উত্তর : কেউ কোন পশু কুরবানী করার মানত করলে তা তাকে পালন করতে হবে। অন্যথায় গোনাহ হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর আনুগত্যমূলক কোন কাজের মানত করে, সে যেন তা পালন করে; আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতামূলক কোন কাজের মানত করে, সে যেন তা পালন না করে’ (বুখারী হা/৬৬৯৬; মিশকাত হা/৩৪২৭)। এক্ষণে আর্থিক সমস্যার কারণে মানত পূরণে অক্ষম হ’লে মানত ভঙ্গের কাফফারা আদায় করতে হবে (মুগনী ১০/১১)। আর মানতের কাফফারা সম্পর্কে আল্লাহ বলেন, ‘তোমরা দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে মধ্যম মানের খাদ্য, যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক অথবা তাদেরকে বস্ত্র প্রদান করবে অথবা একজন ক্রীতদাস কিংবা দাসী আযাদ করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন ছিয়াম পালন করবে। এটা তোমাদের শপথের কাফফারা, যখন তোমরা শপথ করবে’ (মায়েদাহ ৫/৮৯)।

প্রশ্নকারী : আব্দুল ক্বাইয়ূম, বগুড়া।







বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (২৩/১৮৩) : জনৈক আলেম বলেন, কেউ যখন রোগীর নিকট যাবে তখন সে তার কাছে দো‘আ চাইবে। কারণ তার দো‘আ ফেরেশতাগণের দো‘আর ন্যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৯/৩৮৯) : কতক পরিবারে দেখা যায় বিয়ের সময় যৌতুক গ্রহণ না করলেও বিয়ের পরে নানা রকম কষ্ট দেয়। ফলে শ্বশুরবাড়ীর পক্ষ থেকে জামাইর বাড়ীতে রামাযান মাসে জাঁকজমকপূর্ণ ইফতার, ঈদ উপলক্ষে মূল্যবান পোষাক, কোরবানীর সময় কোরবানীর পশু, আম-কাঠালের দিনে আম-কাঁঠাল পাঠাতে হয়। এগুলো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২১/২২১) : মৃত ব্যক্তির বৈধ অছিয়ত অযৌক্তিক মনে করে তার ওয়ারিছরা তা পূরণ না করলে তাদের গুনাহ হবে কি?
প্রশ্ন (৩৭/১৯৭) : হাত উঁচু করে ইশারার মাধ্যমে সালাম দেওয়া বা নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৮/৪৭৮) : বিয়ের পর স্ত্রী যদি পাগল হয়ে যায় এবং বন্ধ্যা হয়, তাহ’লে শুধু এ কারণেই তাকে তালাক দেওয়া যাবে কি?
প্রশ্ন (৫/৩৬৫) : আযানের দো‘আ হিসাবে আমাদের দেশে যে অতিরিক্ত অংশ পাঠ করা হয় তা সঠিক কি? - -মুনীরুল আলমরাজশাহী কলেজ, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩৫৫) : আমি হজ্জে যাওয়ার ক্ষেত্রে আমার কিছু বন্ধু আমাকে রাসূল (ছাঃ)-এর কবর যিয়ারতের সময় সালাম পৌঁছানোর দায়িত্ব দিয়েছে। এভাবে সালাম পাঠানো শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৫/১৭৫) : তিন ছেলে-মেয়ে থাকা অবস্থায় জনৈক ব্যক্তি স্ত্রীর অনুমতি ছাড়াই ২য় বিবাহ করেছে। এটা শরী‘আতসম্মত হয়েছে কি? এক্ষণে প্রথমা স্ত্রী ও তার সন্তানরা দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে পিতাকে বাধ্য করতে পারবে কি? - -সোহাগ হোসাইন, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (২৪/৩৪৪) : মৃত্যুর পূর্বে উত্তরাধিকার সম্পদ বণ্টন করা জায়েয কি? কোন পিতা বাধ্যগত অবস্থায় সন্তানদের মাঝে এরূপ করলে গোনাহগার হবেন কি?
প্রশ্ন (১১/৩৭১) : ছেলে-মেয়ে অপ্রাপ্ত বয়স্ক। তাদের নামে ব্যাংকে জমাকৃত টাকার যাকাত কি পিতা বা অভিভাবককে আদায় করতে হবে? - -মুশফিকুর রহমান, অলকার মোড়, রাজশাহী।
প্রশ্ন (২৩/২২৩) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর পেশাব, পায়খানা, রক্ত না-কি পবিত্র ছিল। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩/২০৩) : শীত থেকে বাঁচতে টাখনুর নিচে পায়জামা পরা যাবে কি?
আরও
আরও
.