উত্তর : বিড়াল পোষা জায়েয (মুসলিম হা/১৫৬৯; মিশকাত হা/২৭৬৮)। রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম বিড়ালের প্রতি ইহসান করতেন এবং এদের মুখ দেওয়া খাবারকে পবিত্র মনে করতেন। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, বিড়াল নাপাক নয়। কারণ যেসব প্রাণী সবসময় তোমাদের আশেপাশে থাকে তাদের মধ্যে বিড়ালও একটি। আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযূ করতে দেখেছি (নাসাঈ হা/৬৮; মিশকাত হা/৪৮২; ইরওয়া হা/১৭৩)। অন্য বর্ণনায় এসেছে, দাঊদ ইবনু ছালেহ বিন দীনার (রহঃ) থেকে তার মাতার সূত্রে বর্ণিত, তার (মায়ের) মুক্তিদানকারিণী মুনীব একবার তার মাকে কিছু হারীস (এক প্রকার খাদ্য) নিয়ে আয়েশা (রাঃ)-এর নিকট পাঠালেন। তার মা বলেন, আমি গিয়ে তাকে ছালাতরত পেলাম। তিনি তখন আমাকে (হাত দিয়ে) ইশারা করলেন, তা রেখে দাও। তখন একটি বিড়াল এলো এবং তা হ’তে কিছু খেল। এরপর আয়েশা (রাঃ) ছালাত শেষ করে বিড়ালের খাওয়া স্থান থেকেই খেলেন এবং বললেন, রাসূল (ছাঃ) বলেছেন, বিড়াল নাপাক নয়। ওটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী জীব। তিনি আরো বলেন, আমি রাসূলকে বিড়ালের উচ্ছিষ্ট (পানি) দিয়ে ওযূ করতে দেখেছি (আবুদাউদ হা/৭৬; মিশকাত হা/৪৮৩; ছহীহুল জামে‘ হা/৪৯৫৮)।

প্রশ্নকারী : রফীকুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৪/২৭৪) : আমার দেড় কোটি টাকা ঋণ আছে। উক্ত টাকা দিয়ে বাড়ি বানানো হয়েছে। তা থেকে আমি ভাড়া পাই। আমি চাকুরীজীবী হিসাবে বেতন পাই। এক্ষণে আমাকে কি ঋণকৃত টাকার যাকাত দিতে হবে? নাকি আমার বেতন থেকে প্রাপ্ত টাকার যাকাত দিলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (২০/২০) : আমার বয়স ৬৫ বছর। আমি আমার সৎ বোনের আপন নাতনীকে বিবাহ করেছিলাম। এখন আমার ৭ সন্তান। আমি বোনের নাতনী মাহরাম হওয়ার বিধান জানতাম না। এক্ষণে আমার করণীয় কী?
প্রশ্ন (২৩/৩৮৩) : আমার উপর হজ্জ ফরজ হয়েছে। কিন্তু আমার কিছু ঋণ রয়েছে। ঋণ পরিশোধ না করে হজ্জ করা যাবে কি? - নাম প্রকাশে অনিচ্ছুক আত্রাই, নওগাঁ।
প্রশ্ন (৩৮/২৭৮) : কোন মেয়ের পাঁচ কিংবা ছয়বার মাসিক হ’লে তাকে বিবাহ দেওয়া ফরয হয়ে যায়। এই বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩৬/২৩৬) : ওযূ অবস্থায় মোযা পরে কতক্ষণ যাবৎ পা মাসাহ করা যাবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪০/২৪০) : হারাম এলাকায় প্রাণী হত্যার বিধান কি? মশা বা অনুরূপ প্রাণী মারলে এর হুকুম কি হবে? - -আল-আমীন, সন্তোষপুর, রাজশাহী।
প্রশ্ন (৪০/২৮০) : ব্যাংকের সূদ গ্রহণ না করলে কর্তৃপক্ষ তা ভোগ করে। এক্ষণে সূদ নিজে গ্রহণ না করে গরীব-মিসকীনদের মাঝে বিতরণ করলে শরী‘আতে এটা জায়েয হবে কি? - .
প্রশ্ন (১৮/২৫৮) : উলুল আমর কাকে বলে? ইসলামী খেলাফত যদি কায়েম না থাকে, তবে শরী‘আতে উলুল আমর- এর নির্দেশ মেনে চলার বিধান কি ততদিন পর্যন্ত স্থগিত থাকবে? এছাড়া আমীরের আনুগত্য, জামা‘আতবদ্ধ জীবন-যাপন ইত্যাদি বিষয়গুলির ব্যাপারে বিধান কি হবে?
প্রশ্ন (২৭/২৬৭) : রৌপ্য নির্মিত আংটিতে স্বর্ণের প্রলেপ লাগিয়ে ব্যবহার করা বৈধ হবে কি?
প্রশ্ন (১৬/২৫৬) : শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকায় স্ত্রীর সাথে স্বাভাবিক সংসর্গ ব্যতীত জৈবিক চাহিদা মেটানোর ভিন্ন পন্থা অবলম্বন করা শরী‘আতসম্মত হবে কি? - -হাবীবুল্লাহ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩১/১৫১): জনৈক আলেম বলেন, হানাফী, শাফেঈ, মালেকী, আহলেহাদীছ বলে কাউকে পরিচয় দেওয়া উচিত নয়; বরং সবাইকে মুসলিম বলে পরিচয় দিতে হবে। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩৫/১৫৫) : কুরআন তেলাওয়াতের সময় সূরের প্রয়োজনে ৪ আলিফ টান নেই এমন স্থানে ৪ আলিফ টান দিয়ে পড়া যাবে কি? এছাড়া কোথাও টানতে ভুলে গেলে গুনাহগার হ’তে হবে কি?
আরও
আরও
.