উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি মওযূ‘ বা জাল (যঈফাহ হা/৪৫৪৯)। মিউজিক যুক্ত সঙ্গীত ইসলামী হৌক বা অনৈসলামিক হৌক তা শ্রবণ করা হারাম। অনুরূপভাবে অশালীন গান-বাজনা শ্রবণ করা এবং গাওয়াও হারাম। আল্ল­াহ বলেন, ‘লোকদের মধ্যে কিছু লোক অজ্ঞতা বশে বাজে কথা খরিদ করে ...তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি’ (লোক্বমান ৩১/৬)। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, এখানে ‘বাজে কথা’ অর্থ গান-বাজনা (ইবনু কাছীর, তাফসীর উক্ত আয়াত)। রাসূল (ছাঃ) বলেন, ‘আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কিছু দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে’ (বুখারী হা/৫৫৯০; মিশকাত হা/৫৩৪৩)। রাসূলুল্লাহ (ছাঃ) বাদ্যযন্ত্রকে مِزْمَارُ الشَّيْطَانِ ‘শয়তানের বাদ্য’ বলেছেন (আবুদাঊদ হা/২৫৫৬)। রাসূল (ছাঃ) বলেন, ‘অবশ্যই এই উম্মতের মধ্যে ভূমিধ্বস, আসমানী গযব ও দৈহিক রূপান্তরগত শাস্তির প্রাদুর্ভাব দেখা দিবে। এসব তখনই ঘটবে যখন তারা মদ্যপান করবে, গায়িকা রাখবে ও বাদ্যযন্ত্র বাজাবে (তিরমিযী হা/২২১২; ছহীহাহ হা/২২০৩)।

প্রশ্নকারী : ফরীদুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা।







বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (১৯/৯৯) : শরীরে কোন প্রকার তাবীয বাঁধা থাকলে ছালাত কবুল হবে কি?
প্রশ্নঃ (৯/২০৯) : মহিলা ও পুরুষের কাফনের কাপড়ের সংখ্যায় কোন পার্থক্য আছে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : আশূরা-য় করণীয় কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : ছালাতে দাঁড়ানোর সময় দু’জনের মাঝে ফাঁকা রেখে দাঁড়ালে ছালাতের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : ইয়াজূজ মাজূজ সম্পর্কে সঠিক তথ্য জানতে চাই। তারা কখন পৃথিবীতে আসবে এবং কি কি কাজ করবে?
প্রশ্ন (৩৮/৩৫৮) : ইজতেমার আয়োজন করা যাবে কি? ইজতেমা বা ধর্মীয় সভার জন্য স্টেজ সাজানো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২/৩২২) : অনেকেই জীবনের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও অবৈধ পথে বিদেশে যান। জীবিকার জন্য অবৈধ পথে এভাবে বিদেশে যাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য স্ত্রীর মধ্যে কি কি গুণ থাকা আবশ্যক?
প্রশ্ন (৩০/৩০) : কুরআন শরীফ, হাদীছ শরীফ, মাযার শরীফ ইত্যাদি বলা যাবে কি?
প্রশ্ন (১৭/২১৭) : একাধিক মহিলা ও পুরুষের জানাযার ছালাত একত্রে আদায় করা যাবে কি? - লুৎফর রহমান, র‌্যাব-৫, রাজশাহী।
প্রশ্ন (২/২৪২) : স্বামী-স্ত্রী পরস্পরের গোপন স্থানে দৃষ্টিপাত করতে পারে কি? - .
প্রশ্ন (১৯/১৯) : দোতলা মসজিদের নীচের তলা মার্কেট করা যায় কি?
আরও
আরও
.