উত্তর : অসম্মান হওয়ার সম্ভাবনা না থাকলে আল্লাহর যিকির সম্বলিত পোস্টার মানুষকে স্মরণ করানোর উদ্দেশ্যে নিরাপদ স্থানে টাঙিয়ে রাখায় কোন দোষ নেই। বরং নিজেকে বা অন্য মানুষকে স্মরণ করানোর জন্য দো‘আ, যিকির বা গুরুত্বপূর্ণ হাদীছ বা আয়াত বা আয়াতের অর্থ নিরাপদ স্থানে টাঙানো যেতে পারে (বাহুতী, কাশশাফুল কেনা১/১৩৭; উছায়মীন, বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব টেপ নম্বর. ৮৩১, ১/৩৮৮, ১/৩৭৭, ১/৩৭৮)। তবে অনিরাপদ স্থানে, বরকত লাভের আশায় বা জিন-ভূত তাড়ানোর নিয়তে টাঙানো জায়েয নয়। কারণ কুরআন বা শরী‘আত এজন্য নাযিল করা হয়নি।

প্রশ্নকারী : গোলাম কিবরিয়াপার্বতীপুরদিনাজপুর।


 






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৮/১২৮) : নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলে দুখূলুল মসজিদ দু’রাক‘আত ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : বিবাহের পূর্বে পাত্রীর রোগ গোপন করে বিয়ে দিলে এতে পাত্রীর অভিভাবকরা দায়ী হবে কি? বিবাহের পর এই রোগের চিকিৎসার দায়ভার কার উপর বর্তাবে?
প্রশ্ন (২৯/৬৯) : আমরা হানাফী মসজিদে ছালাত আদায় করতাম। সেখানে ছালাত আদায়ে সুন্নাতী আমল করতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হ’তে হয়। এক্ষণে সাময়িকভাবে জনৈক ব্যক্তির অনুমতিক্রমে তার জমিতে জুম‘আ ও অন্যান্য ছালাত আদায় করা যাবে কী?
প্রশ্ন (১৫/৯৫) : রাতে আক্বীক্বার পশু যবেহ করা যাবে কি?
প্রশ্ন (১২/১৭২) : ছালাতের দুই সালামের মাঝে কোন দো‘আ পাঠ করতে হয় কি? - -শরীফ আলম, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২৩/১৪৩) : আমি একজন অমুসলিম মেয়েকে বিয়ে করেছি। এখন আমার করণীয় কি?
প্রশ্ন (২০/২০): আমার পিতা ও চাচারা তিন ভাই। আমার পিতা ২ ছেলে ৫ মেয়ে, ছোট চাচা ১ মেয়ে এবং সর্বশেষ আমার বড় চাচা ১ মেয়ে রেখে মারা গেছেন। এক্ষণে বড় চাচার সম্পত্তিতে আমরা কোন অংশ পাব কি? পেলে তা ভাতিজা ও ভাতিজীদের মাঝে কিভাবে বণ্টিত হবে?
প্রশ্ন (৩৮/২৭৮) : সূদ হারাম জানা সত্ত্বেও আমি ব্যাংক থেকে একাধিক বার সূদ নিয়েছি। আমি গুনাহগার। আমি কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাব? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?
প্রশ্ন (২/৪২) : মুসলমানদের থেকে প্রথমে আমানত নাকি বিনয়-নম্রতা উঠিয়ে নেয়া হবে?
প্রশ্ন (৩/৮৩) : সূদখোর কি চিরস্থায়ী জাহান্নামী? - -আহসানুল্লাহ, নওহাটা, রাজশাহী।
প্রশ্ন (৬/৬) : আমার হজ্জে যাওয়ার সামর্থ্য আছে। কিন্তু আমার প্রতিবেশী অসুস্থ। এক্ষণে আমি হজ্জে না গিয়ে প্রতিবেশীকে সাহায্য করলে হজ্জের ছওয়াব পাব কি?
প্রশ্ন (১৪/২৫৪) : আলু উৎপাদন করে বা ক্রয় করে হিমাগারে সাত আট মাস রাখা যাবে কি?
আরও
আরও
.