উত্তর : সুন্নাতী তরীকায় গোসল করাতে সক্ষম এমন নিকটাত্মীয় মুর্দাকে গোসল করাবেন। নিকটাত্মীয়দের মধ্যে এমন কেউ না থাকলে অন্য কেউ করাবেন। পুরুষ মাইয়েতকে পুরুষ এবং মহিলা মাইয়েতকে মহিলা গোসল করাবেন। তবে শিশুকে মহিলারাও গোসল করাতে পারবেন (ফিক্বহুস সুন্নাহ ১/২৬৮ পৃঃ)। স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে নির্দ্বিধায় গোসল করাতে পারেন। রাসূলুল্লাহ (ছাঃ) স্বীয় স্ত্রী আয়েশা (রাঃ)-কে বলেছিলেন, ‘আমার পূর্বে তুমি মারা গেলে আমি তোমাকে গোসল দেব, কাফন পরাব, জানাযা পড়াব ও দাফন করব’ (ইবনু মাজাহ হা/১৪৬৫)। আবুবকর (রাঃ)-কে তাঁর স্ত্রী আসমা বিনতে উমাইস (রাঃ) এবং ফাতিমা (রাঃ)-কে তাঁর স্বামী আলী (রাঃ) গোসল দিয়েছিলেন’ (বায়হাক্বী ৩/৩৯৭; দারাকুৎনী হা/১৮৩৩, সনদ হাসান)। ‘বিসমিল্লাহ’ বলে ডান দিক থেকে ওযূর অঙ্গ সমূহ প্রথমে ধৌত করবে। ধৌত করার সময় হাতে ভিজা ন্যাকড়া রাখবে। যথাযথ পর্দার সাথে মাইয়েতের শরীর থেকে পরনের কাপড় খুলে নেবে। গোসলের সময় মাইয়েতের লজ্জাস্থানের দিকে তাকাবে না বা খালি হাতে স্পর্শ করবে না। তিন বা তিনের অধিক বেজোড় সংখ্যায় সমস্ত দেহে পানি ঢেলে দিবে। গোসল শেষে কর্পূর বা কোন সুগন্ধি লাগাবে। মুর্দা মহিলা হ’লে চুল খুলে তিনটি বেনী করে পিছন দিকে ছড়িয়ে দেবে’ (তালখীছু আহকামিল জানায়েয, পৃঃ ২৮-৩০)। মাইয়েতকে তার নিকটাত্মীয়দের মধ্যে সর্বাধিক প্রিয় পুরুষ ব্যক্তিগণ কবরে নামাবেন, যিনি দাফনের পূর্বরাতে স্ত্রী সহবাস করেননি। মোর্দাকে পায়ের দিক থেকে কবরে নামাবে। তবে সমস্যা হ’লে সুবিধা অনুযায়ী যে কোনভাবে নামানো যাবে। মাইয়েতকে ডান কাতে ক্বিবলামুখী করে শোয়াবে এবং এ সময়ে কাফনের কাপড়ের গিরাগুলি খুলে দেবে (ফিক্বহুস সুন্নাহ ১/২৯০)। কবরে রাখার সময় ‘বিসমিল্লাহ ওয়া ‘আলা মিল্লাতে রাসূলিল্লাহ’ বলবে। কবর বন্ধ করার পরে উপস্থিত সকলে ‘বিসমিল্লাহ’ বলে তিন মুষ্টি করে মাটি কবরের মাথার দিক থেকে পায়ের দিকে ছড়িয়ে দেবে’ (তালখীছু আহকামিল জানায়েয, পৃঃ ৫৮-৬৫, ৬৯; দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) ১৮৯-৯৩ পৃঃ)।






বিষয়সমূহ: জানাযা
প্রশ্ন (১৭/৯৭) : ওযূ করার পর স্ত্রীকে স্পর্শ করলে ওযূ বা ছিয়াম ভঙ্গ হবে কি?
প্রশ্ন (২০/৩০০) : ওযূ করার সময় অঙ্গ সমূহ ধৌত করার মধ্যে সময়ের পার্থক্য কতক্ষণ রাখা যায়? অর্ধেক ওযূর পর যরূরী কোন কাজ চলে আসলে সেটা করে বাকি অর্ধেক সম্পন্ন করা যাবে কি?
প্রশ্ন (৫/৫) : রাসূল (ছাঃ) হজ্জের সময় আরাফা ও মুযদালিফায় খোলা আসমানের নীচে হজ্জ পালন করেছেন, যদিও সেসময় ছাউনি বা ঘর বানানোর ব্যবস্থা ছিল। বর্তমানে সেখানে ঘর, এসি, ফ্যান ইত্যাদি আরামের ব্যবস্থা করা হয়েছে। এতে হজ্জের কোন ক্ষতি হবে কি? - -মুহাম্মাদ গুলযার হোসাইনকাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩৯/৩৯৯) : কোন কোন দেশে কুরবানীর পশুর মাথায় গুলি করা হয় অতঃপর যবহ করা হয়। এই পদ্ধতি কি সুন্নাত সম্মত হচ্ছে?
প্রশ্ন (২৩/৩৮৩) : ই‘তিকাফ-এর ফযীলত কি? রাসূলুল্লাহ (ছাঃ)-এর ই‘তিকাফের পদ্ধতি কি ছিল? মহিলারা কি এ ইবাদতে অংশগ্রহণ করতে পারবে?
প্রশ্ন (২৪/২২৪) : নাপিতের পেশা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৩৫/১৫৫) : গার্মেন্টসে চাকুরী করা যাবে কি? এর উপার্জন হালাল হবে কি? - -যাকীরুল ইসলামসেতাবগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২৬/২৬) : বহু পুরাতন খানজাহান আলীর সময়কার কবরস্থানের জমি বায়না করার পর এলাকাবাসী বলছে, এটা কবরস্থান ছিল। মালিক অস্বীকার করছেন। এখানে ঘর-বাড়ি করা যাবে কি?
প্রশ্ন (৭/৩২৭) : আমি আক্বীদাগত ভাবে আহলেহাদীছ। কিন্তু হানাফী এলাকায় আমার বসবাস হওয়ায় বাধ্য হয়ে হানাফী ইমামের পিছনে জামা‘আতে ছালাত আদায় করতে হয়। ঐ ইমাম রাফ‘উল ইয়াদায়েন, জোরে আমীন বলা সহ অনেক সুন্নাতই আমল করেন না। অথচ আমি সেগুলো পালন করি। এমতাবস্থায় ইমামের অনুসরণ করা হবে কি?
প্রশ্ন (৩৫/৭৫) :জামা‘আতে ছালাতের মধ্যে ওযূ ভঙ্গ হয়ে গেলে বিশেষত সামনের কাতারে যেসব ব্যক্তি থাকেন তাদের পক্ষে ছালাত ছেড়ে ১০-১৫ কাতার মুছল্লী ডিঙিয়ে বাইরে আসা কঠিন ও লজ্জাকর হয়। এক্ষণে ওযূ ছাড়া ছালাত চালিয়ে গিয়ে পরে পুনরায় ছালাত আদায় করলে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩০/২৭০) : হস্তমৈথুন করা কিরূপ পাপের অন্তর্ভুক্ত। জনৈক আলেম বলেন, ইমাম ইবনু হাযম সহ অনেক ওলামা একে মুবাহ বলেছেন। এ ব্যাপারে সঠিক মতামত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৩/১৮৩) : আগাম জান্নাত পাওয়ার সুসংবাদ পাওয়ার পর আলী (রাঃ) ছালাত পরিত্যাগের সিদ্ধান্ত নেন। কেননা জান্নাতে ছালাতের কোন প্রয়োজন থাকবে না। কিন্তু ছালাতের সময় তিনি আর স্থির থাকতে পারলেন না। অতঃপর পথিমধ্যে লোহার আঘাতে তার পিঠে রক্তপাত হ’ল। এরূপ কাহিনীর কোন সত্যতা আছে কি? - -আতাউর রহমান, নওগাঁ।
আরও
আরও
.