উত্তর : অসুস্থ অবস্থায় ইমাম বসে ছালাতে ইমামতি করতে পারবেন। তবে দাঁড়িয়ে ইমামতি করার মত অন্য কেউ থাকলে তাকে ইমামতি করতে দেওয়া উত্তম (নববী, আল মাজমূ‘ ৪/২৬৪; ইবনু কুদামা, আল-মুগনী ২/১৬২)। এক্ষণে ইমাম বসে ছালাত শুরু করলে মুছাল্লীরাও বসে ছালাত আদায় করবে। রাসূল (ছাঃ) বলেন, যখন ইমাম বসে ছালাত আদায় করেন, তখন তোমরা সকলেই বসে ছালাত আদায় কর (বুখারী হা/৬৮৯; মুসলিম হা/৪১১-১৩; মিশকাত হা/১১৩৯)। আর ইমাম দাঁড়িয়ে ছালাত শুরু করার পর যদি অসুস্থ হয়ে বসে ছালাত আদায় করেন, তবে মুছাল্লীরা বাকী ছালাত দাঁড়িয়ে আদায় করবে। কারণ রাসূল (ছাঃ) অসুস্থ অবস্থায় জামা‘আতে অংশগ্রহণ করেন। যখন আবুবকর (রাঃ) ইমামতি করছিলেন। এসময় রাসূল (ছাঃ) আবুবকরের বামে বসে ইমামতি করছিলেন। আর আবুবকর দাঁড়িয়ে রাসূল (ছাঃ)-কে অনুসরণ করছিলেন। আর ছাহাবীগণ আবুবকরকে অনুসরণ করছিলেন (বুখারী হা/৬৬৪; মুসলিম হা/৪১৮; মিশকাত হা/১১৪০)।






প্রশ্ন (৪০/২৮০) : ছিয়াম অবস্থায় গান শোনা, মিথ্যা কথা বলা, মেয়েদের দিকে কুদৃষ্টি দেওয়া প্রভৃতি পাপ কাজ করলে ছিয়াম বাতিল হয়ে যাবে কি? - -যুবায়ের, সাঘাটা, গাইবান্ধা।
প্রশ্ন (১৬/৩৩৬) : দো‘আ কুনূতের শেষাংশে ‘ওয়া নাসতাগফিরুকা ওয়া নাতূবু ইলাইক, ওয়া ছাল্লাল্লাহু আলান নাবী’-অংশটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (১৩/৩৭৩) : আল্লাহ তা‘আলা যে ব্যক্তিকে যে স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছেন, তার কবর সে স্থানেই হবে। কথাটির কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২০/২২০) : জনৈকা নারী তিন তালাক প্রাপ্তা হওয়ার পর দ্বিতীয় স্বামী গ্রহণ করে। কিন্তু কিছুদিন পর দ্বিতীয় স্বামীকে ছেড়ে তৃতীয় স্বামী গ্রহণ করে। কিছুদিন পর তৃতীয় বিবাহও ভেঙ্গে যায়। উল্লেখ্য যে, দ্বিতীয় স্বামী আনুষ্ঠানিক কোন তালাক দেয়নি। তবে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কথা বলা হ’লে সে অস্বীকৃতি জানায় এবং অন্যত্র বিবাহ হ’লে তার কোন আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে। এক্ষণে সে প্রথম স্বামীর সাথে নতুনভাবে সংসার করতে পারবে কী?
প্রশ্ন (৩০/৩০) : মসজিদে ২জন একসাথে প্রবেশ করে দেখি সামনের কাতারে ১জন দাঁড়ানোর জায়গা আছে। এমতাবস্থায় আমরা কাতার ফাঁকা রেখেই পেছনের কাতারে দাঁড়াবো কি? - -মুহাম্মাদধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (১৬/৪১৬) : মসজিদে ঘুমানো ও খাওয়া-দাওয়া করা জায়েয কি?
প্রশ্ন (২১/১০১) : কেউ দো‘আ চাইলে তার মাথায় হাত বুলিয়ে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৩১/৭১) : কুমিল্লার মুরাদনগরে আল্লাহর ৯৯টি নাম সম্বলিত একটি পিলার নির্মাণ করা হয়েছে। এভাবে আল্লাহর নাম লেখা জায়েয হবে কি? - -শহীদুযযামান, রাজশাহী কলেজ, রাজশাহী।
প্রশ্ন (৩৭/৪৩৭) : আমি সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করি। আমাদের গভর্নিং বডি সম্প্রতি মাত্র ৫.৫% সূদে গৃহ নির্মাণ ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সামান্য সূদে উক্ত টাকা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২০/৪২০) : যে মসজিদে কবর রয়েছে সেখানে ছালাত হবে কি?
প্রশ্ন (৯/৩৬৯) : বর্তমানে অনেক মসজিদে মিম্বরের সামনে খতীবের খুৎবা দেওয়ার জন্য স্টান্ডসহ ডায়াস ব্যবহার করা হচ্ছে। এতে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৫/১৩৫) : একই আমল একাধিক নিয়তে করা যাবে কি? যেমন আইয়ামে বীযের নফল ছিয়ামের দিন সোম বা বৃহস্পতিবারের ছিয়াম রাখা। এছাড়াও অন্যান্য অনেক আমল রয়েছে। যার ফযীলত ভিন্ন ভিন্ন।
আরও
আরও
.