উত্তর : মাহরাম আত্মীয়রা সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী। তাদের সাথে সম্পর্ক রক্ষা করা অতীব যরূরী। অতঃপর গায়ের মাহরাম আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে নিকটতার ভিত্তিতে এর গুরুত্ব ও বিধান কম-বেশী হবে (কারাফী, আল-ফুরূক ১/১৪৭; আল-মাওসূ‘আতুল ফিক্বহিইয়াহ ৩/৮৩-৮৪)। গায়ের মাহরাম আত্মীয়-স্বজন যেমন চাচাত, খালাত বা মামাত ভাই-বোনদের সাথে পর্দা বজায় রেখে ও ফিৎনা না থাকার শর্তে সাধারণ সামাজিক সম্পর্ক রাখা মুস্তাহাব। এক্ষেত্রে নিম্নোক্ত শর্তসমূহ লক্ষণীয়। (১) নির্জনে অবস্থান না করা। কারণ এতে তৃতীয়জন থাকে শয়তান (বুখারী হা/৫২৩৩; মিশকাত হা/৩২১৮)। (২) স্পর্শ না করা। রাসূল (ছাঃ) বলেন, ‘কোন ব্যক্তির মাথায় লৌহ সূচ দ্বারা খোঁচা মারা ভাল, তবুও যে নারী তার জন্য অবৈধ তাকে স্পর্শ করা ভাল নয়’ (ছহীহাহ হা/২২৬; ছহীহুত তারগীব হা/১৯১০)। (৩) দৃষ্টি সংযত রাখা (নূর ২৪/৩০-৩১; মুসলিম হা/২১৫৯)। (৪) সংযত কথা বলা। আল্লাহ বলেন, ‘পর পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। তাহ’লে যার অন্তরে ব্যাধি আছে, সে প্রলুব্ধ হয়ে পড়বে। অতএব তোমরা সংযতভাবে কথা বল’ (আহযাব ৩৩/৩২)। (৫) শারঈ পর্দা বজায় রাখা (আলবানী, জিলবাবুল মারআতিল মুসলিমাহ)। উপরোক্ত শর্তগুলো মেনে নিকটতম গায়ের মাহরাম আত্মীয়দের সাথে সামাজিক সম্পর্ক রক্ষা করা বা আর্থিক সহায়তা করা মুস্তাহাব। তবে ফিৎনার আশংকা থাকলে কোন নারী এমন আত্মীয়দের বাড়িতে না গেলে বা কথা না বললে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসাবে গণ্য হবে না’ (বুখারী হা/৪৯৩৪; মুসলিম হা/২১৭২)।

প্রশ্নকারী : আয়েশা বিনতে আযাদ, মোহাম্মদপুর, ঢাকা।






প্রশ্ন (৫/২৮৫) : কোন পরহেযগার ব্যক্তি তার পরহেযগার আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে তার ইবাদতের উপর গোনাহের প্রভাব পড়বে কি?
প্রশ্ন (২৩/৬৩) : ঋতু অবস্থায় ছালাত ও ছিয়াম থেকে বিরত থাকতে হয়। কুরআন তেলাওয়াত থেকেও কি বিরত থাকতে হবে?
প্রশ্ন ২৩/২৩) : যদি কোন এলাকায় ছহীহ আক্বীদাভিত্তিক কোন মসজিদ না থাকে, কিন্তু সেখানে শিরক ও বিদ‘আত মিশ্রিত মসজিদ বিদ্যমান থাকে, তাহ’লে ছহীহ আকীবদার ভিত্তিতে একটি মসজিদ নির্মাণের জন্য কি যাকাতের অর্থ ব্যয় করা যাবে?
প্রশ্ন (২৭/৬৭) : উপরে উঠতে ‘আল্লাহু আকবার’ এবং নীচে নামতে ‘সুবহানাল্লাহ’ বলতে হবে’ বিষয়টি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (১০/৩৭০) : চাকুরী বা জীবিকা বৃদ্ধির জন্য দরূদে নারিয়াহ পাঠ করা যাবে কি? এর ফযীলত সম্পর্কে বলা হয়, যে ব্যক্তি এ দরূদ ৪৪৪৪ বার পাঠ করবে সেসব রকম বিপদাপদ থেকে নিরাপদে থাকবে এবং তার যেকোন ধরনের অভাব-অভিযোগ পূরণ হবে। এর কোন ভিত্তি আছে কি? - -মাখদূম আহমাদ, গাযীপুর।
প্রশ্ন (২৪/৪২৪) : স্বামী-স্ত্রী, পুত্র ও কন্যা সপরিবারে হজ্জে গমনের প্রাক্কালে হঠাৎ স্বামীর মৃত্যু ঘটে। এক্ষণে স্ত্রী কি ইদ্দত পালন করবে না কি সন্তানের সাথে হজ্জে গমন করবে? - -হুমায়ূন কবীর, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩৫/৩১৫) : রামাযান মাসে কোন ব্যক্তি যদি স্ত্রী মিলনরত অবস্থায় ফজরের আযান শুনতে পায় তাহলে কি করবে? - -জামালুদ্দীনকরনদীঘি, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (১৬/১৩৬) : কারো কাছে ঈমানদার জিন থাকলে তার নিকটে অতীত বা ভবিষ্যতের কথা জানতে চাওয়া যাবে কি? - -আব্দুর রহমান, বড়বন্দর, দিনাজপুর।
প্রশ্ন (১২/১২) : অন্যের সন্তানকে নিজ সন্তান হিসাবে গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২২/৩০২) : হজ্জব্রত পালনকারীদের জন্য ঈদুল আযহার ছালাত আদায় করা যরূরী কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : আমি ৩ বছর যাবৎ লিবিয়ায় আছি। প্রায় দিন স্ত্রীর সাথে আমার যোগাযোগ হয়। কিন্তু একজন ইমাম ছাহেব আমাকে বলেছেন যে, ১ বছরের বেশী এরূপ পৃথক থাকলে দেশে যাওয়ার পর পুনরায় বিবাহ করে সংসার করতে হবে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৭/২২৭) : জনৈক ইমাম তিন তোহরে তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। তারপরেও সে উক্ত স্ত্রী নিয়ে সংসার করছে। এছাড়া সে তার পিতার সাথে দুর্ব্যবহার করে। একদা নালিশে মীমাংসার কথা বলা হলে সে জবাব দেয়, মীমাংসা কিসের উক্ত পিতাকে হত্যা করা জায়েয আছে। প্রায় ২/৩ বছর পূর্বে তার সৎ মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করে ও তার সামনে নগ্নতা প্রদর্শন করে। উক্ত ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি? অনেকে তার পিছনে ছালাত আদায় করা ছেড়ে দিয়েছে। উক্ত বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.