিত্র কুরআনে রুকূ, পারা ইত্যাদি যা সংযোজন করা হয়েছে, তা ব্যবহার করায় কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৩/২২৩) : সকল ভাষাই যেহেতু আল্লাহর সৃষ্টি তাই নাম রাখার ক্ষেত্রে আরবী নাম রাখা যরূরী কি? বাংলা বা অন্য ভাষার সুন্দর অর্থবোধক নাম রাখা যাবে কি?
প্রশ্ন (৮/২৪৮) : আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের লক্ষ্যে আমাদের এখানে যোহরের ছালাত ১২.৫০ মিনিটে আদায় করা হয়। এক্ষণে আউয়াল ওয়াক্তের মধ্যে জুম‘আর খুৎবা ও ছালাত কখন শুরু বা শেষ করা সমীচীন হবে? - -হাফেয আব্দুর রব, রসূলপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (১৪/৩৩৪) : আলী (রা:)-এর সাথে ফাতেমা (রাঃ)-এর বিবাহের পর মুহাম্মাদ (ছাঃ) আলী (রাঃ)-কে একাধিক বিবাহ করতে নিষেধ করেছিলেন, যাতে ফাতেমা (রাঃ)-এর অসুবিধা না হয়। এটা কি সত্য? - -শরাফত আলী, দক্ষিণ দাঘবপুর, পাবনা।
প্রশ্ন (৩৫/৭৫) : জিনের আছর হলে কবিরাজের ঝাড়ফুঁক বা তাবীয নাজায়েয হলেও এর দ্বারা অধিকাংশ ক্ষেত্রে জিনের আছর থেকে মুক্তি পাওয়া যায়। অন্য দিকে এর আশ্রয় না নিলে চরম বিপদে পড়তে হয়। এক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (৩১/৩১) : আমি প্রতিদিন ১ ঘন্টা মটরসাইকেল চালিয়ে স্কুলে যাই। এসময় আমি দো‘আ পাঠ করতে পারি কি?
প্রশ্ন (৩০/৪৩০) : কুর্দীদের পরিচয় ও আক্বীদা-বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৬/৪০৬) : ছিয়াম অবস্থায় ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করলে কাফফারা দিতে হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, কালিহাতী, টাঙ্গাইল।
প্রশ্ন (৩৯/৩৫৯) : রাসায়নিক বিষ পবিত্র না অপবিত্র? এটি কাপড়ে লাগলে ঐ কাপড়ে ছালাত হবে কি?
আরও
আরও
.