উত্তর : দাড়ির ব্যাপারে রাসূল (ছাঃ)-এর স্পষ্ট নির্দেশ হ’ল, তোমরা দাড়ি ছেড়ে দাও ও গোঁফ ছাটো এবং মুশরিকদের বিপরীত কর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪২১)। রাসূল (ছাঃ)-এর স্পষ্ট নির্দেশ জানার পর অন্য কারো মত অনুসরণের  কোন সুযোগ নেই (আহযাব ৩৩/৩৬)।

উল্লেখ্য যে, ইবনু ওমর (রাঃ) যখন হজ্জ ও ওমরা করতেন তখন এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটে ফেলতেন (বুখারী হা/৫৮৯২)। এটা তাঁর ব্যক্তিগত আমল এবং হজ্জ ও ওমরার সাথে সম্পৃক্ত। তবে রাসূল (ছাঃ) থেকে কোন সময় কোন অবস্থাতেই দাড়ি খাটো করার কোন ছহীহ দলীল পাওয়া যায় না। অতএব সবাইকে রাসূল (ছাঃ)-এর অনুসরণ করতে হবে। নইলে ক্বিয়ামতের দিন পস্তাতে হবে (ফুরক্বান ২৭ ও ২৮)।






প্রশ্ন (৩৬/২৭৬) : জনৈক আলেম সূরা কাহফের ২৮ আয়াতের ভিত্তিতে বলেন, সম্মিলিত মুনাজাত বর্জনকারীরা আল্লাহর নাফরমান। বক্তব্যটি কতটুকু সত্য? - -মামূনুর রশীদ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৩/৪৩৩) : কোন কোন এলাকায় আয়না দেখে হারানো বস্ত্ত খুঁজে বের করার প্রচলন রয়েছে। এই নিয়ম কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১/২৪১) : আল্লাহর কোন বাণীর ক্ষেত্রে এ কথা বলা যাবে কি যে, কুরআন বলেছে বা কুরআনে বলা হয়েছে। কারণ কুরআন তো আল্লাহর বাণী।
প্রশ্ন (৭/৭) : আমি তাহাজ্জুদ ছালাত আদায় করার চেষ্টা করি। অনেক সময় জাগতে না পারায় ছুটে যায়। এমতাবস্থায় কিভাবে বিতর পড়তে হবে?
প্রশ্ন (১৮/৪৫৮) : বিশেষ কারণবশত সপ্তম দিনের পূর্বে সন্তানের আক্বীক্বা দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৫/৯৫) : রাতে আক্বীক্বার পশু যবেহ করা যাবে কি?
প্রশ্ন (৪/৮৪) : দুই সিজদার মধ্যে আঙ্গুল নাড়ানো যাবে কি? এ মর্মে ইবনু খুযায়মা বর্ণিত হাদীছ ছহীহ কি? - -মুহাম্মাদ শাহাবুদ্দীন, ঢাকা।
প্রশ্ন (১৬/৩৭৬) : মসজিদ আল্লাহর ঘর, তিনিই এর হেফাযত করে থাকেন। কিন্তু প্রাকৃতিক দূর্যোগ বা যুদ্ধের সময় দেখা যায় যে অনেক মসজিদও বিলীন হয়ে যায়। এর ব্যাখ্যা কী?
প্রশ্ন (৩৫/৭৫) : জুম‘আর খুৎবা চলাকালে আমি লক্ষ্য করলাম, জনৈক ব্যক্তি অনবরত মোবাইল স্ক্রল করছে। ছালাত শেষে নিষেধ করলে সে বলল, ইমামের কথা কুরআন-হাদীছের সাথে মিলানোরজন্য সে সবসময় এমন করে। আমার প্রশ্ন হ’ল খুৎবার সময় কুরআন-হাদীছ মিলানোর উদ্দেশ্যে মোবাইল বা বই-খাতা নিয়ে ব্যস্ত থাকা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৭/২০৭) :কোন ব্যক্তির আমলনামা সমান সমান হয়ে গেলে সে আ‘রাফ নামক স্থানে থাকবে কি? সে কি সেখানেই থাকবে না একসময় তাকে জান্নাতে প্রবেশ করানো হবে?
প্রশ্ন (৩২/৩২) : জনৈক আলেম বলেন, ২৫ উক্বিয়া বা ২০০ দিরহাম যা বাংলাদেশী মুদ্রায় ৮ হাযার টাকা, একবছর থাকলে যাকাত দিতে হবে। এর সত্যতা আছে কি? - -আব্দুল্লাহসরিষাবাড়ী, জামালপুর।
প্রশ্ন (৪০/১২০) : সর্বপ্রথম জানাযার ছালাত শুরু করেন কে? মৃত ব্যক্তি ছিলেন কে?
আরও
আরও
.