উত্তর : দাফন শেষে মাইয়েতের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। হযরত ওছমান (রাঃ) বলেন, ‘মৃত ব্যক্তিকে দাফন শেষে নবী কারীম (ছাঃ) সেখানে দাঁড়াতেন এবং উপস্থিত লোকদেরকে বলতেন, ‘তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর এবং ঈমানের উপর দৃঢ় থাকার জন্য আল্লাহর কাছে দো‘আ কর। কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে’ (আবুদাঊদ হা/৩২২১; মিশকাত হা/১৩৩; ছহীহুত তারগীব হা/৩৫১১)। সেজন্য বিদ্বানগণ বলেন, দাফনের পর মাইয়েতের জন্য ক্ষমা প্রার্থনা করা সুন্নাত। তারা বলবে, ‘আল্লাহুম্মাগফির লাহু ওয়া ছাবিবতহু’ (হে আল্লাহ তুমি তাকে ক্ষমা কর ও দৃঢ় রাখ)। এক্ষণে দাফনের পর হাত তুলে জামা‘আতবদ্ধ মুনাজাতের ব্যাপারে কোন হাদীছ বা আছার বর্ণিত হয়নি। তাই মাইয়েতের মাগফিরাতের জন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে দো‘আ পাঠ করবে। কেউ একাকী হাত তুলে প্রার্থনা করলেও দোষ নেই। তবে এটিও নিয়মিত করা যাবে না। কারণ নিয়মিত করলে সেটি বিদ‘আত হিসাবে গণ্য হবে এবং বড় বিদ‘আতের দুয়ার উন্মুক্ত করবে (শাওকানী, নায়লুল আওত্বার ৪/১১০ পৃ.)।

প্রশ্নকারী : আববাস আলী, সালথা, ফরিদপুর।






বিষয়সমূহ: কবর
প্রশ্ন (২৯/১০৯) : মসজিদের পাশে মসজিদের কিছু খালি জমি আছে, যেখানে এলাকার যুবকেরা খেলাধুলা করে, সিগারেট ও গাজা সেবন করে। মসজিদ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে তারা গোনাহগার হবে কি?
প্রশ্ন (২৪/১৪৪) : অবৈধ সম্পর্কের কারণে আমার জনৈক আত্মীয়া সন্তান জন্ম দিয়েছে এবং সে ভুল বুঝতে পেরে তওবা করেছে। এক্ষণে আমি তাকে বিবাহ করতে চাই। কিন্তু আমার পিতা-মাতা ও আত্মীয়-স্বজন তাকে মেনে নিতে চাচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : এক দম্পতির উভয় পরিবারের সম্মতিতে কেবল বিবাহ পড়ানো হয়েছে। অলীমা বা আনুষ্ঠানিকভাবে মেয়েকে উঠিয়ে নেওয়া হয়নি। এমতাবস্থায় স্বামী-স্ত্রী নির্জনবাস করতে পারবে কি?
প্রশ্ন (২৯/৩৪৯) : আমার মা মারা যাওয়ার পর দাদী, নানী, বড় বোন, ভাবী, মামী, খালা, চাচী ও ফুফুসহ আটজন আপন আত্মীয়া আমাকে পূর্ণাঙ্গভাবে দুধ পান করিয়েছেন। তারা সবাই আমার দুধ মা। এক্ষণে আমার আপন ভাই বোন বা চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই-বোনেরা দুধ সম্পর্কের কারণে নিজেদের মধ্যে কাউকে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : কবরে রাসূলের ছবি দেখিয়ে কি বলা হবে ইনি কে? - -মোশাররফ হোসাইনরিয়াদ, সঊদী আরব।
প্রশ্ন (২২/৩৮২) : আমাদের বিবাহের সময় অফিসের সহকর্মীদের উপস্থিতিতে নিজেরাই পসন্দ অনুযায়ী বিবাহ করি। পরবর্তীতে উভয় পরিবার এটি মেনে নিয়েছে এবং আমাদের দু’টি সন্তান রয়েছে ১২ ও ৭ বছর বয়সের। সেসময় শরী‘আতের বিধান সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল না। আমাদের বিবাহ কি সঠিক হয়েছিল? না হ’লে আমাদের করণীয় কি? - -আব্দুস সালাম, ঢাকা।
প্রশ্ন (৬/২০৬) : আমাদের এলাকায় জানাযার সময় মৃত ব্যক্তিকে সামনে রেখে আধা ঘণ্টা বা তার চেয়েও বেশী সময় ধরে বিভিন্ন জন বক্তব্য দেন। এর শারঈ বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/৪৭) : টিকিট কেটে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা যাবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : কারু উপকার করার কারণে ‘জাযাকাল্লাহু খায়রান’ বললে তার উত্তরে কি বলা উচিত? - -মিনহাজুদ্দীন, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
প্রশ্ন (৪০/৪৪০) : একটি জমি নিয়ে কোর্টে মামলা চলছে। এমতাবস্থায় উক্ত জমিতে স্থায়ীভাবে মসজিদ বানানো যাবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : আলুর যাকাত আছে কি? শষ্যের বদলে আলু বা সবজি চাষ করে কেউ লাখ লাখ টাকা উপার্জন করছে। কিন্তু তার ওশর দিতে হচ্ছে না। কোন দান-ছাদাক্বাও করছে না। এটা সঠিক হচ্ছে কি?
প্রশ্ন (১১/৩৩১) : জনৈক আলেম বলেন, মহিলাদের জন্য গলায় হার, হাতে আংটি, নাকে নাকফুল দেওয়া জায়েয নয়। কারণ নাকে নাকফুল দিলে নাকে পানি প্রবেশ করে না। তাই তাদের ওযূ হয় না এবং ছালাতও হয় না। উক্ত দাবী কি সঠিক?
আরও
আরও
.