উত্তর : স্বামীর দাদা বা নানা মহিলার জন্য মাহরাম। সুতরাং অন্যান্য মাহরামের সামনে যেমন শালীন পোষাকে যেতে পারে, তেমনি স্বামীর দাদা বা নানার সামনেও যেতে পারবে (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৩/১৫৪৯; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৭/৩৫৫)। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের স্বামী, পিতা, শ্বশুর... ব্যতীত’ (নূর ২৪/৩৩)। দাদা ও নানা শ্বশুর উক্ত আয়াতে বর্ণিত শ্বশুরের স্থলাভিষিক্ত হওয়ায় তারা মাহরাম হিসাবে গণ্য (তাফসীরে কুরতুবী ৭/৩২)।

প্রশ্নকারী : ফরীদুল ইসলাম, জামালপুর।








প্রশ্ন (৩৯/৩৯৯) : জুম‘আ মসজিদে খুৎবার পরে মসজিদের সভাপতি দাঁড়িয়ে কিছুক্ষণ বক্তব্য দেন। এরপরে ছালাত শুরু হয়। উক্ত সময়ে সভাপতি ছাহেবের বক্তব্য দেওয়ার বৈধতা আছে কি? - -মুহাম্মাদ কেরামত আলী, বুধহাটা, সাতক্ষীরা।
প্রশ্ন (৬/৮৬) : ‘পানির অপর নাম জীবন’- কথাটি কি কুরআন-হাদীছ দ্বারা প্রমাণিত?
প্রশ্ন (৫/৪৫) : ছালাতে সিজদারত অবস্থায় দু’পা কিভাবে রাখতে হবে? দলীলভিত্তিক জবাব দানে বাধিত করবেন।
প্রশ্ন (২৪/৪৬৪) : জেহরী ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠের পর ইমাম যখন অন্য সূরা পাঠ করেন তখন কি মুছল্লীকে চুপ থাকতে হবে? একেবারে চুপ না থেকে তাসবীহ পাঠ করা, আয়াতগুলো ইমামের সাথে সাথে আওড়ানো বা আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করা যাবে কি?
প্রশ্ন (২১/২১) : হারানো বস্ত্তর সন্ধান লাভ, রোগের কারণ ও চিকিৎসা সম্পর্কিত দিক নির্দেশনা ইত্যাদি কাজে জিনের সহযোগিতা নেওয়া যাবে কি? - -ইমরান হোসাইন, বিরল, দিনাজপুর।
প্রশ্ন (১৪/১৪) : কোন স্থানে ব্যথা হ’লে কি কি দো‘আ পাঠ করতে হয়?
প্রশ্ন (২৩/৩৮৩) : যাকাত আদায়ের জন্য অধিক নেকীর আশায় রামাযান মাসকে নির্দিষ্ট করা যাবে কি? এছাড়া ব্যবসার সম্পদ একবছর পূর্ণ হওয়া সত্ত্বেও তার যাকাত আদায় রামাযান মাস পর্যন্ত বিলম্বিত করা যাবে কি? - -যিয়াউর রহমান, দাম্মাম, সঊদী আরব।
প্রশ্ন (২৫/২৫): আমার বড় ছেলের বয়স সাত বছর হওয়ার পরেও আমার স্ত্রী ঘরে ওড়না ছাড়া চলাফেরা করে। এক্ষেত্রে তাকে বহুবার নিষেধ করা হ’লেও সে কর্ণপাত করে না। এক্ষেত্রে ছেলে সন্তানের বয়স কত হ’লে ঘরে মা-বোনকে সতর ভালোভাবে ঢেকে চলতে হয়?
প্রশ্ন (২৭/২২৭) : নারীরা নিজ গৃহের কাজ নিজ হাতে সম্পন্ন করলে তাতেই তারা জিহাদের সমতুল্য নেকী পাবে মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (৫/১২৫) : আমি একজন সোনামণি। বয়স ১২ বছর। ৪র্থ শ্রেণীতে পড়ি। আম্মা, বড় ভাই, বড় বোন আমাকে ছালাত আদায় করার জন্য খুব তাকীদ করেন। আমি ছালাত পড়ি, কিন্তু যোহর ও আছর পড়তে পারি না। কারণ তখন ক্লাসে থাকি। শুনেছি ওয়াক্তমত ছালাত আদায় না করলে আল্লাহ কবুল করেন না। এমতাবস্থায় করণীয় কী?
প্রশ্ন (২৫/১০৫) : আমি একজন ব্যবসায়ী। শারঈ বিধান অনুযায়ী আমি প্রতিটি পণ্যে কতভাগ লাভ করতে পারি? - -আহসানুল্লাহ, ফুলতলা, বগুড়া।
প্রশ্ন (২৩/২২৩) : রাবে‘আ বছরী সম্পর্কে জানতে চাই। - -ফাহীমা, কলারোয়া, সাতক্ষীরা।
আরও
আরও
.