উত্তর : নারীর মৌলিক দায়িত্ব স্বামীর ঘর সামলানো এবং   সন্তান প্রতিপালন। আর পুরুষের দায়িত্ব পরিবারের ভরণ-পোষণ। (ক্বিয়ামতের দিন) স্বামী পরিবার সম্পর্কে তার দায়িত্বের ব্যাপারে এবং স্ত্রী তার স্বামীর সংসার ও সন্তান-সন্তুতি সম্পর্কিত দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৬৮৫)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নারী হ’ল গোপন বস্ত্ত। যখন সে বের হয়, শয়তান তার পিছু নেয়’ (তিরমিযী হা/১১৭৩; মিশকাত হা/৩১০৯)। তাই নিরূপায় না হ’লে গৃহাভ্যন্তরে অবস্থান করাই মহিলাদের কর্তব্য (আহযাব ৩৩/৩৩)। স্বামীর অনুমতিক্রমে স্ত্রী পর্দা সহ শরী‘আতের বিধানসমূহ মেনে যদি চাকুরীরত থাকেন এবং যদি চাকুরীস্থলে ধর্মীয় পরিবেশ বজায় থাকে, তবে চাকুরী করতে পারেন। এক্ষণে প্রশ্নের আলোকে উভয়ের জন্য পরামর্শ হ’ল, শরী‘আতের বিধান মেনে দাম্পত্য জীবন যাপন করুন।






প্রশ্ন (১/২৪১) : মসজিদের জায়গা সংকুলান না হওয়ায় অন্যত্র স্থানান্তর করার পর পুরাতন মসজিদের জায়গা ও ঘর কিনে নিয়ে সংসারের কাজে ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৮/২০৮) : সমাজে মোবাইলে বা সাক্ষাতে বিদায়ের সময় অনেকেই ‘ভাল থাকবেন’ ‘ভাল থাকুন’ ইত্যাদি বলে থাকেন। এরূপ বলা কি শরী‘আতসম্মত হবে? না হলে এক্ষেত্রে কি বলা উচিৎ?
প্রশ্ন (১১/২৫১) : আল্লাহ তা‘আলা কর্তৃক ছিয়ামের প্রতিদান প্রদান করার বিষয়টি কি ফরয ছিয়ামের সাথে খাছ না-কি নফল ছিয়ামের জন্যও প্রযোজ্য?
প্রশ্ন (২৮/৪২৮) : আমি শুনেছি, কুল্লামার কসম করে তা ভঙ্গ করলে ভবিষ্যতে যখনই বিয়ে করা হবে তখন স্ত্রী স্বয়ংক্রিয়ভাবে তালাক হয়ে যাবে। কিছুদিন আগে একটি পাপ কাজ থেকে বিরত থাকার উদ্দেশ্যে আমি মুখে উচ্চারণ করে কুল্লামার কসম করেছিলাম। কিন্তু ১৫ দিনের মধ্যেই কসম ভঙ্গ হয়ে যায়। এই কসম ভঙ্গ করার কারণে ভবিষ্যতে আমার বিয়ের পর স্ত্রী স্বয়ংক্রিয়ভাবে তালাক হয়ে যাবে কি?
প্রশ্ন (১০/৯০) : ছালাতরত অবস্থায় মৃত্যুবরণ করলে সেটা সৌভাগ্যের মৃত্যু হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (২৮/৩০৮) : মহিলাদের সাদা স্রাবের কারণে কি ওযূ ভঙ্গ হয়? - -আয়েশা পারভীন, মাদারগঞ্জ, জামালপুর
প্রশ্ন (২/২) : আমরা অনেক সময় দাওয়াতী সফরে বিভিন্ন মাদ্রাসায় যাই। মাদ্রাসা সংলগ্ন মসজিদে নিয়মিত জামা‘আতের সাথে ছালাত হয়। এক্ষণে আমি মুসাফির হিসাবে জামা‘আতে অংশগ্রহণ না করে একাকী বা আমার সাথে থাকা লোকদের নিয়ে জামা‘আতে ছালাত ক্বছর এবং তাকদীম-তা‘খীর করতে পারব কি?
প্রশ্ন (৩/৩) : ছেলে-মেয়ে বিবাহের পর ছেলের মাতা এবং মেয়ের পিতা মারা যাওয়ায় পিতা ও শাশুড়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা জায়েয হয়েছে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : আমাদের ফাউন্ডেশন থেকে লোন দিতে চাচ্ছি ১০/২০ হাযারের মতো। এখন হিসাব করে দেখছি লোন দিতে হ’লে ৩/৪ লাখ টাকা লোন নিচ্ছে গ্রামের লোক। এখন এই লোন আদায় ও বিতরণের জন্য একজন লোক দরকার। তার সম্মানী, অফিস ভাড়া, কারেন্ট বিল, লোনের বিভিন্ন ধরনের কাগজ প্রিন্ট, ফটোকপি ইত্যাদি পরিচালনার জন্য ফী হিসাবে যারা লোন নিবে এদের কাছ থেকে কোন ফী নেওয়া যাবে কি?
প্রশ্ন (২৮/১৪৮) : আমরা জানি আল্লাহর দু’হাতই ডান হাত। তবে মিশকাতে একটি হাদীছে বর্ণিত আছে যে, আল্লাহর ডান ও বাম দু’হাতই রয়েছে। কোনটি সঠিক? - -আব্দুল আযীযফার্মেসী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (২৪/৩৪৪) : পূর্ববর্তী উম্মতদের উপরও কি রামাযানের ছিয়াম ফরয ছিল? - -সাখাওয়াত হোসাইন, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৭/৭৭) : আমার হজ্জের জন্য জমানো টাকার যাকাত প্রদান করতে হবে কি?
আরও
আরও
.