উত্তর : গোনাহ হবে না। বরং এরূপ পরিস্থিতিতে মুছাফাহা ও কোলাকুলি থেকে বিরত থাকাই কর্তব্য। কারণ আল্লাহ বলেন, ‘এবং তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না’ (বাক্বারাহ ২/১৯৫)। রাসূল (ছাঃ) বলেন, ‘অন্যের ক্ষতি করো না এবং নিজে ক্ষতিগ্রস্ত হয়ো না (ইবনু মাজাহ হা/২৩৪০-৪১; ছহীহাহ হা/২৫০)। সুতরাং মহামারীর সময় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।






প্রশ্ন (৩৬/২৩৬) : আমাদের ডেকোরেশনের ব্যবসা আছে। ব্যবসার প্রয়োজনে বিবাহ, কুলখানি, গান-বাজনা ইত্যাদি অনুষ্ঠানের জন্য মালামাল ভাড়া দিতে হয়। পুরোপুরি ইসলামী শরী‘আ অনুমোদিত অনুষ্ঠান খুঁজে ভাড়া দিতে চাইলে ব্যবসা করা সম্ভব নয়। এক্ষণে আমার করণীয় কি? - -মাসঊদ আহমাদ, বন্দর, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২৫/৪২৫) : জনৈক আলেম বলেন, আমি যদি এটা করতাম, তাহ’লে এটা হ’ত’- এরূপ বলা নাজায়েয। এক্ষণে ‘আমি যদি পড়ে যেতাম, তাহ’লে হাত ভেঙ্গে যেত’ এরূপ বলা জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : আমি বিদেশে গবেষণারত। এখানে পশু কুরবানীর সুযোগ নেই। এক্ষেত্রে আমি কি নিজ দেশে কিংবা কোন গরীব মুসলিম দেশে কুরবানীর টাকা পাঠিয়ে নিজের কুরবানীর হক আদায় করতে পারি? - -আব্দুল হাসীব, ওয়াটারলু, বেলজিয়াম।
প্রশ্ন (৩৯/৪৩৯) : মুসলিম দেশে বসবাসকারী কোন অমুসলিমকে কোন মুসলিম শরী‘আতসম্মত কারণে হত্যা করতে পারবে কি? - আব্দুল্লাহ আল-মামূন ছোটবনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২/২) : মাযার কেন্দ্রিক মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -হাফেয আনীসুর রহমানহারাগাছ, রংপুর।
প্রশ্ন (৩০/১৯০) : এক শ্রেণীর আলেম ও ইমাম গুল ও জর্দা খান। তাদেরকে সালাম দেওয়া বা তাদের পিছনে ছালাত আদায় করা যাবে কি? - -মুনীরুল ইসলাম, বদরগঞ্জ, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১৪/৪৫৪) : বাজারে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিংক পাওয়া যায়, যা পান করলে শরীরে এনার্জি তৈরী হয়। ছালাতে মনোযোগ পাওয়া যায়। এগুলো বৈধ হবে কি?
প্রশ্ন (২৯/২৯) : বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজিত একটি ট্রেনিং-এ অংশগ্রহণ করতে চাই। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২/৪৪২) : কোন পিতা যদি নাবালিকা সন্তানের জন্য স্বর্ণ ক্রয় করে রাখে। আর সেটা যদি নিছাব পরিমাণ হয় তবে কি তার যাকাত দিতে হবে? আর যদি তা নিছাব পরিমাণ না হয়, তবে কি পিতার সম্পদের সাথে সংযুক্ত করে পিতাকে যাকাত দিতে হবে?
প্রশ্ন (৭/৪০৭) : ঘর-সংসার সামলানো ও স্বামী-সন্তানের সেবা-যত্ন করতে নারী কি বাধ্য? এর শারঈ কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৪/১৭৪) : ছোটবেলায় আমার পিতা-মাতার বিচ্ছেদ হয়। পিতা-মাতা উভয়ই আমাকে তাদের কাছে রাখতে চায়। আমি মায়ের অসুস্থতার কারণে তার সাথে থাকি। এতে আমার পিতা কষ্ট পায়। পিতার কাছে না থাকায় আমার গোনাহ হবে কি? আবার আমার পিতা আমাকে চাকুরী ও উচ্চ শিক্ষার জন্য বাধ্য করে। যদিও আমি এ বিষয়ে আগ্রহী নই। কারণ আমি সহশিক্ষা ও বেপর্দা পরিবেশ থেকে বেঁচে থাকতে চাই। এজন্য পিতার পরিবার থেকে নানামুখী চাপের শিকার হই। এখন কার কাছে থাকা আমার উচিত হবে?
প্রশ্ন (৩০/১১০) : রাসূলুল্লাহ (ছাঃ) কি মৃত্যুবরণ করেছেন না জীবিত রয়েছেন?
আরও
আরও
.