উত্তর : ছালাতে বিনা কারণে ইলতেফাত বা এদিক-ওদিক দেহ বা দৃষ্টি ফিরানো নিষেধ, কেননা তা ছালাতে খুশূ-খুযূর বিপরীত। আয়েশা (রাঃ) বলেন, একবার আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে ছালাতের মধ্যে এদিক-সেদিক দেখা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, এটা শয়তানের ছোঁ মারা। শয়তান ছোঁ মেরে বান্দার ছালাতের কিছু অংশ নিয়ে যায় (বুখারী, মুসলিম, মিশকাত হা/৯৮২)। তবে বিশেষ প্রয়োজনে দৃষ্টি দেয়া বা হালকা অবস্থান পরিবর্তন করা জায়েয আছে। ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) ছালাতরত অবস্থায় (প্রয়োজনে) ডানে-বাঁয়ে তাকাতেন কিন্তু পিছনের দিকে ঘাড় ফিরাতেন না (তিরমিযী হা/৫৮৭, ছহীহ)। সাহল বিন হানযালা (রাঃ) বলেন, একদা রাসূল (ছাঃ) ফজর ছালাতের ইক্বামত দেয়া হ’লে ছালাত আদায় করতে লাগলেন এবং ছালাতের অবস্থাতেই তিনি গিরিপথের দিকে তাকাচ্ছিলেন (আবূদাঊদ হা/৯১৬, ছহীহ)। অনুরূপভাবে আয়েশা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ (ছাঃ) নফল ছালাত আদায় করছিলেন, তখন দরজা বন্ধ ছিল। আমি এসে দরজা খোলার জন্য বললাম। তিনি (ক্বিবলার দিকে) সামান্য হেঁটে গিয়ে দরজা খুলে দিলেন। তারপর ছালাতের স্থানে ফিরে গেলেন (আবূদাঊদ হা/৯২২)। অতএব বিশেষ প্রয়োজনে আশেপাশে দৃষ্টিপাত করলে ছালাত বাতিল হবে না (নাসাঈ হা/১২০১; মিশকাত হা/১০০৫, ৫৯৩২; ছহীহাহ হা/৩৭৮; মির‘আতুল মাফাতীহ ৩/৩৭৯ পৃঃ; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৯/২২৮)।

প্রশ্নকারী : সুমাইয়া ইসমাত, রাজশাহী।


 






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১১/১১) : ব্রাক, আশা, প্রশিকা, কারিতাস, ওয়ার্ল্ড ভিশন ইত্যাদি এনজিও প্রদত্ত বাথরূম নির্মাণের উপকরণ সমূহ গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৫/৪৫৫) : এক ব্যক্তি দ্বিতীয় বিবাহের পর দীর্ঘ প্রায় ২৫ বছর প্রথম স্ত্রীর সঙ্গে সংসার করেননি। পরে দ্বিতীয় স্ত্রী মারা গেলে তিনি প্রথম স্ত্রীকে আবার নিজের কাছে ফিরিয়ে নিতে চান। কিন্তু প্রথম স্ত্রী ফিরে যেতে রাযী নন। উল্লেখ্য, তাঁদের মধ্যে কখনো তালাক হয়নি। এমতাবস্থায় প্রথম স্ত্রী স্বামীর কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানালে তিনি গোনাহগার হবেন কি? উভয়ের করণীয় কি?
প্রশ্ন (২৮/১৮৮) : ছালাতে কোন কোন সময় চোখ বন্ধ রাখলে মনোযোগ বিঘ্ন হওয়া থেকে বাঁচা যায়। এক্ষণে চোখ বন্ধ রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৭/৬৭) : রাসূল (ছাঃ) পানিতে ফুঁ দিয়ে পান করতে নিষেধ করেছেন। এক্ষণে চা, কফি ফুঁ দিয়ে পান করা যাবে কি? - -আবু সাঈদ, দক্ষিণ সালনা, গাযীপুর।
প্রশ্ন (১০/৪১০) : কবর দেওয়ার সময় তিন অঞ্জলী না তিন মুষ্ঠি মাটি দিতে হবে?
প্রশ্ন (৩৪/২৭৪) : কবরের শাস্তি কমানোর জন্য কবরের উপর খেজুরের ডাল পুতে দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৩/১৩৩) : আমার নিছাব পরিমাণ সম্পদ আছে এবং ব্যবসাতেও বিনিয়োগ করা আছে। কিন্তু সমুদয় সম্পদের চেয়ে ঋণ আরো বেশী আছে। এক্ষণে আমার উপর যাকাত ফরয হবে কি? হ’লে কি জমানো, বিনিয়োগকৃত, ঋণকৃত সব টাকার উপর যাকাত দিতে হবে?
প্রশ্ন (২৮/৬৮): ছালাতের মধ্যে হাঁচি আসলে আলহামদু-লিল্লাহ বলা যাবে কি?
প্রশ্ন (২৭/৩৬৭) : বিদায়কালে কাউকে ‘তুমি তোমার প্রার্থনায় আমাকে শরীক করতে ভুলে যেয়ো না’ বলা যাবে কি? - -আশরাফ আলী, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২৪/৩৪৪) : পালক সন্তান বড় হ’লে মায়ের সাথে তার পর্দার বিধান কেমন হবে? তাকে সম্পদ না দিয়ে পালক পিতা মৃত্যুবরণ করলে সে উত্তরাধিকার সূত্রে কোন সম্পত্তির অধিকারী হবে কি? এছাড়া তাকে সব সম্পদ হেবা করে দেয়া যাবে কি?
প্রশ্ন (২২/৩৮২) : মি‘রাজে গমনের সময় বায়তুল মুক্বাদ্দাসে সকল নবী-রাসূল কি সশরীরে উপস্থিত হয়েছিলেন? তারা কি কবর থেকে উত্থিত হয়েছিলেন? এ ব্যাপারে সবিস্তারে জানতে চাই।
প্রশ্ন (২৬/৩৮৬) : অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যার জন্য মুক্বীম অবস্থায় দু’ওয়াক্তের ছালাত একত্রে জমা করে পড়া যাবে কি?
আরও
আরও
.