উত্তর : দো‘আ পাঠে অবহেলার কারণে অথবা মানসিক কারণে এমনটি হ’তে পারে। তবে কেউ জাদু-টোনা করে থাকলে তা নষ্ট করে দিতে হবে। রাসূল (ছাঃ)-কে যাদু করা হ’লে ততক্ষণ তিনি সুস্থ হ’তে পারেননি, যতক্ষণ না জাদুকৃত বস্ত্ত দূর করা হয় (বুখারী হা/৩২৬৮; মুসলিম হা/২১৮৯)। এর পর নিয়মিত পাঁচ ওয়াক্ত ছালাত শেষে সূরা নাস, ফালাক্ব, ইখলাছ ও আয়াতুল কুরসী একবার করে পাঠ করবে এবং মাগরিব ও ফজর ছালাত শেষে নিয়মিত তিনবার করে পাঠ করবেন (আবুদাউদ হা/৫০৮২; মিশকাত হা/২১৬৩, ৯৬৯; ছহীহুত তারগীব হা/৬৪৯)। পাশাপাশি ঘুমানোর পূর্বে ওযূ করে বিছানায় তিনবার করে নাস, ফালাক্ব ইখলাছ পাঠ করে সারা শরীরে হাত বুলাবেন (বুখারী হা/৬৩১৯)। অতঃপর আয়াতুল কুরসী পাঠ করে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করার পর ঘুমাবেন (আহমাদ হা/২৬৫৯৩; মাজমা‘উয যাওয়ায়েদ হা/১৭০৩৭)। ইনশাআল্লাহ জিন বা শয়তান কোন ক্ষতি করতে পারবে না। আর বিবাহের ব্যাপারটি ভাগ্যের বিষয়। বেশী বেশী ছালাতুল হাজত আদায় করে এ ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করুন।

প্রশ্নকারী : নাসরীন আখতার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩১/৩১) : পীর ধরা কি জায়েয? মানুষ কেন পীর ধরে? পীর ধরার ইতিহাস সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১০/৩৭০) : সরকারকে ট্যাক্স না দিয়ে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা করা বৈধ হবে কি?
প্রশ্ন (১৯/১৭৯) : গরু-ছাগল ফসলের ক্ষতি করলে উক্ত পশুকে খোয়াড়ে দেওয়া বা তার মালিককে জরিমানা করা হয়। এটি শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২১/৩৪১) : বিয়ে বা কোন ধর্মীয় অনুষ্ঠান ভিডিও করা যাবে কি? টেলিভিশন দেখা কি শরী‘আত সম্মত হবে?
প্রশ্ন (১৩/৯৩) :জেনে শুনে গানের অনুষ্ঠানের জন্য মাইক ও সাউন্ডবক্স ভাড়া দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৩/৪১৩) : ছালাতুর রাসূল (ছাঃ) বইয়ে জানাযার ছালাত ৫-৯ তাকবীরেও পড়া যায় বলা হয়েছে। এক্ষণে চারের অধিক তাকবীরে কীভাবে ছালাত আদায় করব?
প্রশ্ন (৩০/৩০) : মোবাইল অ্যাপে দেখে বা অনুবাদ কুরআন দেখে তেলাওয়াত করার সময় ওযূ করতে হবে কি?
প্রশ্ন (১/৪০১) : আমলে শিরক থাকলে কি ঈমান বাতিল হবে?
প্রশ্ন (২১/৬১) : আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে যে গোসলের পর ভাত অথবা রুটি ছাড়া কোন ফল খাওয়া যাবে না। এটা কি সত্য? - -এনামুল হক, জগতী, কুষ্টিয়া।
প্রশ্ন (৭/৪৭) : চাকরীর প্রথম বেতন পেয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে মিষ্টি খাওয়ানোর প্রথা সমাজে চালু আছে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৪/১০৪) : স্ত্রী স্বামীর নিকটে বিশেষ কোন কারণ ছাড়াই তালাক চাইতে পারে কি? - -ছালেহা ইয়াসমীন, পলাশবাড়ী, গাইবান্ধা।
প্রশ্ন (২২/১৪২) : আমার পরিচিত জনৈকা মহিলার বাসায় প্রত্যেক জুম‘আর দিন ৭০ বছর বয়স্ক একজন মসজিদের ইমাম ছাহেব এসে কুরআনের আলোচনা পেশ করেন। এরূপ আলোচনা শরী‘আত সম্মত কি? - -নূরে আখতার, শঠিবাড়ি, রংপুর।
আরও
আরও
.