উত্তরঃ কোর্টের মাধ্যমে এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাকই গণ্য হবে। সুতরাং তিন মাসের মধ্যে ফেরত নিলে পুনরায় বিবাহ ছাড়াই দু’জন সাক্ষীর মাধ্যমে ফেরত নেওয়া যাবে। আর তিন মাস পার হয়ে গেলে পুনরায় মোহর নির্ধারণ করে নতুন বিবাহের মাধ্যমে ফেরত নিতে পারে (হাইআতু কিবারিল ওলামা ২/৭১১)। হাসান (রাঃ) বলেন, মা‘ক্বিল ইবনু ইয়াসারের বোন এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ অবস্থায় সে তাকে তালাক দিল। পুনরায় ফিরিয়ে আনল না। এভাবে তার ইদ্দত শেষ হয়ে গেলে সে আবার তার কাছে বিয়ের প্রস্তাব দিল। মা‘ক্বিল এতে রাগান্বিত হ’লেন। তিনি বললেন, সময়মত ফিরিয়ে নিল না, এখন আবার প্রস্তাব দিচ্ছে। তিনি তাদের মাঝে বিয়ের ব্যাপারে বাধা হয়ে দাঁড়ালেন। এরপর আল্লাহ এ আয়াতটি নাযিল করেন, ‘তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্দত পূর্ণ করে, তখন তারা নিজেদের স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তোমরা বাধা দিয়ো না’ (বাক্বারাহ ২৩২)। এরপর রাসূলুল্লাহ (ছাঃ) মা‘ক্বিলকে ডাকলেন এবং তার সামনে আয়াতটি পাঠ করলেন। তখন তিনি তার যিদ পরিত্যাগ করলেন এবং আল্লাহর আদেশের আনুগত্য করলেন’ (বুখারী হা/৫৩৩১ ‘তালাক’ অধ্যায় ৪৪ অনুচ্ছেদ)।






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩/১২৩) : ব্যাংক থেকে সূদে ঋণ নিয়ে বাড়ি করলে উক্ত বাড়ির ভাড়া ভোগ করা মালিকের জন্য বৈধ হবে কি? - -মামূন, কানাসাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৮/১২৮) : মাগরিবের ছালাতের অল্প সময় পূর্বে মসজিদে উপস্থিত হয়ে সমবেত মুছল্ল­ীদের উপবিষ্ট দেখা যায়। এমতাবস্থায় কি দু’রাক‘আত ছালাত পড়ে বসতে হবে, না দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে?
প্রশ্ন (৯/২৪৯) : রাসূল (ছাঃ) উট বা ঘোড়ায় সওয়ার অবস্থায় নিয়মিতভাবে পবিত্র কুরআন খতম করতেন কি? এ ব্যাপারে তাঁর নিয়মিত কোন আমল ছিল কি? - ইদ্রীস মোল্লা শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৬/১১৬) : আমার বন্ধু ১৫-১৬ বছর বয়সে সমকামিতায় লিপ্ত ছিল। বর্তমানে সে সবকিছু ত্যাগ করেছে এবং নিয়মিত ছালাত আদায় করছে। কিন্তু কয়েক বছর যাবৎ সে তার অপরাধ নিয়ে ভীষণভাবে চিন্তিত। আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হ’লে তাকে স্বউদ্যোগে শাস্তি গ্রহণ করতে হবে কি-না সেটা নিয়েও সে ভীত। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৩/৪৪৩) : সঞ্চিত অর্থের যাকাত দেওয়ার সময় সনাতন, ২১, ২২ বা ২৪ ক্যারেটের মধ্যে কোন সোনার মূল্যমান ধরতে হবে কি? - -আলতাফ হোসেন, সিংড়া, নাটোর।
প্রশ্ন (৩৫/৩১৫) : রামাযান মাসে কোন ব্যক্তি যদি স্ত্রী মিলনরত অবস্থায় ফজরের আযান শুনতে পায় তাহলে কি করবে? - -জামালুদ্দীনকরনদীঘি, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (১৪/২৯৪) : ই‘তিকাফরত অবস্থায় অপর ই‘তিকাফকারীর সাথে বা বাইরের মানুষের সাথে গল্পগুজব করা জায়েয হবে কি? - -হাসানমোল্লাহাট, বাগেরহাট।
প্রশ্ন (৬/২৪৬) : শিশুকে কোলে নেওয়ার সময় প্রতিবার সালাম প্রদান করতে হবে মর্মে কোন বিধান আছে কি? কেউ কেউ মনে করেন সালাম দিয়ে শিশুকে কোলে না নিলে বদ নযর লাগে। এরূপ ধারণা কি সঠিক? - -উম্মে হালীমা, চর মোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৭/৩৫৭) : আমরা ৬ ভাই। ২ ভাই পিতার সংসারে থাকাকালীন সময়ে পিতার নিকট থেকে কিছু জমি ক্রয় করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। এটা কি সঠিক হয়েছে? না হ’লে এখন করণীয় কি?
প্রশ্ন (১১/১৩১) : আমি হিন্দু পরিবারে বিবাহ করেছি এবং দু’জনেই ইসলামী জীবন যাপন করছি। এক্ষণে আমার হিন্দু শ্বশুরকুলের বাড়ীতে বেড়াতে যাওয়া, খাওয়া-দাওয়া, ছালাত আদায় করা ইত্যাদি জায়েয হবে কি? - -যাকির হোসাইন, ভারত।
প্রশ্ন (৩১/৪৭১) : প্রতিদিন সূরা ইখলাছ ২০০ বার পড়লে ৫০ বছরের পাপ ক্ষমা হয়ে যায়। শুধু ঋণ মাফ হয় না হাদীছটি কি ছহীহ? - - আব্দুল করীম, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (২৩/২৬৩) : রাসূলুল্লাহ (ছাঃ) কোন্ ধাতুর আংটি পরতেন এবং কোন্ হাতে পরতেন? পুরুষরা অষ্টধাতুর আংটি ব্যবহার করতে পারবে কি?
আরও
আরও
.