‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ টাঙ্গাইল যেলার দফতর সম্পাদক মুহাম্মাদ বেলায়েত হোসাইন (৬৫) গত ৮ই নভেম্বর রোজ বুধবার দিবাগত রাত ২-টায় নিজ বাড়ীতে প্রচন্ড বুক ব্যথায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী ও আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন বাদ যোহর তার নিজগ্রাম যেলার কালিহাতী থানাধীন ছাতিহাটী ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার কনিষ্ঠ পুত্র মুহাম্মাদ আতীকুর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক শামসুল আলম খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের মিয়াঁ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সালাম, যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুর রাযযাকসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, তিনি ২০১০ খ্রি. থেকে অত্র যেলার দফতর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।







তাবলীগী ইজতেমা ২০১৭ সম্পন্ন
আইলা দুর্গত এলাকায় লোকদের পুনর্বাসন করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ (আসুন! পবিত্র কুরআন ও হাদীছকে মূল হিসাবে গ্রহণ করি!)
সংক্ষিপ্ত প্রশিক্ষণ
আল-‘আওন
আলোচনা সভা
মাযহাবী ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : চট্টগ্রাম ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহতারাম আমীরে জামা‘আতকে ‘শায়খুল হাদীছ’ হিসাবে বিশেষ সম্মাননা প্রদান (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মহিলা সংস্থা (মহিলা সমাবেশ)
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৯ (ধর্মীয় অনুশাসন ছাড়া ধর্ষণ-মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
আরও
আরও
.