উত্তর : তিনি যদি শিরক ও কুফরীর মধ্যে নিমজ্জিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন, তবে তার জন্য দো‘আ করা যাবে না। আল্লাহ বলেন, ‘নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যদিও তারা নিকটাত্মীয় হয়’ (তওবা ৯/১১৩)। শায়খ বিন বায (রহঃ) বলেন, যদি কেউ কবর পূজার উপর এবং মৃত ব্যক্তির অসীলায় প্রার্থনা ও তার নিকটে সাহায্য প্রার্থনার উপর মৃত্যুবরণ করে তবে তার জন্য দো‘আ বা ক্ষমা প্রার্থনা করা যাবে না। কেননা এটা মূর্তিপূজার মতই শিরকে আকবর বা বড় শিরক (বিন বায, মাজমূ‘  ফাতাওয়া ২৮/২৯১)।

তবে যদি তার আমল সন্দেহযুক্ত হয়। যেমন হয়ত তিনি বিধান না জানার কারণে শিরকে জড়িয়ে পড়েছেন বা ছালাত পরিত্যাগ করেছেন কিংবা ছালাতের বিধান অস্বীকারকারী ছিলেন না, তাহ’লে দো‘আর সময় বলবে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও যদি তোমার ইলমে সে মুসলিম হয় (উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৮/০২)। এক্ষণে কেবল মায়ের জন্য দো‘আ করার সময় কুরআন ও হাদীছে বর্ণিত দো‘আই পাঠ করবে ও দো‘আয় কেবল মায়ের নিয়ত করবে।

উল্লেখ্য যে, অলসতার কারণে ছালাত পরিত্যাগ করে থাকলে তাকে সরাসরি কাফের হিসাবে গণ্য করা যাবে না। এমতাবস্থায় তার জন্য মাগফিরাতের দো‘আ করা যাবে (নববী, আল-মাজমূ‘ ৩/১৬)। আর যদি ছালাতের বিধানকে অস্বীকার করে তাহ’লে সে কাফের হিসাবে গণ্য হবে। তার জন্য মাগফিরাত কামনা করা যাবে না (তওবা ৯/১১৩)।

প্রশ্নকারী : আল-ইয়াসা, উত্তরখান, ঢাকা।






প্রশ্ন (১৭/৪৫৭) : হজ্জ পালনের ব্যাপারে পিতা কোন অছিয়ত করে যাননি। সে সময়ে তার সামর্থ্যও ছিল না। এক্ষণে সন্তানের সামর্থ্য থাকলে মৃত পিতার পক্ষ থেকে হজ্জ পালন করা যাবে কি?
প্রশ্ন (১৮/২৫৮) : স্বপ্নদোষ হ’লে গেঞ্জী-জামা-পায়জামা সহ সব পোষাকই কি ধুয়ে ফেলতে হবে?
প্রশ্ন (৬/৬) : সফরে ৩ জনে মিলে কুরবানী করলে গোশত কি ৩ ভাগ না ৭ ভাগ করতে হবে? - -শারাফাত, ঢাকা।
প্রশ্ন (৩১/২৩১) : জুম‘আর দিন মসজিদে প্রবেশ করার পর আযান শুরু হয়ে গেলে আযান শোনা ও তার জবাব দেওয়া যরূরী, নাকি আযান চলাকালীন অবস্থায় সুন্নাত ছালাত আদায় করা যরূরী?
প্রশ্ন (২৩/৩০৩) : স্থির চিত্র ও ভিডিও চিত্রের ব্যাপারে শরী‘আতের হুকুম কি? বিভিন্ন ইসলামী অনুষ্ঠানেও ভিডিও প্রদর্শন করা হচ্ছে। রাসূল (ছাঃ) কোন ধরনের ছবি নিষেধ করেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিলো? বিভিন্ন প্রয়োজনে কোন ছবি ধারণ করলে পাপ হবে কি?
প্রশ্ন (৩০/৭০) : আমি ও চালক দু’জনে শেয়ারে একটি গাড়ী ক্রয় করি। চালকের সাথে আমার চুক্তি হয়েছে যে, সে মাসে যত টাকা আয় করুক, সে প্রতি মাসে আমাকে ৪ হাযার টাকা ভাড়া দিবে। এরূপ চুক্তি জায়েয হবে কি?
প্রশ্ন (৫/৩৬৫) : ট্রাফিক জ্যামের কারণে অধিকাংশ সময় মাগরিবের ছালাত সঠিক সময়ে আদায় করতে না পারায় আছরের সাথে মাগরিবের ছালাত আদায় করি। এটা সঠিক হবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : ইহরামের কাপড় নাপাক হয়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (৯/৩৬৯) : জনৈক আলেম বলেন, সূরা বাক্বারাহ ১৮৫ আয়াতটি রহিত হয়ে গেছে। অতএব কোন ব্যক্তি ছিয়াম পালন করতে সক্ষম না হ’লে তাকে ফিদইয়া দিতে হবে না। উক্ত বক্তব্য কি সঠিক? - - নে‘মাতুল্লাহ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২২/১০২) : ই‘তিকাফে প্রবেশ করার ও বের হওয়ার সঠিক সময় জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/১৭৫) : জিনেরা কোথায় বসবাস করে? তাদের মৃত্যু হ’লে কিভাবে দাফন করা হয়?
প্রশ্ন (২৪/৬৪) : মসজিদের উপর ইয়াতীমখানা ও মাদরাসার জন্য ২য় তলা করা যাবে কি এবং সেখানে যাকাতের টাকা লাগানো যাবে কি-না জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.