উত্তর : শর্ত সাপেক্ষে তালাক দিলে তালাক হয়ে যাবে। যেমন কেউ তার স্ত্রীকে বলল, তুমি তোমার পিতার বাড়ি গেলে তালাক হয়ে যাবে। অতঃপর সে যদি পিতার বাড়ি যায় তাহ’লে তালাক হয়ে যাবে। অনুরূপভাবে কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আগামী মাসের অমুক তারিখে তালাক, তাহ’লে উক্ত মাসের নির্দিষ্ট দিনে তালাক হয়ে যাবে। তবে এর মধ্যে তালাকদাতা তার সিদ্ধান্ত পরিবর্তন করলে তালাক সাব্যস্ত হবে না। কিন্তু তাকে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে। আর তা হ’ল, আল্লাহ বলেন, ‘কসম ভঙ্গের জন্য তোমরা দশজন অভাবগ্রস্তকে মধ্যম মানের খাদ্য প্রদান করবে যা তোমরা সাধারণতঃ খেয়ে থাক, অথবা তাদেরকে অনুরূপ মানের পোষাক প্রদান করবে অথবা একটি ক্রীতদাস বা দাসী মুক্ত করে দিবে। এগুলির কোনটা না পারলে একটানা তিনদিন ছিয়াম পালন করবে’ (মায়েদাহ ৫/৮৯)

উল্লেখ্য যে, কেউ যদি স্ত্রীকে ভয় দেখানোর জন্য তালাকের নিয়ত ছাড়া এরূপ কথা বলে, তাহ’লে তালাক পতিত হবে না। বরং তাকে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে (মাজমূ‘ ফাতাওয়া ৩৩/৪৬; আশ শারহুল মুমতে‘ ১৩/১২৭)। সমাজে বর্তমানে তালাক নিয়ে বাড়াবাড়ি চলছে। এগুলি অবশ্যই পরিত্যাজ্য।






প্রশ্ন (১৪/৪১৪) : কোন কারণ ছাড়া পরিবার পরিকল্পনা করা যাবে কি? কারণগুলো বিস্তারিত জানাবেন।
প্রশ্ন (১৫/২৯৫) : আমি গোপনে কিছু টাকা মসজিদে দান করার প্রতিজ্ঞা করেছি। কিন্তু আমার পিতা-মাতা অসহায়। এমতাবস্থায় প্রতিশ্রুত অর্থ থেকে কিছু অংশ তাদের পিছনে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (২/২) : কবরস্থানে নিজের কবরের জন্য নির্দিষ্ট স্থান ক্রয় করা যাবে কি? যেন সে স্থানে অন্য কারো কবর না হয়? - -রফীকুল ইসলাম, নোয়াপাড়া, যশোর।
প্রশ্ন (৩/৪০৩): ই‘তেকাফে বসার এবং বের হওয়ার সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৯/৩২৯) : ‘বালাগাল ‘উলা বি কামালিহী’ দো‘আটি পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩০/২৭০) : চাকুরীর জন্য বছরের অধিকাংশ সময় জাহাযে অবস্থান করতে হয়। এভাবে সারা বছর ক্বছর ছালাত আদায় করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩১/১১১) : জানাযার পর মৃতদেহকে সামনে রেখে সম্মিলিত দো‘আ করা সুন্নাতসম্মত কি?
প্রশ্ন (৩৫/১১৫) : তিন ব্যক্তির দো‘আ কবুল হয় না; যে তার চরিত্রহীনা স্ত্রীকে তালাক দেয় না, যে ঋণ প্রদান করে সাক্ষী রাখে না এবং যে মূর্খ বা বুদ্ধিহীন ব্যক্তি (অপচয়কারী)-এর হাতে অর্থ প্রদান করে। উক্ত হাদীছের বিশুদ্ধতা জানতে চাই। - -রফীকুল ইসলাম, গফরগাঁও, ময়মনসিংহ।
প্রশ্ন (৩/২০৩) : মাইয়েতের জন্য কতদিন পর্যন্ত জানাযার ছালাত আদায় করা যাবে?
প্রশ্ন (৩৪/৩৪) : শিরক সম্পর্কে না জানার কারণে মাযার ও শহীদ মিনারের সামনে মাথা নত করে শিরক করেছি। এক্ষণে পূর্বে কৃত এসব পাপ থেকে মুক্তির উপায় কি? - -ওমর ফারূকবিরল, দিনাজপুর।
প্রশ্ন (১৭/৪১৭) : মসজিদে ঈদের ছালাত আদায় করতে হলে তাহ্ইয়াতুল ওযূ ও তাহ্ইয়াতুল মসজিদ আদায় করতে হবে কি? - -ছফিউল্লাহ খান, কাঞ্চন, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২১/২২১) : মুর্দাকে গোসলের অধিক হকদার কে? গোসলের পদ্ধতি কি? লাশ কবরে রাখার নিয়ম কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.