উত্তর : আল্লাহ তা‘আলার কোন বিধান বা রাসূল (ছাঃ)-এর নির্দেশনা বিনা শর্তে মেনে নেওয়াই মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তা‘আলার প্রতিটি নির্দেশনার পিছনে হিকমত রয়েছে। তবে শরী‘আতে সবগুলোর হিকমত বর্ণনা করা হয়নি। রাসূল (ছাঃ) নারীদের যে দু’টি ঘাটতির কথা বলেছেন তার কারণ হ’ল তাদের সাধারণ ভুল প্রবণতা। যেমন সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে, তাদের একজন ভুলে গেলে আরেকজন স্মরণ করিয়ে দিবে (বাক্বারাহ ২/২৮২)। অপরদিকে দ্বীনের ক্ষেত্রে তাদের ঘাটতি হ’ল হায়েয ও নিফাস অবস্থায় তাদের ছালাত পড়তে না পারা বা ছিয়াম কবাযা না করা। এটি মূলতঃ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত স্বরূপ। কেননা এরূপ অবস্থায় ছিয়াম পালন করতে হ’লে তাদের জন্য কষ্টদায়ক হয়ে যেত। সুতরাং এই ঘাটতি তাদের স্বাভাবিক সৃষ্টিগত বৈশিষ্ট্য।

স্মর্তব্য যে, নারীরা জ্ঞানে ও প্রজ্ঞায় ক্ষেত্রবিশেষে পুরুষদের চাইতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যেমন মা আয়েশা (রাঃ) ২২১০টি হাদীছ বর্ণনা করেছেন। হযরত শু‘আইব (আঃ)-এর কন্যা তার দূরদর্শিতা বলে মূসা (আঃ)-এর মত মানুষকে চিনতে পেরেছিলেন। হোদায়বিয়ার সন্ধির পর রাসূল (ছাঃ) সকলকে হালাল হওয়ার নির্দেশ দেন। কিন্তু সবাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তাতে তিনি মন খারাপ করে তাঁবুতে চলে যান। সেসময় স্ত্রী উম্মে সালামা তাঁকে পরামর্শ দেন যে, হে আল্লাহর রাসূল! আপনি প্রথমে চুল কেটে হালাল হন। দেখবেন সবাই আপনার অনুসরণ করবে। পরে সেটাই হ’ল। অতএব নারীদের এই ঘাটতি বর্ণনার মাধ্যমে রাসূল (ছাঃ) তাদের স্বভাবগত ও সৃষ্টিগত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন (শায়েখ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৪/২৯২)।

প্রশ্নকারী : সুমাইয়া ইছমাত, নওদাপাড়া, রাজশাহী।






প্রশ্ন (৪০/৪০০) : মাসবূক যদি দ্বিতীয় রাক‘আতে ইমামের সাথে যোগদান করে আর ইমাম ভুল করে পাঁচ রাক‘আত ছালাত আদায় করে সালাম ফিরায়, তাহ’লে মাসবূক কি ইমামের সাথে সালাম ফিরাবে? না আরো এক রাক‘আত আদায় করে সালাম ফিরাবে? একইভাবে ইমাম যদি ভুলবশতঃ তৃতীয় রাক‘আত শেষে সালাম ফিরায় এবং পরক্ষণে দাঁড়িয়ে অবশিষ্ট রাক‘আত আদায় করে, সেক্ষেত্রে মাসবূক কি করবে? - -আব্দুল্লাহ আল-মামূনছোট বনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২১/১৮১) : রাসূল (ছাঃ)-এর বংশতালিকা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/৯১) : জুম‘আর ছালাতে খত্বীব ছাহেবের জন্য ছালাতের ইমামতি করা সুন্নাত কি? - -আব্দুল আলীম, দেবিদ্বার, কুমিল্লা।
প্রশ্ন (৩৫/৩১৫) : ক্বিয়ামতের দিন হাশরের মাঠে প্রত্যেক মানুষ তার নিজ পাপের সমপরিমাণ ঘামের মধ্যে নিমজ্জিত থাকবে। এ হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (২১/৩৪১) : বিয়ে বা কোন ধর্মীয় অনুষ্ঠান ভিডিও করা যাবে কি? টেলিভিশন দেখা কি শরী‘আত সম্মত হবে?
প্রশ্ন (২৬/২৬৬) : আল্ল­াহ বলেছেন, মুমিন হ’তে পারলে শাসন ক্ষমতা দান করবেন। এই মুমিন কারা? তাদের পরিচয় ও বৈশিষ্ট্য কী?
প্রশ্ন (৩০/২৭০) : জনৈক বিধবা মহিলা সন্তানদের মত না থাকায় গোপনে একজনকে অলী বানিয়ে মোবাইলের মাধ্যমে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যার স্ত্রী ও সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সাথে তার সাক্ষাৎ ও মোবাইলে কথা হয়, তবে দৈহিক সম্পর্ক হয়নি। সন্তানদের অমতে এরূপ বিবাহ সঠিক হয়েছে কি? - -খাদীজা, বগুড়া।
প্রশ্ন (৩০/২৩০) : ব্যভিচারী ব্যভিচার করার সময় মুমিন থাকে কি? এ অবস্থায় মারা গেলে স্থায়ী জাহান্নামী হবে কি?
প্রশ্ন (১২/৩৭২) : ডাক্তার হিসাবে পরিস্থিতির কারণে অনেকসময় নারীদের অপারেশন করতে বাধ্য হতে হয় এবং তাতে তাদের গোপন স্থানও দৃষ্টিগোচর হয়। এক্ষণে আমার করণীয় কি? - ডা. মতীউর রহমান, সাভার, ঢাকা।
প্রশ্ন (৩৭/১১৭) : ওশরের ধান উঠিয়ে তা দিয়ে জালসার ব্যয়ভার বহন করা যাবে কি? - -খোরশেদ আলম, কালিয়াকৈর, গাযীপুর।
প্রশ্ন (২৭/১০৭) : অন্য কারু শিশু লালন-পালন করলে তাতে কোন নেকী হবে কি? তাদের কোন সম্পদ দেওয়া যাবে কি? এছাড়া জন্মনিবন্ধন বা আইডি কার্ডে তাদের পালক পিতা-মাতার নাম লেখা যাবে কি? - -খোকন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১৭/৩৭৭) : কুরআন তেলাওয়াত শেষে ‘ছাদাক্বাল্লাহুল আযীম’ বলা ঠিক হবে কি? - -আব্দুল ওয়াহীদ, মাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
আরও
আরও
.