উত্তর : রাসূল (ছাঃ) বলেন, মদীনার দরজা সমূহে ফেরেশতাগণ পাহারায় রয়েছেন। তাই এতে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না (বুখারী হা/১৮৮০; মুসলিম হা/১৩৭৯; মিশকাত হা/২৭৪১)। অপর বর্ণনায় মক্কা ও মদীনা উভয়ের কথা বলা হয়েছে (আহমাদ হা/১০২৭০; মাজমাউয যাওয়ায়েদ হা/৫৮৩৪, সনদ ছহীহ)। উক্ত হাদীছের ব্যাখ্যায় ইমাম নববী (রহঃ) বলেন, মক্কা ও মদীনায় কখনো প্লেগ প্রবেশ করেনি (আল-আযকার ১৩৯ পৃ.)।

আর প্লেগ একটি বিশেষ ঘা, যা দেহের প্রতিটি অঙ্গ তথা হাত, পা, বগল, পেট, পিঠসহ পুরো দেহে দেখা যায়। যাতে শরীর ফুলে যায় এবং এতে প্রচন্ড ব্যথাও হ’তে পারে (নববী, শরহ মুসলিম ১৪/২০৪; সুয়ূতী, শরহ মুসলিম ৫/২৩১)।

অপরদিকে ওয়াবা বা মহামারী হ’ল সকল প্রকারের ছোঁয়াচে রোগের সমষ্টি, যার মধ্যে একটি হ’ল ত্বাঊন বা প্লেগ (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৪/৩৪)। তাই মক্কা-মদীনায় প্লেগ ব্যতীত অন্যান্য ওয়াবা বা মহামারী প্রবেশ করতেও পারে। যেমন ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর খেলাফতকালে একবার মহামারী দেখা দেয়, যাতে অন্যান্যদের সাথে বহু ছাহাবীও মারা যান। আবুল আসওয়াদ (রহঃ) বলেন, ওমর (রাঃ)-এর খেলাফতকালে আমি একবার মদীনায় আসলাম। সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। এতে ব্যাপকহারে লোক মারা যাচ্ছিল (বুখারী হা/২৬৪৩; আহমাদ হা/১৩৯)। অতএব ত্বা‘ঊন বা প্লেগ থেকে মুক্ত হ’লেও মক্কা-মদীনায় ওয়াবা তথা অন্যান্য বিভিন্ন মহামারী প্রবেশ করতে পারে।






প্রশ্ন (৪/৩৬৪) : আমি আগে পুলিশে চাকরি করতাম, এখন অবসরপ্রাপ্ত। অবসরকালীন সময়ে সরকার থেকে যে ১০/১২ লাখ টাকা এককালীন পেয়েছি, সেই টাকা কি হালাল? এছাড়াও অবসরভাতা বা মাসিক যে টাকা পাচ্ছি, তা কি হালাল?
প্রশ্ন (৩৮/৩৫৮) : আল্লাহ তা‘আলা মুমিন বান্দার কলবের ভিতর অবস্থান করেন। আর মুমিন বান্দার কলব হল আল্লাহ্র আরশ।’ এর দলীল জানিয়ে বাধিত করবেন। হে আল্লাহ তোমার রহমত ও গুণসমূহের অসীলায় আমাকে আরোগ্য দান কর। এভাবে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৩৫/৪৩৫) : মাসবূক ব্যক্তির সুতরা কী? কত দূরত্ব পর্যন্ত সুতরা হিসাবে গণ্য করা যায়? মাসবূকের জন্য কী কী জিনিস দ্বারা সুতরা করা যেতে পারে?
প্রশ্ন (১৩/৩৭৩) : দু’জন ব্যক্তি যৌথ ব্যবসা করে। এ দু’জনের একজনের সাথে কোম্পানীর সম্পর্ক ভাল থাকায় কোন একটি পণ্য বাজার মূল্যের চেয়ে কমে পায়। কিন্তু অপরজন একই দ্রব্য কিনতে গেলে সে বেশী মূল্যে কেনে। এক্ষণে প্রথমজন ভাউচার করার সময় কি পণ্যটির মূল্য ক্রয়কৃত মূল্য না লিখে দ্বিতীয়জন যে মূল্যে কিনত সেই মূল্য লিখে বাকী অর্থ লাভ হিসাবে গ্রহণ করতে পারবে? - -শু‘আইব, নীলফামারী।
প্রশ্ন (১৪/২৫৪) : আলু উৎপাদন করে বা ক্রয় করে হিমাগারে সাত আট মাস রাখা যাবে কি?
প্রশ্ন (৭/৪০৭) : নিজের বোনের নাতনীকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (২/৪০২) : ঘুমানোর সময় বা অন্য সময় ক্বিবলার দিকে পা রাখা যাবে কি? অনেক আলেম এটাকে কঠোরভাবে নিষেধ করেন। সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৩১৬) : পুত্র সন্তান নেই এরূপ সচ্ছল পিতা-মাতার ভরণ-পোষণসহ সার্বিক দেখাশোনা করা বিবাহিত মেয়েদের জন্য ফরয দায়িত্ব কি? সাধ্যমত দেখাশোনা করার পরেও তাদের সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় মেয়েরা গুনাহগার হবে কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : এক্বামতের জওয়াব দেওয়ার ব্যাপারে কোন হাদীছ বর্ণিত হয়েছে কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : পবিত্র কুরআনে দাস প্রথা নিষিদ্ধ করা না হ’লেও বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ (ছাঃ) তা রহিত করেছেন। শরী‘আতে এরূপ আর কী কী বিধান আছে যা কুরআনে নিষিদ্ধ করা হয়নি কিন্তু রাসূলুল্লাহ (ছাঃ) তা নিষিদ্ধ করেছেন?
প্রশ্ন (১৮/৯৮) : বহু দিন হায়েয বন্ধ থাকার পর কালো রক্ত আসলে সেটি হায়েয হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ লেখা চাদর দিয়ে লাশ ঢেকে দেয়া যাবে কি?
আরও
আরও
.