উত্তর : ইফতার যদিও ইবাদত, তবে এমন ইবাদত যেখানে সামাজিকতার ব্যাপার রয়েছে। তাই এখানে কাফেরদেরও দাওয়াত করা যেতে পারে, যদি তাতে কাফেরদেরকে ইসলামের প্রতি আহবান করা বা আগ্রহী করার উদ্দেশ্য থাকে। আল্লাহ্র রাসূল (ছাঃ) ইহুদী-নাছারাদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করেছেন (বুখারী ‘হেবা’ অধ্যায় ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ)।  আল্লাহ বলেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি বা তোমাদেরকে ঘর হতে বের করে দেয়নি, তাদের প্রতি সদাচরণে কোন বাধা নেই (মুমতাহিনা ৮)। তবে যদি এ দাওয়াত দ্বারা দ্বীনী কোন উদ্দেশ্য না থাকে, তাহ’লে এতে অযথা অর্থ খরচ না করে তা গরীব আত্মীয়-স্বজন ও দরিদ্র-মিসকীনদের মাঝে বিতরণ করা উচিৎ। রাসূল (ছাঃ) বলেছেন, মুমিন ব্যক্তি ছাড়া কারো সাথে বন্ধুত্ব করো না এবং আল্লাহ্ভীরু ব্যক্তি ছাড়া তোমার খাদ্য যেন কেউ না খায় (তিরমিযী, আবুদাউদ, মিশকাত হা/৫০১৮)। তাছাড়া হাদীছে এসেছে, তোমরা বিধর্মীদের আগে সালাম দিয়ো না, কেননা এতে তাদের প্রতি সম্মান ও ভালবাসা প্রদর্শিত হয় (মুসলিম, মিশকাত হা/৪৬৩৫)। আর বিধর্মীদেরকে ইফতার বা যে কোন খাবার আয়োজনে দাওয়াত করা সম্মান প্রদর্শনের শামিল। তাই বিশেষ কারণ ছাড়া তাদেরকে ইফতারে বা অন্যান্য আয়োজনে আমন্ত্রণ না করাই উত্তম।






বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৩৪/৩৯৪) : কোন মহিলা স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি? বিশেষতঃ বার বার বলা সত্ত্বেও স্বামী যদি তালাক না দেয় সেক্ষেত্রে করণীয় কি? - ইমরান চৌধুরী, নিউ ইস্কাটন রোড, ঢাকা।
প্রশ্ন (৬/২৮৬) : জামাতা শ্বশুর বাড়িতে কতদিন পর্যন্ত থাকতে পারবে? তিন দিনের বেশী অবস্থান করা কি হারাম?
প্রশ্ন (২৩/১৪৩) : সাত ব্যক্তিকে আরশের নীচে ছায়া দেওয়া হবে মর্মে বর্ণিত হাদীছটি কেবল পুরুষের জন্য খাছ? - -আব্দুল মুক্বীত, কাঁঠালপাড়া, মানিকগঞ্জ।
প্রশ্ন (৭/৮৭) : জালালুদ্দীন রূমীর আক্বীদা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৩৯/৩৯৯) : প্রবাসীগণ দেশে তাদের ফিতরা সমূহ বিতরণ করতে পারবে কি?
প্রশ্ন (৯/২০৯) : আমি জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে দ্বীন বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করে থাকি। শ্রোতাদের মধ্যে পুরুষ ও নারী উভয়ই থাকে। এটা কি জায়েয হবে? - -নাজমা বেগম, কানাডা।
প্রশ্ন (৩৮/২৩৮) : মেডিকেল বা অন্যান্য শিক্ষার প্রয়োজনে মানুষের কঙ্কাল বাড়ীতে রাখা যাবে কি?
প্রশ্ন (১৬/৪১৬) : সূরা কাহফের শেষ দশ আয়াত পাঠের কোন ফযীলত আছে কি? - -মাহদী হাসান, কানসাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৩/২২৩) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর পেশাব, পায়খানা, রক্ত না-কি পবিত্র ছিল। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩/৩২৩) : চিকিৎসা হিসাবে তাবীয ব্যবহার করা যাবে কি? যদি এটা শিরক হয়, তবে অন্যান্য চিকিৎসা গ্রহণ করাও কি শিরক হবে?
প্রশ্ন (৮/৩৬৮) : অমুসলিম দেশে কোর্ট পুলিশ হিসাবে চাকুরী করা জায়েয হবে কি? যেখানে আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইনে বিচার করা হয়। তবে কোর্ট পুলিশ সরাসরি বিচারকার্যে জড়িত নয়। কিন্তু বিচারকার্যে সাহায্য করে থাকেন।
প্রশ্ন (২২/৬২) : মি‘রাজে যাওয়ার সময় রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে নবীগণের দেখা হয়েছিল। এ দেখা হওয়া কেমন? তাঁরা কি স্ব স্ব স্থানে জীবিত?
আরও
আরও
.