উত্তর : সন্তানের সহায়তায় ও সম্মতিতে পিতা এরূপ অন্যায় কাজ করেছেন। সেজন্য পিতা ও সন্তান উভয়ে দায়ী হবে। আর সন্তান দায়ী হৌক বা না হৌক তার জন্য আবশ্যক হ’ল যাবতীয় সম্পদ শরী‘আত নির্ধারিত অংশ হিসাবে ৫ ভাই-বোনের মাঝে বণ্টন করে নেওয়া এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা (নিসা ৪/১১-১২; মুসলিম হা/১৬২৩; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৯/২৩৪)। তাহ’লে উক্ত গুনাহ থেকে পিতা-সন্তান উভয়েই মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

প্রশ্নকারী : আরীফুয্যামান, পারুলিয়া, সাতক্ষীরা।






বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (২৯/১০৯) : জেনে-বুঝে কোন অত্যাচারী ব্যক্তি বা শাসককে সহযোগিতা করা, তাকে শক্তিশালী করা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মত পাপ কি?
প্রশ্ন (৩১/৩৯১) : বিবাহের সময় আমার শ্বশুর ঘর সাজানোর কিছু জিনিসপত্র দেন। আমি তা গ্রহণ করতে রাযী ছিলাম না। কিন্তু আমার পিতা-মাতা সেগুলো গ্রহণ করে আমার ঘরে রেখে দেন। এখন আমি সেগুলো ফেরত দিতে চাইলে পিতা-মাতা কষ্ট পান এবং আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। তারা বলেন, সমাজে এসব দেওয়া-নেওয়া প্রচলিত রীতি। এ অবস্থায় শরী‘আতের দৃষ্টিতে আমার করণীয় কি?
প্রশ্ন (১৭/১৩৭) : মিশকাত হা/৫৭৩৭-এ বলা হয়েছে, আল্লাহ তা‘আলা ৩১৫ জন রাসূলসহ এক লক্ষ ২৪ হাযার নবী-রাসূল প্রেরণ করেছেন। অথচ অত্র হাদীছটিকে অধিকাংশ বিদ্বান ও বহু সংখ্যক আলেম যঈফ বলছেন। উক্ত হাদীছের সনদ ও মতন সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২৩/৩৪৩) : কবরস্থানের নামে ওয়াকফকৃত জায়গায় ৩০/৪০ বছর আগের চারটি কবর আছে। বর্তমানে কেন্দ্রীয় গোরস্থান হওয়ায় সে স্থানে আর কোন কবর দেওয়া হবে না। এখন চারটি কবর স্থানান্তর করে সে স্থানে মসজিদ নির্মাণ করা যাবে কি-না বা কবর ব্যতীত অতিরিক্ত জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে কি-না?
প্রশ্ন (১৫/২৫৫) : আমি ও আমার পরিবার বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি। আমার জন্য ফিৎরা কোথায় প্রদান করা বেশী উত্তম হবে? ইংল্যান্ডে না-কি বাংলাদেশে? যদি বাংলাদেশে দিতে হয় তাহ’লে কিভাবে তা আদায় করব?
প্রশ্ন (২/২৪২) : চাচা ও ভাতিজীর মাঝে বিবাহ জায়েয কি?
প্রশ্ন (৩০/৩০) : গার্মেন্টসগুলোতে বিদেশী কাপড়ের অর্ডার নেওয়া হয়। সেখানে মহিলাদের শরী‘আত বিরোধী পর্দা বিনষ্টকারী ছোট ছোট কাপড় তৈরী করতে হয়। এসব কাজ করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২০/৬০) : কুরবানীর জন্য ক্রয়কৃত বা উক্ত উদ্দেশ্যে পোষা পশুর চাইতে উত্তম পেলে তা পরিবর্তন করা যাবে কি?
প্রশ্ন (৪/৩২৪) : সুলতান নূরুদ্দীন যঙ্গী কর্তৃক রাসূল (ছাঃ) কর্তৃক স্বপ্নে আহূত হওয়া এবং তাঁর লাশ চুরির দায়ে অভিযুক্ত দু’জন ইহূদীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার যে কাহিনী প্রচলিত আছে, তার সত্যতা রয়েছে কি?
প্রশ্ন (২৩/১৮৩) : কা‘বায় চবিবশ ঘন্টা ছালাত ও তাওয়াফ চলছে। সুতরাং ছালাতের নিষিদ্ধ সময় কি সেখানকার জন্য প্রযোজ্য নয়?
প্রশ্ন (৩৬/৩৫৬) : কোন ব্যবসায়ী বাজারে মিথ্যা কথা বলে কোন পণ্য অধিক মূল্যে বিক্রি করে, তবে তার পুরো উপার্জনই হারাম হয়ে যাবে কি?
প্রশ্ন (১৬/৪১৬) : আমি ধান চাষ করার জন্য ২ বিঘা জমি ৪০ হাযার টাকা দিয়ে ভাড়া নিয়েছি। উক্ত জমিতে উৎপন্ন ফসলের মূল্য দিয়েও যদি ভাড়ার টাকা পরিশোধ না করা যায়, তারপরেও কি ওশর দিতে হবে?
আরও
আরও
.