উত্তর : ইবনু তায়মিয়াহ (রহঃ) একজন মুজতাহিদে মুত্বলাক ছিলেন। তিনি নির্দিষ্ট কোন মাযহাবের অনুসারী ছিলেন না। বরং কুরআন ও হাদীছের ভিত্তিতে যে বিষয়টি সঠিক মনে হ’ত তিনি সে বিষয়টিকে প্রাধান্য দিতেন। আল্লামা সুয়ূতী (রহঃ) ইবনু তায়মিয়াহ (রহঃ)-কে মুজতাহিদ বলে বিশেষিত করেছেন (ত্বাবাকতুল হুফফায ৫১৬-১৭ পৃ:)। আল্লামা ইবনু রজব তাকে মুজতাহিদ বলে উল্লেখ করেছেন (যায়লু ত্বাবাক্বাতিল হানাবিলা ২/৩০৭)। শাওকানী তাকে মুজতাহিদে মুত্বলাক্ব বলে অভিহিত করেছেন (আল-বাদরুত ত্বালে‘ ১/৫৭)।  এক্ষণে তাঁর অধিকাংশ মাসআলা হাম্বলী মাযহাবের সাথে মিলে যাওয়ার কারণ হ’ল তিনি হাদীছ ভিত্তিক ফৎওয়া দিতেন। আর ইমাম আহমাদ বিন হাম্বলও হাদীছ ভিত্তিক ফৎওয়া দিতেন। তাছাড়া ইমাম আহমাদ অন্য তিন ইমামের তুলনায় হাদীছ বেশী জানতেন; যার জ্বলন্ত প্রমাণ তাঁর সংকলিত ত্রিশ হাযার হাদীছ সম্বলিত মুসনাদ গ্রন্থটি। সুতরাং এই কারণে ইবনু তায়মিয়াহ (রহ.)-কে হাম্বলী মাযহাবের অনুসারী মনে করার সুযোগ নেই।






প্রশ্ন (২৮/২৮) : বিবাহিতা মেয়ের পিতা-মাতা অসুস্থ এবং আর্থিক সমস্যায় জর্জরিত। স্বামীর পক্ষে শ্বশুরবাড়ীতে সাপোর্ট দেওয়া সম্ভব নয়। এক্ষণে উক্ত নারী চাকুরী করে পিতা-মাতাকে সহযোগিতা করতে পারবে কি?
প্রশ্ন (৮/৩৬৮) : অমুসলিম দেশে কোর্ট পুলিশ হিসাবে চাকুরী করা জায়েয হবে কি? যেখানে আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইনে বিচার করা হয়। তবে কোর্ট পুলিশ সরাসরি বিচারকার্যে জড়িত নয়। কিন্তু বিচারকার্যে সাহায্য করে থাকেন।
প্রশ্ন (০৬/৪০৬) : ছিয়াম অবস্থায় চোখে, কানে বা নাকে ড্রপ দেওয়া যাবে কি? - রুকসানা ইয়াসমীন, কুমিল্লা।
প্রশ্ন (১১/৫১) : মসজিদের ডান দিকের পশ্চিমে পৃথক কোন বাড়িতে মহিলারা জুম‘আর ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (২৮/১৮৮) : মহিলাদেরকে জুম‘আর খুৎবা শুনানোর জন্য মসজিদের ছাদে মাইক দেয়া যাবে কি?
প্রশ্ন (০৩/৩৬৩) : আরাফাহর ময়দানে অবস্থানকালে যোহর ও আছরের ছালাত কিভাবে আদায় করতে হবে? - শেফালী, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (২/২০২) : জানাযার ছালাতে সূরা ফাতেহা পড়তে বলা হয়; কিন্তু সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়া হয় না কেন?
প্রশ্ন (২৮/২৬৮) : হাফ প্যান্ট বা সতর খোলা অবস্থায় ওযূ করলে বা ওযূ করার পর সতর উন্মুক্ত হ’লে ওযূ ভঙ্গ হবে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : আমাদের এখানে অনেক মহিলার স্বামী বিদেশে থাকেন। তাই বিভিন্ন প্রয়োজনে তাদের বাজারে যেতেই হয়। কিন্তু আলেমগণ বলেন, নারীদের বাজারে যাওয়া হারাম। এমতাবস্থায় আমাদের করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (১৭/৩৭৭) : শরীরে ট্যাটু করা হারাম। কিন্তু শ্বেতী রোগ এর চিকিৎসা হিসাবে ট্যাটুর মত কালার করার মাধ্যমে ত্বকের পূর্বের রং ফিরিয়ে আনা জায়েয হবে কি?
প্রশ্ন (৪০/৪০) : ছালাতের জামা‘আতে মুছল্লীরা পরস্পর পায়ের কনিষ্ঠা আঙ্গুলের সাথে কনিষ্ঠা আঙ্গুল মিলাবে, না গোড়ালীর সাথে গোড়ালী মিলাবে? মাসবূক মুছল্লীগণ পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে না পৃথক পৃথক দাঁড়াবে?
প্রশ্ন (১০/৩৩০) : আমার স্ত্রী খুব রাগী। তার রাগ উঠলে কোন কিছুই শুনতে চায় না। একদিন সে রাগের মাথায় তার নিজের গলায় ছুরি ধরে আমাকে তালাক দিতে বলে। নাহলে সে আত্মহত্যা করবে বলে। এমতাবস্থায় আমি তাকে তালাক বলেছিলাম। সেসময় আমার জানা ছিল না তালাক বললে তালাক হয় কি-না। এরপর আমাদের ২ সন্তান হয়। এক্ষণে উক্ত তালাকের জন্য আমার করণীয় কি?
আরও
আরও
.