উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। কারণ খুৎবা চলাকালীন তাহিইয়াতুল মসজিদ দু’রাক‘আত ছালাত আদায়ের ব্যাপারে রাসূল (ছাঃ) কর্তৃক স্বতন্ত্র নির্দেশনা এসেছে। সুলাইক গাত্বাফানী (রাঃ) জুম‘আর দিন মসজিদে ঢুকে বসে পড়লেন যখন রাসূল (ছাঃ) খুৎবা দিচ্ছিলেন। সে সময় রাসূল (ছাঃ) তাকে উদ্দেশ্য করে বললেন, হে সুলাইক! দাঁড়াও। সংক্ষিপ্তভাবে দু’রাক‘আত ছালাত পড়ে নাও। অতঃপর রাসূল (ছাঃ) সবাইকে উদ্দেশ্য করে বললেন, ‘তোমাদের কেউ খুৎবা চলাকালে মসজিদে প্রবেশ করলে সে যেন সংক্ষিপ্তভাবে দু’রাক‘আত ছালাত পড়ে নেয় (মুসলিম হা/৮৭৫; মিশকাত হা/১৪১১)।

ইমাম নববী (রহঃ) বলেন, এই সমস্ত হাদীছ স্পষ্টভাবে প্রমাণ করে যে, যদি কেউ জুম‘আর দিনে ইমামের খুৎবা চলাকালে মসজিদে প্রবেশ করে তবে তার জন্য মসজিদে দু’রাক‘আত তাহিইয়াতুল মসজিদ ছালাত আদায় করা সুন্নাতে মুওয়াক্কাদাহ হবে। আর এ দুই রাক‘আত সংক্ষেপে পড়া সুন্নাত, যাতে দ্রুত শেষ করে খুৎবা শুনতে পারে (শরহ মুসলিম ৬/১৬৪)।

প্রশ্নকারী : কাবীরুল ফরাযী, গোপালগঞ্জ।








বিষয়সমূহ: জুম‘আ ও ঈদ
প্রশ্ন (৩২/৪৩২) : হিন্দুদের সম্পত্তি মুসলমানদের নামে রেকর্ড হয়েছে। ঐসব হিন্দু মালিকরা কোথায় আছে তাও জানা নেই। এরূপ সম্পদের ক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (৩৭/৩৭) : কিছু লোক বলে শরী‘আত এবং মা‘রেফাত আলাদা। মা‘রেফাত বলে কিছু আছে কি?
প্রশ্ন (৪০/৮০) : আমাদের মক্তবে বহুদিনের পুরাতন ছেড়া-ফাটা কিছু কুরআনের কপি রয়েছে, যা পড়ার উপযোগী নয়। এগুলি কি করা উচিৎ? - -রফীক সরদারগোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (২৯/৬৯): কুরবানীর পশু ক্রয়ের পর খুঁতযুক্ত হয়ে গেলে সে পশু দিয়ে কুরবানী হবে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : আমি একজন ডাক্তার। আমার কাছে অবৈধ গর্ভবতী মহিলারা সন্তান নষ্ট করতে আসে। এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (২৫/২৫): আমার বড় ছেলের বয়স সাত বছর হওয়ার পরেও আমার স্ত্রী ঘরে ওড়না ছাড়া চলাফেরা করে। এক্ষেত্রে তাকে বহুবার নিষেধ করা হ’লেও সে কর্ণপাত করে না। এক্ষেত্রে ছেলে সন্তানের বয়স কত হ’লে ঘরে মা-বোনকে সতর ভালোভাবে ঢেকে চলতে হয়?
প্রশ্ন (৪/২৮৪) : শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বিভিন্ন পার্ক বা রিসোর্টে শিক্ষা সফর করা হয়। কিন্তু পার্কে বিভিন্ন প্রাণীর মুর্তি থাকায় সেখানে শিক্ষা সফর করা যাবে কি?
প্রশ্ন (২৪/২৬৪) : মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর মানুষ ৪০ কদম পথ অতিক্রম করতেই মৃতের হিসাব শুরু হয়। বহুল প্রচলিত এই কথাটির কোন সত্যতা আছে কি? - -যহূরুল ইসলামবিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (২৪/৩৮৪) : শিশুরা বিভিন্ন প্রাণীর পুতুল নিয়ে খেলা-ধুলা করতে পারবে কি? - -উম্মে হাসীবা, রেহাইর চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৭/২৯৭) : পাঁচটি কারণে ছিয়াম নষ্ট হয় সেগুলো হচ্ছে- (১) মিথ্যা কথা বলা (২) গীবত করা (৩) চোগলখুরী করা (৪) মিথ্যা কসম করা (৫) কোন নারীর প্রতি কুদৃষ্টি দেয়া। একথার দলীল জানতে চাই।
প্রশ্ন (২৩/৪২৩) : পুরুষ-মহিলা পরস্পরে সালাম বিনিময় করা যরূরী কি?
প্রশ্ন (৩/৩) : বর্তমানে নারীদের বোরক্বা ও হিজাবে সৌন্দর্য বৃদ্ধির জন্য রং বেরঙের কাপড় ব্যবহার করে আকর্ষণীয় করা হয়। এরূপ আকর্ষণীয় ও সৌন্দর্যমন্ডিত বোরক্বা ও হিজাব পরা জায়েয হবে কি? - -মাহফূযা বেগম, গোবরচাকা, খুলনা।
আরও
আরও
.