উত্তর : ইসলাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহের শিক্ষা প্রদান করে। তাই অসহায় অমুসলিমদের দান করলেও ছওয়াব পাওয়া যাবে। আল্লাহ বলেন, তারা আল্লাহর মহববতে অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীদের আহার্য প্রদান করে (দাহর ৭৬/০৯)। ইবনু কুদামা বলেন, তখন কেবল কাফেররাই মুসলমানদের হাতে বন্দী ছিল (ইবনু কুদামা, মুগনী ২/৪৯২)। যা প্রমাণ করে যে, তাদের প্রতি দান করার মাধ্যমেও ছওয়াব অর্জিত হয়। তাছাড়া হাদীছে এসেছে, একদিন ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! প্রাণীর জীবন রক্ষায় ছওয়াব রয়েছে কি? তিনি বললেন, প্রত্যেক তাযা প্রাণ রক্ষায় ছওয়াব রয়েছে (বুখারী হা/২৩৬৩; মিশকাত হা/১৯০২)। নববী বলেন, ফাসেক ও ইহূদী-নাছারা-মূর্তিপূজক কাফেরকে ছাদাক্বা করাও জায়েয আছে এবং এতে নেকীও রয়েছে (নববী, আল-মাজমূ‘ ৬/২৪০)। অতএব অমুসলিমকে খাওয়ালে বা দান করলেও ছওয়াব পাওয়া যাবে। উল্লেখ্য যে, অমুসলিমরা যাকাতের হকদার নয়। তবে যদি সর্বোচ্চ ধারণা হয় যে, আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হবে, সেক্ষেত্রে ‘মুআল্লাফাতুল কুলূব’ খাত থেকে তাদেরকে যাকাতের অর্থ প্রদান করা যেতে পারে (ইবুন কুদামা, মুগনী মাসআলা ক্রমিক ৫১০৬, ৬/৪৭৫)।  

প্রশ্নকারী : আতীকুল ইসলাম, উজীরপুর, বরিশাল।







বিষয়সমূহ: যাকাত ও ছাদাক্বা
প্রশ্ন (৩৪/৪৭৪) : হাততালি দেওয়ার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (১৪/২১৪) : ইহরামের কাপড় নাপাক হয়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (৪০/২৮০) : বুখারী হা/৩১-এ বর্ণিত হয়েছে, আহনাফ বিন ক্বায়েস (রাঃ) ছিফফীনের যুদ্ধে যাওয়ার সময় পথিমধ্যে আবু বাকরাহ (রাঃ)-এর সাথে সাক্ষাৎ হ’লে তিনি তার যাত্রার কারণ শুনে বললেন, তুমি বাড়ি ফিরে যাও। কারণ রাসূল (ছাঃ) বলেছেন, যখন দু’জন মুসলমান পরস্পর মুখোমু - কাদেরুল ইসলাম রংপুর। উত্তর : 
প্রশ্ন (২৩/১৮৩) : জনৈক আলেম বলেন, কেউ যখন রোগীর নিকট যাবে তখন সে তার কাছে দো‘আ চাইবে। কারণ তার দো‘আ ফেরেশতাগণের দো‘আর ন্যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১২/২৫২) : ডলার কেনা-বেচার ব্যবসা কি হালাল? - -ছিদ্দীকুর রহমান, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
প্রশ্ন (৩৪/৩৯৪) : ছয় মাসের ভেড়া কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : রাসূল (ছাঃ) কে গালিদাতার শাস্তি কি? শাস্তি বাস্তবায়ন করার জন্য দায়িত্বশীল কে? দোষী বলে প্রমাণিত হওয়ার আগেই কাউকে শাস্তি দেওয়া যাবে কি? কেউ কাউকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে থাকলে তার শাস্তি কি?
প্রশ্ন (৪০/১২০) : সর্বপ্রথম জানাযার ছালাত শুরু করেন কে? মৃত ব্যক্তি ছিলেন কে?
প্রশ্ন (২০/১৮০) : রাসূল (ছাঃ)-এর কবরকে রওযা বা মাযার বলা যাবে কি? - -তাওহীদুল ইসলামরহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১২/২৯২) : সরকারী এমপিওভুক্ত মাদ্রাসায় যাকাত, ফেৎরা, ওশর, কুরবানীর চামড়া ইত্যাদি গ্রহণ করা এবং তা প্রয়োজনীয় খাতে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (২৪/৪৬৪) : মসজিদের উন্নয়নের জন্য ইসলামী সম্মেলনের বক্তা ও মেহমানগণের আপ্যায়ন, সম্মানী এবং আনুষঙ্গিক খরচ মসজিদ ফান্ড থেকে করা যাবে কি?
প্রশ্ন (২/৪৪২) : ফেরেশতাগণের নামে সন্তানের নামকরণে শরী‘আতে কোন বাধা আছে কি?
আরও
আরও
.