উত্তর :  নির্দিষ্টভাবে কেবল ২৭ তারিখ নয়, বরং রামাযানের শেষ দশকের প্রত্যেক বেজোড় রাতেই কদর তালাশ করার জন্য শারঈ নির্দেশনা এসেছে (বুখারী হা/২০১৭; মিশকাত হা/২০৮৩)। আর ক্বদরের রাত্রিগুলিকে ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে। খাওয়া-দাওয়ার মাহফিলের জন্য নয়। অতএব এ রাতে মাহফিলের আয়োজন করা স্পষ্টতই বিদ‘আত (ফাতাওয়া লাজনা দায়েমা ৩/৫৮-৬০, ফৎওয়া নং ৪৯৯০)।






প্রশ্ন (২১/৬১) : বিবাহের পাত্রীকে বিউটি পার্লারে নিয়ে বা বাড়িতে সাজ-সজ্জা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৬/৬) : আমি একজন মুওয়াযযিন। আমার দুই স্ত্রী এবং ৫ ছেলে ও ২ মেয়ে আছে। সম্পদের ৪ ভাগের ৩ ভাগ আমি ছেলেমেয়েদের মাঝে হেবা বিল এওয়ায মোতাবেক বণ্টন করেছি। কিন্তু ইমাম ছাহেব বলছেন, মালিক জীবিত অবস্থায় বণ্টন করা জায়েয নয়। তাই তা ফেরত না নিলে চাকুরী করা যাবে না। এক্ষণে আমার করণীয় কি? - -আব্দুল জাববারআত্রাই, নওগাঁ।
প্রশ্ন (১৬/৪১৬) : কবরে মৃত ব্যক্তির জন্য ক্বাতীফা বা মখমল/রেশমী কাপড় দেওয়া যাবে কি? ছহীহ মুসলিমে রাসূল (ছাঃ)-এর কবরে লাল ক্বাতীফা দেওয়ার ঘটনা এসেছে। এটি কি শুধু তাঁর জন্য খাছ ছিল, নাকি সাধারণ মুসলিমদের জন্য জায়েয?
প্রশ্ন (৩/১২৩) : মৃত্যু বা জন্ম দিবস উপলক্ষে সভা, সমিতি, সম্মেলন করা যাবে কি?
প্রশ্ন (৮/৮৮) : খারেজী, রাফেযী, শী‘আ, মুরজিয়া, মু‘তাযিলা ইত্যাদি বাতিল ফের্কার লোকদের পিছনে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৬/৩৬৬) : গ্রামাঞ্চলে অনেককে গলার সমস্যা, কাশি ইত্যাদি কারণে তেজপাতা পুড়িয়ে তার ধোঁয়া গ্রহণ করতে দেখা যায়। এটা শরী‘আতসম্মত কি? - -খন্দকার নাছীফ, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২২/৩৪২) : যাকাতের টাকা দিয়ে ইসলামী বই-পত্র কিনে বিতরণ করা বা কোন দাওয়াতী কাজে ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১২/৪৫২) : আমার ভাইয়েরা প্রতিনিয়ত আমার ক্ষতি করে যাচ্ছে। আমি মারা গেলে আমার স্ত্রী-সন্তানদেরও ভরণপোষণ তারা করবে না। আমি ও আমার স্ত্রী খেয়ে না খেয়ে কিছু কিছু সঞ্চয় করছি। এর অধিকাংশ অবদান আমার স্ত্রীর। এক্ষণে আমি মারা গেলে আমার ভাইয়েরা কি সম্পদের অংশ পাবে? - -ফযলে রববী, আল-ফাহাদ ট্রেড লাইন্স, ঢাকা।
প্রশ্ন (৭/৭) : হযরত ওমর (রাঃ) সম্পর্কে শোনা যায় তিনি রাতে প্রজাদের অবস্থা দেখার সময় জনৈক মাকে শুন্য হাড়ি চড়িয়ে ক্ষুধার্ত শিশুদের সান্ত্বনা দেওয়ার দৃশ্য দেখে স্বয়ং বায়তুল মাল থেকে পিঠে খাদ্যদ্রব্য বহন করে তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন। এ ঘটনার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১৮/৫৮) : তাহাজ্জুদ ও বিতরের ছালাতে ক্বিরাআত নীরবে না সরবে পাঠ করতে হবে?
প্রশ্ন (১৯/৩৭৯) : ঔষধের দোকানে তরল জাতীয় কিছু ঔষধ পাওয়া যায়, যা রোগের উপশমের কাজ করে। আবার মানুষ বিভিন্ন উপায়ে তা নেশা করার জন্য ব্যবহার করে। এরূপ ঔষধ সেবন করা জায়েয হবে কি? - -রাশেদুয্যামান, ফুলতলা, পঞ্চগড়।
প্রশ্ন (১৩/৪৫৩) : সম্প্রতি কল্লাকাটা নিয়ে সমাজে ব্যাপক আতংক তৈরী হয়েছে। গুজবের কারণে অনেক নিরীহ মানুষকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। এক্ষণে এমন মিথ্যা গুজবে কান দেওয়ার পরিণতি কি এবং গুজব প্রতিরোধে করণীয় কি? - -শায়লা শবনম, ঝিকরগাছা, যশোর।
আরও
আরও
.